somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সত্যিই দাতেঁর ডাক্তার?

১০ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




বাইরে বিশাল চমৎকার সাইনবোর্ড। হাস্যজ্জোল রমনীর ছবি। কোন কোন জায়গায় দেখা যায় একজন বিশেষজ্ঞ দন্ত
চিকিৎসকের সাইনবোর্ড ঝুলছে। সত্যিই কি এই চিকিৎসক ঐ জায়গায় চিকিৎসা সেবা দিচ্ছেন ! এটা প্রশ্ন সাপক্ষে। আসল চিত্র হচ্ছে সকাল থেকে গভীর রাত র্পযন্ত ঐ সব ডেন্টাল ক্লিনিকে চিকিৎসার নামে অপচিকিৎসা দিচ্ছেন ডাক্তার নামধারী হাতুরে চিকিৎসকগণ। যাদের নেই কোন চিকিৎসার সনদ, নেই কোন যোগ্যতা। ব্যাঙ্গের ছাতার মতো গজিয়ে উঠা ঐ সব ডেন্টাল ক্লিনিকে প্রতারণার শিকার হচ্ছেন শত শত সাধারণ মানুষ। ঐ হাতুরে চিকিৎসকগণের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। মাঝে মধ্যে ভ্রাম্যমান আদালতে এদের কিছু সংখ্যককে জেল জরিমানা করলেও কিছু দিন পর আবারো পুরনো ব্যবসায় লিপ্ত হচ্ছে। এদের প্রতিরোধের জন্য গণ-সচেতনতার বিকল্প নেই।মনে রাখতে হবে বিডিএস (ব্যাচেলর অব ডেন্টাল সার্জারী) ডিগ্রী ব্যতিত কেউই দাঁতের ডাক্তার না। এই ডিগ্রীটি শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর যে কোন দেশে দন্ত চিকিৎসা দওয়ার জন্য একটি বাধ্যতামূলক ডিগ্রী। শুধুমাত্র ছয় মাসের ট্রেনিং অথবা ডেন্টাল টেকনোলজিষ্টের ডিগ্রী দিয়ে দাঁতের ডাক্তার হওয়া যায় না। এরা শুধু ডেন্টাল সার্জনের সহকারী হিসাবে কাজ করার যোগ্যতা রাখে কিন্তু রোগীর মুখে হাত দেয়ার যাোগ্যতা রাখে না। হাতুরে চিকিৎসকের কল্যাণে আমাদের দেশে এইডস, হেপাটাইটিস বি, সি এর মতো প্রাণঘাতী রোগের বিস্তার বাড়ছে। কারণ এরা দন্ত চিকিৎসার কাজে ব্যবহৃত যন্ত্রপাতি সঠিকভাবে জীবানুমুক্ত করেনা যার ফলে প্রতিনিয়ত এসব প্রাণঘাতী রোগের বিস্তার বাড়ছে। ঐ সব হাতুরে চিকিৎসকের অপচিকিৎসা ও ভূল ঔষধের ব্যবহারের ফলে গর্ভবতী মায়েদের গর্ভপাত ও শিশুদের অকালে দাঁত হারানোর ঘটনা প্রতিনিয়তই হচ্ছে। তাই দন্ত চিকিৎসকের শরনাপন্ন হওয়ার পূর্বে অবশ্যই দেখে নিবেন, উনার বিডিএস ডিগ্রী আছে কি-না এবং বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল অনুমোদিত সনদ আছে কি-না। যদি থাকে, http://www.bmdc.org.bd ওয়েব সাইটের মাধ্যমে যাচাই করে নিবেন। অবশ্যই ছয়মাস অন্তর অন্তর ডেন্টাল সার্জনের পরামর্শ নিবেন।
সর্বশেষ এডিট : ১০ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:০২
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নির্বাচন ২০২৬

লিখেছেন ঢাবিয়ান, ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:০৪

জুলাই বিপ্লবে হাজারো তরুন রাস্তায় নেমেছিল একটা বৈষম্যহীন রাস্ট্র গড়ার স্বপ্ন নিয়ে। নির্বাচনের দাবীতে কোন মানুষই জুলাইতে রাস্তায় নামেনি। একঝাক তারুন্যের রক্তের বিনিময়ে সবার প্রত্যাশা ছিল... ...বাকিটুকু পড়ুন

=আমায় তুমি বসন্ত দুপুর দিয়ো/বসন্তে ফুল ফুটবেই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৪৬

তোমার কি ইচ্ছে হয় না, আমায় দাও একটি =আমায় তুমি বসন্ত দুপুর দিয়ো=
তোমার কি ইচ্ছে হয় না, আমায় দাও একটি বসন্ত দুপুর
ইচ্ছে হয় না আমায় নিয়ে পায়ে বাজাতে পাতার... ...বাকিটুকু পড়ুন

হাতিয়ায় শাপলা কলিতে ভোট দেওয়ায় তিন সন্তানের জননীকে ধর্ষণ করে বিএনপির কুলাঙ্গাররা।

লিখেছেন তানভির জুমার, ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:১০

এক আওয়ামী ব্লগার আমাকে প্রশ্ন করছে আপনি তো বিএনপি করেন তাহলে জামাতের পক্ষে পোস্ট দেন কেন। উত্তরা এই পোস্টের শিরোনামে আছে। আমার উত্তর হচ্ছে আমি জামাতও করি না।

আমার পরিবার,আমার... ...বাকিটুকু পড়ুন

দুইশো নয় আসন নিয়েও কেন অন্যদের বাসায় যেতে হচ্ছে?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:০৯


নির্বাচনের ফলাফল ঘোষণার পর প্রথম কয়েক ঘণ্টা সোশ্যাল মিডিয়ায় একধরনের উৎসবের আমেজ ছিল। স্ট্যাটাস, পোস্ট, কমেন্ট—সবখানে একই সুর। বিএনপি দুইশো নয়টা আসন পেয়েছে, জামায়াত মাত্র সাতাত্তর, দেশ এবার ঠিক... ...বাকিটুকু পড়ুন

জামাতের নিশ্চিত ভূমিধ্বস পরাজয়ের কারন

লিখেছেন কিরকুট, ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৩৪

*** জামাত শিবিরের পচা মস্তিষ্কের কেউ এই পোষ্টে এসে ল্যাদাবেন না***


রাজনীতির ইতিহাসে কিছু পরাজয় থাকে তা কেবল নির্বাচনী ফলাফলের ভেতর সীমাবদ্ধ নয় সেগুলো হয়ে ওঠে নৈতিক রায়।

জামাতের সাম্প্রতিক নিশ্চিত... ...বাকিটুকু পড়ুন

×