৩ মে ফ্রি কমিক বই দিবস পালিত হচ্ছে উত্তর আমেরিকাসহ বিশ্বের আরও ৩৮টি দেশে। এসব দেশের বাচ্চারা বছরে এই একটি দিনে যে কোন কমিক বইয়ের দোকানে ঢুকে একগাদা কমিক নিয়ে বেরিয়ে আসতে পারবে। স্পাইডার ম্যান, সুপার ম্যান, ব্যাট ম্যান, আয়রন ম্যান, নিনজা টার্টলস, যার যা খুশি। টাকাতো দূরের কথা একটা পয়সাও খরচ করতে হবে না কমিক নেয়ার জন্য।
এই দিবস উপলক্ষে এ বছর কমিক ভক্তদের ২৫ লাখ কপি কমিক বই বিনামূল্যে দেওয়া হবে বলে আয়োজকরা জানান। তারা আরও জানান, একদিন সবাইকে কমিক বই বিনামূল্যে দেয়ার উদ্দেশ্য হলো, কমিক পড়ার ব্যাপারে নতুন পাঠকদের আগ্রহ সৃষ্টি করা।
এই দিনটি সম্পর্কে তোমরা যারা জানো না তাদের জন্য বলছি, ২০০২ সাল থেকে এই ‘ফ্রি কমিক ডে’ পালন করে আসছে আমেরিকার কমিক বই প্রকাশকরা। ওই বছরের পর থেকে প্রতিবছর মে মাসের প্রথম শনিবার এই দিবসটি পালন করা হয়। তাই এ বছর ৩ মে বিশ্ব জুড়ে পালিত হল ফ্রি কমিক বই দিবস।
এই দিনে কমিক বইয়ের দোকানিরা যে চায় তাকেই বিনামূল্যে রঙিন সব কমিক বই দেয়। প্রত্যেক দোকানেরই নিজস্ব নিয়ম আছে ফ্রি দেয়ার ক্ষেত্রে। তবে এটা নিশ্চিত, কমপক্ষে একটা হলেও ফ্রি বই পাওয়া যাবে।
আলোচিত ব্লগ
কবিতাঃ সুবহানার বীরত্ব

সুবহানা খুব ছোট্ট হলেও, দারুণ মিষ্টি দেখতে,
চটপটে, বেজায় সাহসী , কেউ পারে না রুখতে।
স্কুল থেকে ফেরার পথে একদিন দুপুরবেলা
অনাথ দুটি শিশু বসে করছিল কি এক খেলা।... ...বাকিটুকু পড়ুন
গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...
গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...
একসময় ভারতীয় কূটনীতিক, রাজনীতিবিদ কিংবা বাংলাদেশের কিছু ক্ষমতাসীন নেতা এমন ভাষায় কথা বলতেন, যেন বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র নয়; বরং কোনো ছোট ভাই, আদরের বোন বা... ...বাকিটুকু পড়ুন
অন্তর্দিগন্ত

যে নদী সাগরকে ছোঁয়নি, সে-ই গায় সবচেয়ে নির্মল সঙ্গীত।
যে বৃক্ষের শাখা ফলের ভারে নত হয়নি, সে-ই আকাশকে বেশি বোঝে, বাতাসকে বেশি শোনে।
পৃথিবীর প্রাচীনতম ভ্রমগুলোর একটি এই,
মানুষ ভেবেছে প্রাপ্তিই পরিত্রাণ।
তাই... ...বাকিটুকু পড়ুন
Laptop Stand কেন দরকার?
Laptop Stand কেন দরকার? | Digital Fast IT থেকে স্মার্ট সমাধান

দীর্ঘ সময় ল্যাপটপ ব্যবহার করলে অনেকেরই একটি সাধারণ সমস্যা দেখা দেয়—ল্যাপটপের নিচের অংশ অতিরিক্ত গরম হয়ে যায়। অতিরিক্ত... ...বাকিটুকু পড়ুন
ইমিগ্রেশনেই ধরা খেল বিএনপির কূটনীতি

ধরুন আপনার পাশের বাড়ির সাথে সম্পর্ক ভালো না। দীর্ঘদিনের পুরনো ঝামেলা, কথা বলাবলি বন্ধ, একে অপরকে দেখলে মুখ ঘুরিয়ে নেওয়ার অভ্যাস হয়ে গেছে। এই অবস্থায় পাশের বাড়িতে একটা বৈঠক... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।