somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাইক্রোসফটের ইন্টারভিউ প্রশ্ন - ৩

২৯ শে এপ্রিল, ২০০৮ সকাল ১০:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ধরুন আপনি বর্তমান পৃথিবীর সবচেয়ে আলোচিত সফটওয়ার কম্পানি মাইক্রোসফটে চাকরির জন্য ইন্টারভিউ দিতে গেলেন। আপনার নিজের বিষয়ের যাবতীয় টেকনিক্যাল জিনিসগুলো আপনার জানা। কিন্তু এসব বিষয় বাদ দিয়ে আপনাকে প্রশ্ন করা হলো, মাউন্ট ফুজিকে সরাতে আপনার কয় দিন লাগবে? আপনি জানেন, মাউন্ট ফুজি জাপানের সর্বোচ্চ পর্বত। কিন্তু একে সরানো কি চাট্টিখানি কথা? জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে এমন এক প্রশ্নের মুখোমুখি হবার পর আপনি হাসবেন না কাঁদবেন?
মাইক্রোসফটে প্রতি মাসে প্রায় ১২ হাজার প্রার্থী চাকরির জন্য আবেদন করে। এসব চাকরি প্রার্থীদের মাইক্রোসফটের পক্ষ থেকে মাঝে মাঝে বেশ অদ্ভূত সব প্রশ্ন করা হয়। আসুন দেখি, চাকরি প্রার্থীদের মাইক্রোসফট থেকে কি ধরনের প্রশ্ন করা হয় এবং এগুলোর সম্ভাব্য সমাধানই বা কি?

প্রশ্ন-৪: আপনাকে আটটি একই রকম দেখতে বিলিয়ার্ড বল দেওয়া হলো। বলগুলির মধ্যে একটি বল ওজনে সামান্য ভারী। ভারী বলটি খুঁজে বের করার জন্য আপনাকে এমন একটি পাল্লা দেয়া হলো যার দ্বারা আপনি মাত্র দুইবার ওজন করতে পারবেন। বলুন দেখি, কিভাবে বের করবেন কোন বলের ওজন বেশি?
সম্ভাব্য উত্তর : প্রথমেই পাল্লার এক পাশে তিনটি এবং অন্য পাশে তিনটি বল দিন। যদি পাল্লার উভয় দিকের ওজন সমান হয় তাহলে ভারী বলটি এই ছয়টি বলের মধ্যে নেই। তখন অবশিষ্ট দুইটি বল ওজন করলেই ভারী বলটি পেয়ে যাবেন। কিন্তু প্রথমবার ছয়টি বল মাপার সময় যদি একদিকের তিনটি বলের ওজন ভারী দেখা যায় তাহলে সেই তিনটি বলের মধ্যে যে কোনো দুটোকে পাল্লায় উঠিয়ে ওজন করুন। যদি এদের কোনোটি ওজনে বেশি দেখা যায় তাহলে এটিই সেই বল, আর যদি দুটোই সমান ওজনের দেখা যায় তাহলে তৃতীয় বলটিরই ওজন বেশি।
........................................................................
(নোট- আমার এ লেখা ঢাকার একটা পত্রিকায় প্রকাশিত, সা.ইনের পাঠকদের সঙ্গে শেয়ার করলাম)
সর্বশেষ এডিট : ২৯ শে এপ্রিল, ২০০৮ রাত ১০:৩৬
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রী, ক্রাউড ফান্ডিং-এর সুযোগ তৈরি করে সরকারী লাভজনক প্রজেক্টে জনগণের বিনিয়োগ নিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১২ ই জুন, ২০২৬ রাত ১:৩১

বাংলাদেশের বর্তমান সরকার বিনিয়োগ পরিস্থিতি নিয়ে চিন্তিত, তা বুঝা যাচ্ছে। নাহলে, খোদ প্রধানমন্ত্রী দেশে বিনিয়োগ নিয়ে আসতে জনগণকে অনুরোধ করতেন না। আমার মন হয়, দেশের মানুষের কাছেই অনেক সম্পদ আছে... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

×