গৃহত্যাগী হবার মত জোছনা কি উঠেছে?
আমি সিদ্ধার্থের মত গৃহত্যাগী জোছনার জন্যে বসে আছি ।
যে জোছনা দেখামাত্র গৃহের সমস্ত দরজা খুলে যাবে -
ঘরের ভিতর ঢুকে পড়বে বিস্তৃর্ণ প্রান্তর ।
প্রান্তরে প্রান্তরে হাঁটব, হাঁটব আর হাঁটব -
পূর্ণিমার চাঁদ স্হির হয়ে থাকবে মধ্য আকাশে ।
চারদিক থেকে বিবিধ কন্ঠ ডাকবে - আয়, আয়, আয় ।।
সংগৃহীত...হুমায়ুন আহমেদের বই থেকে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

