somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পর্ব ১ এভারেস্টঃ হারিয়ে যাওয়া যোদ্ধা- ম্যালরি ও অরভিন

০৮ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হারিয়ে যাওয়া মানুষকে আমরা মনে রাখিনা। হিলারি- তেনজিং কে আমরা মনে রেখেছি প্রথম এভারেস্ট বিজয়ী হিসেবে। কিন্তু জর্জ ম্যালরি বা স্যান্ডি অরভিনকে আমরা মনে রাখিনি।
জর্জ ম্যালরি ছিলেন তার সময়ের সম্ভবত শ্রেষ্ঠ পর্বতারোহী। এভারেস্ট অভিমুখে প্রথম অভিযান হয় ১৯২১ সালে। এটি সামিট অভিযান ছিলনা। সম্ভাব্য পথ বের করাই ছিল এর লক্ষ্য। এ অভিযানের অন্যতম সদস্য ছিলেন ম্যালরি। ১৯২২ সালে এভারেস্ট জয়ের লক্ষে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে ম্যালরি ২৭০০০ ফুট উঠার পর বৈরী আবহাওয়ার কারণে অভিযান বন্ধ রাখতে বাধ্য হন।

একবার ম্যালরিকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি কেন এভারেস্ট বিজয়ি হতে চান? তার সেই বিখ্যাত উত্তর," কারণ এটি ঐখানেই"( Because its there).

১৯২৪ সালের অভিযানটি ছিল তার জীবনের শেষ অভিযান। ম্যালরি তার প্রিয়তমাকে কথা দিয়ে ছিলেন প্রিয়তমার ফোটোটি এভারেস্টের চুড়োয় রাখবেন।

ঐ অভিজানে অনেকের সাথে স্যান্ডি অরভিনও ছিলেন। এটি ছিল তার প্রথম অভিযান। ২২ বছরের তরুন অরভিনকে বন্ধুরা আদর করে 'ষাঁড়' ডাকতেন। এই তরুন অরভিন ছিলেন ম্যালরির শেষ জাত্রার শেষ সঙ্গী।


জর্জ ম্যালরি

এ জাত্রায় ম্যালরি ও তার সঙ্গীরা ২৮০০০ ফুট উঠেন। আর মাত্র এক হাজার ফুট বাকি। কিন্তু তার ভাগ্যে শিকে ছিঁড়লনা। প্রতিকূল আবহাওার কারণে কাম্প-৪ নেমে আস্তে বাধ্য হন। অদম্য ম্যালরি শেষ একটা চেষ্টা করবেনই। তার সঙ্গী হলেন সেই অরভিন।
৮ই জুন ১৯২৪ ম্যালরি ও অরভিন সামিট জয়ে যাত্রা শুরু করলেন।

দুপুর কাম্প-৪

অভিযাত্রী দলের একজন সদস্য নয়েল ওডেল ক্যাম্প থেকে বেড়িয়ে ম্যালরি ও অরভিনকে খুজে বের করার চেষ্টা করেন। তিনি দেখতে পান অনেক উচুতে দুটি ছোট্ট বিন্দু নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে এগিয়ে চলেছে। এটি ছিল শেষ খাড়া ধাপ তার পরেই সামিট। ম্যালরি ও অরভিন শেষ ধাপটি শুরু করে দিয়েছেন। দুশ্চিন্তায় কপাল কুচকে উটলো ওডেলের, সামিট পর্যন্ত যেতে যেতে রাত হয়ে যাবে। ওডেল ক্যাম্প -৬ উঠে আসলেন এই আসায় ম্যালরি ও অরভিনকে দেখতে পাবেন, হয়ত তারা ফেরত আসবেন। ম্যালরি ও অরভিনকে আর খুঁজে পাওয়া যায়নি।

এখানেই সব রহস্যের শুরু। অনেক গবেষক মনে করেন তারা এভারেস্ট জয় করে নেমে আসার পথে দুর্ঘটনায় প্রাণ হারান। আবার অনেকে মনে করেন তারা খুব কাছে চলে গিয়েছিলেন কিন্তু জয় করতে পারেননি।

১৯৯৯ সালে একদল অভিযাত্রী ম্যালরি ও অরভিনের দেহাবশেষের খুঁজে বের হন। তারা ম্যালরিকে খুঁজে পান তৃতীয় ধাপ হতে ২৫০ গজ নিচে।(তার পকেটে ছিল জর্জ ম্যালরি লেখা ব্যান্ড) উপুড় হয়ে পড়ে আছেন। তার কপালে ছিল গলফ বল সাইজের গর্ত, পাজরের কয়েকটা হাড় ভাঙ্গা, ক্লাইম্বিং রশিটি তখনও ছিল তার গায়ে পেঁচানো। ডান পা সম্পূর্ণ ভাঙ্গা। হারিয়ে যাওয়া টগবগে তরুণ অরভিনকে আর খুঁজে পাওয়া যায়নি।

যে বিষয়টি লক্ষণীয়,
১। ম্যালরির প্রিয়তমার ছবি যা তার পকেটে সবসময় থাকত। তিনি তার প্রিয়তমাকে কথা দিয়ে ছিলেন ছবিটি এভারেস্ট এর চুড়োয় রাখবেন। সেই ছবিটি তার পকেটে পাওয়া যায়নি।

২। তার কোডাক ভেস্ট ক্যামেরা সেটি খুঁজে পাওয়া যায়নি।


স্যান্ডি অরভিন

অরভিনের খুঁজে ২০১৩ সালে সর্বশেষ অভিযানটি পরিচালনা করা হয়। তাকে পাওয়া যায়নি। অরভিনের ক্যামেরাটি খুঁজে পেলে হয়ত অনেক প্রশ্নের সমাধান হতো।
সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৫
১২টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশপ্রেম হুমকি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:২৬


তুমি আউয়াল বাওয়াল
দলকানা এক উম্মাদ;
তুমি কাকে বলছো সন্ত্রাস!
যদি সন্ত্রাস বুঝ- তাহলে
তুমি মস্তবড় সন্ত্রাস!

তুমি রক্ত দেখলে না
লাশ দেখলে না আর
লক্ষকোটি জনস্রোত-
ক্ষমতায় দেখলে সুদ্ধ
খুনির হাতে রক্তাক্ত-
বুঝলে না বুঝলে না।

তুমি আউয়াল বাওয়াল
দলকানা... ...বাকিটুকু পড়ুন

দুঃখিত! আবার একটা গিটার ভিডিও পোস্ট করলাম।

লিখেছেন আরাফাত৫২৯, ০৭ ই জুলাই, ২০২৬ বিকাল ৫:০০

দুঃখিত! আবার একটা গিটার ভিডিও পোস্ট করলাম।

কেমন লাগল জানালে খুশি হব।

C Note in E Major Scale



টিউনটা 'ই' মেজর স্কেলে করা কিন্তু টিউনের মধ্য ইচ্ছা করে অনেকবার 'সি' নোটটা বাজাইছি।... ...বাকিটুকু পড়ুন

সিঙ্গাপুরে 'স্মার্ট নেশন ২.০' ভিশন এবং 'জাতীয় এআই কৌশল ২.০' যেভাবে এআই-নেটিভ প্রজন্ম তৈরি করছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



সিঙ্গাপুরের বর্তমান 'স্মার্ট নেশন ২.০' ভিশন এবং জাতীয় এআই কৌশল ২.০-এর যৌথ নির্দেশনায় দেশটির স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের শিক্ষাব্যবস্থায় এক অভূতপূর্ব ও বৈপ্লবিক রূপান্তর ঘটেছে। লি কুয়ান ইউয়ের সেই... ...বাকিটুকু পড়ুন

জুলাই বিপ্লব নাকি জুলাই CDI?

লিখেছেন মাথা পাগলা, ০৮ ই জুলাই, ২০২৬ রাত ১:২৯



আমি মনে করি জুলাই বিপ্লবের সবচেয়ে বড় শক্তি ছিল বাংলাদেশের রাজনৈতিকভাবে নিরপেক্ষ সাধারণ জনগণ। যাদের মধ্যে দেশপ্রেম, মায়-মমতা আছে, যারা অন্যায়-অবিচার দেখলে প্রতিবাদ করেন, তারাই এই আন্দোলনের মূল শক্তি... ...বাকিটুকু পড়ুন

মুসলমানের সন্তানের নাম জিকো কীভাবে হতে পারে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুলাই, ২০২৬ রাত ১:৫৫


ছোটো মামার মুখে একটা নাম প্রায়ই শুনতাম, জিকো। তখন বুঝতাম না এটা কে, শুধু জানতাম এই মানুষটা নাকি ফুটবল মাঠে জাদু দেখাতেন। পরে জেনেছি তার আসল নাম আর্থার... ...বাকিটুকু পড়ুন

×