somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গ্লোবাল ওয়ার্মিং : পুরনো কথা

২২ শে মে, ২০০৮ রাত ৩:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিজ্ঞানী, অর্থনীতিবিদ, রাজনীতিবিদসহ সচেতন মানুষ বিশ্বব্যাপী পৃথিবী নামের গ্রহটির ভবিষ্যৎ নিয়ে এখন চিন্তিত হয়ে পড়েছেন। সবাই জানেন গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে পৃথিবী আজ হুমকির সম্মুখীন। ভয়ঙ্কর এ পরিস্থিতিতে কোনো বিজ্ঞানীই নির্দিষ্ট করে বলতে পারছেন না, কি ঘটতে যাচ্ছে।
হিমালয়ের কোন হিমবাহটি ছোট হয়ে যাচ্ছে বা গ্রিনল্যান্ডের বরফ কি পরিমাণ কমে যাচ্ছে...... এগুলো মাপা গেলেও সামগ্রিকভাবে বিষয়টির ভবিষ্যদ্বাণী করা যাচ্ছে না। বিভিন্ন দেশের সরকার, আন্তর্জাতিক সংস্থা এবং ইউনিভার্সিটিগুলো এ বিষয়ে গবেষণা করার জন্য বহু লোক নিয়োগ করছে। বিজ্ঞানীরা গবেষণা করে জানাচ্ছেন, গ্রিনহাউস গ্যাস কমানোর জন্য দূষণকারী ইন্ডাস্ট্রিগুলোর সংস্কার করা এবং সংস্কারের অযোগ্য ইন্ডাস্ট্রি বন্ধ করে দেয়া, সাধারণ গাড়ির পরিবর্তে ইলেকট্রিক এবং হাইব্রিড গাড়ির প্রচলন করা, ফ্রিজ, এসিসহ বিভিন্ন ইলেকট্রিক যন্ত্রপাতিতে গ্রিনহাউস গ্যাস ব্যবহার না করা, বিকল্প জ্বালানির ব্যবহার বাড়ানো ইত্যাদি উদ্যোগ প্রয়োজন। অধিকাংশ ক্ষেত্রেই বিজ্ঞানীদের এসব গবেষণা অর্থহীন থেকে যাচ্ছে। সরকারি নীতিনির্ধারকরা পরিবেশ প্রশ্নে ছাড় দিতে নারাজ কারণ এতে অর্থনীতির ক্ষতি হতে পারে।
গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে সাম্প্রতিক পরিবেশ বিপর্যয়ের ঘটনাকে সাধারণ দুটি প্যারামিটার দিয়ে চিহ্নিত করা যায়,
এক. বৃষ্টিপাত,
দুই. সাইক্লোন, জলোচ্ছ্বাস, বন্যা ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ।
আমাদের বঙ্গোপসাগরের সাইক্লোনের মাত্রা বহুগুণে বেড়ে গেছে। কিছুদিন আগে আমেরিকার উপকূলে পর পর তিনটি সাইক্লোন আঘাত হেনেছে। কোথাও খুব বেশি বৃষ্টি হচ্ছে আবার কোথাও একেবারেই বৃষ্টি হচ্ছে না। এখন প্রতি দশকে ৯% করে মেরু বরফ গলছে বলে বিজ্ঞানীরা জানাচ্ছেন।
গ্রিনল্যান্ডের বরফ গলে যাবার হার সমুদ্রপৃষ্ঠের উচ্চতা যেমন বৃদ্ধি করছে তেমনি নষ্ট করছে আবহাওয়ার ব্যালেন্স। গ্রিনল্যান্ডের দক্ষিণ অংশে এবং এন্টারর্টিকার পূর্ব অংশে বরফ গলে যাচ্ছে কিন্তু গ্রিনল্যান্ডের উত্তর অংশে এবং দক্ষিণ মেরুর পূর্ব অংশে বরফ গলার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। কোথাও কোথাও তুষারপাতের ফলে বরফের পুরুত্ব বাড়ছে। এন্টারর্টিকার বরফের ভারসাম্য নষ্ট হয়ে গেলে পৃথিবীর জন্য তা ডেকে আনবে মহা বিপদ। বছরে প্রায় ০.৪ মিলিমিটার করে গ্রিনল্যান্ডের বরফের পুরুত্ব কমছে। এই হার সমান থাকলে এক শতাব্দীতে মাত্র ৪ সেন্টিমিটার বরফ কমবে। কিন্তু এই হার সমান থাকছে না। বিশ্ব যতো গরম হচ্ছে এই হার ততো বাড়ছে।
সর্বশেষ এডিট : ২২ শে মে, ২০০৮ সকাল ৮:২২
১৫টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাখি মন

লিখেছেন সামিয়া, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৩:১০



রাত গভীর হলে পাখিটা বারান্দায় এসে বসে। দূরের আকাশে তখনও কিছু আলো জ্বলজ্বল করে, কিন্তু পৃথিবীর কোলাহল ধীরে ধীরে স্তব্ধ হয়ে আসে। সেই নীরবতার মধ্যে বসে পাখিটার মনে হয়, মানুষ... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১০ ই জুন, ২০২৬ রাত ৮:৪৬


শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

×