somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নেদারল্যান্ডসের বিভ্রান্তিগুলো

২৮ শে এপ্রিল, ২০০৮ রাত ৩:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নেদারল্যান্ডস-এর অফিশিয়াল নাম দি নেদারল্যান্ডস। কিন্তু জনগকে ডাচ বলা হয় কেন? হল্যান্ড কি?
দেশটির সরকার সহ অনেকেই বিভিন্ন কারণে নেদারল্যান্ডসকে মাঝে মাঝে হল্যান্ড লিখে থাকেন। সরকারও বিদেশী পর্যটক আকর্ষণ করার জন্য অনেক সময় হল্যান্ড নামটা ব্যবহার করে (টুরিজম বোর্ডের ওয়েব সাইটের নাম হল্যান্ড.কম http://www.holland.com/)।
নেদার অর্থ নিচু। রাইন নদীর নিচু এবং জলাভূমি এলাকা এই নামের জন্য দায়ী।
কিন্তু হল্যান্ড কেন? হল্যান্ড নেদারল্যান্ডসের একটি রাজ্যের নাম ছিল। ১৬, ১৭ এবং ১৮ শতকে এটি ছিল ব্যবসা বাণিজ্যের জন্য নেদারল্যান্ডসের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজ্য। হল্যান্ডের লোকজন সে সময় তাদের দেশের চেয়ে তাদের রাজ্যের পরিচয় দিতেই বেশি পছন্দ করতো। অন্যান্য দেশের লোকজনও তাদের হল্যান্ড-এর লোক হিসেবে চিনতো। ঠিক যেমন সোভিয়েত ইউনিয়ন অনেকের কাছে রাশিয়া নামে পরিচিত ছিল।
একই বিষয় ঘটে ডাচ শব্দটির বেলায়। নেদারল্যান্ডসের অধিবাসীদের ডাচ বলা হয়। দি নেদারল্যান্ডস-এর চেয়ে ডাচ শব্দটি পুরনো। ১৬ শতক পর্যন্ত নেদারল্যান্ডস-এর লোকজন নিজেদের ডায়েটস বা জনগণ বলে পরিচয় দিতো। এই শব্দটিই স্থানীয় উচ্চারণে ডিটস এবং ইংরেজরা ডাচ বলতো। পরবর্তী কালে নেদারল্যান্ডস-এর অধিবাসীরা নিজেদের ডাচ পরিচয় না দিলেও ইংরেজরা তাদের ডাচ বলেই ডাকতে থাকে। এমনকি নেদাল্যান্ডসের অধিবাসীদের ভাষার নামও ডাচ বলা হয় (নেদারল্যান্ডস ছাড়াও কয়েকটি দেশের লোকজন এই ভাষায় কথা বলে)।

অনেক আমেরিকান ডাচ শব্দটি দিয়ে নেদারল্যান্ডসের অধিবাসী ছাড়াও জার্মানদের বুঝিয়ে থাকে। এর কারণ অনুসন্ধানে জানা গেছে, জার্মানির নাম জার্মানরা ডয়েসল্যান্ড বলে থাকে যাকে সংক্ষিপ্ত করে পেনসিলভানিয়ার জার্মানদের ডাচ বলা শুরু হয়।
এই নাম সমস্যার সমাধানের জন্য সরকারি সিদ্ধান্তে দেশের নাম দি নেদারল্যান্ডস এবং অধিবাসীদের নেদারল্যান্ডার বলা হয় বলে জানিয়েছে নেদারল্যান্ডস চেম্বার অব কমার্স। যদিও এই নামকরণের ফরে বিভ্রান্তি আরো বেড়ে গেছে। সঠিকভাবে জানা না থাকায় বিশ্ববাসী এগুলো ব্যবহার করে না।
শুধুমাত্র তাই নয় নেদারল্যান্ডস এর রাজধানী নিয়েও রয়েছে বিভ্রান্তি। নেদারল্যান্ডস এর রাজধানী আমস্টারডাম হলেও সরকারের গুরুত্বপূর্ণ অনেক অফিস হেগ-এ অবস্থিত। হেগ এর অফিসিয়াল নাম এস-গ্রাভেনহেগ (S-Gravenhage) যা সাধারণত কেউ ব্যবহার করে না।
(নোট- আমার এ লেখা ঢাকার একটা পত্রিকায় প্রকাশিত, সা.ইনের পাঠকদের সঙ্গে শেয়ার করলাম)
সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০০৮ রাত ৩:৩৬
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×