আমার প্রিয় পোস্ট

ইচ্ছেমতো লেখার স্বাধীন খাতা....

মজার রেসিপি :P মিট বল কারি

১৬ ই নভেম্বর, ২০০৮ সকাল ৯:২৫

শেয়ারঃ
0 0 0


যা যা লাগবে:
মিট বল বানানোর উপযোগী মাংসের কিমা ১ কেজি (মুরগি, গরু, ভেড়া, মোষ, ছাগল বা অন্য যে কোনো একটা মাংস হলেই হবে)। তবে মাংস অবশ্যই একেবারে মিহি করে কিমানো হতে হবে। এখন বাংলাদেশের কিছু সুপার স্টোরে এমন কিমা পাওয়া যায়। পাওয়া না গেলে মাংস ব্লেন্ডারে বা শিলপাটায় ভালোভাবে পিষে নিতে হবে।
মসলা
আদা গুড়া (২-৩ চা চামচ) , রসুন গুড়া (১ চামচ) , হলুদ গুড়া (১ চামচ), গুড়া মরিচ (১+ চামচ), জিরা গুড়া (১ চামচ), ধনিয়া (১- চামচ), এলাচ (৪-৫ টা), দারচিনি (সামান্য), লবণ (পরিমাণ মতো), পিয়াজ কুচি (২ কাপ), টমেটো কেচাপ বা রুচি মতো অন্য কোন কুকিং সস (পরিমাণ মতো), রান্নার তেল (পরিমাণ মতো), কাঁচা মরিচ (সামান্য), ধনে পাতা (সামান্য)।
(এখানে শুধু আমার ব্যবহৃত মসলাগুলোর তালিকা আছে। একে নিজের পছন্দ মতো সমৃদ্ধ করার জন্য নিজ দায়িত্বে আরো বহু ধরনের মসলা দিতে পারেন....)
প্রণালী

১.

প্রথমে মাংসের কিমার সঙ্গে আদা, রসুন, হলুদ, গুড়া মরিচ, জিরা গুড়া, ধনিয়া, লবণ ইত্যাদি ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ রেখে দিবেন।

এই ফাকে পিয়াজ কেটে রাখতে ভুলবেন না।

২.

মাংসের কিমাগুলো ছোট ছোট গোল গোল করে মিট বল তৈরি করতে হবে।
৩.

তাওয়ায় তেল গরম করে তার মধ্যে দারচিনি আর এলাচ দিয়ে সামান্য ভেজে মাংসের বলগুলো ছেড়ে দিতে হবে।
৪.

মাংসের বলগুলো অল্প আচে কিছুক্ষণ ভাজার পর আবার উঠিয়ে ফেলতে হবে।
৫.

এবার পিয়াজগুলো গরম তেলে ভাজতে হবে।

তারপর যেমন করে সাধারণ মাংস রান্না করে সেভাবে আবার মাংসের বলগুলো রান্না করে ফেলবেন।
৬.

সুস্বাদু করার জন্য টমেটো কেচাপ বা অন্য যে কোনো সস দিতে পারেন।
৭.
উঠানোর আগে ধনেপাতা আর কাঁচামরিচ কুচি ছড়িয়ে দিতে পারেন।
৮.

রুটির সঙ্গে গরম গরম পরিবেশন করতে পারেন। সেক্ষেত্রে প্লেটের এক পাশে মজাদার কোনো টক-মিষ্টি চাটটি থাকলে তা অতি সুখাদ্য হবে ;)

[ছবি: লেখক]

 

সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০০৮ রাত ৮:৪২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৬ ই নভেম্বর, ২০০৮ সকাল ৯:৩০
চিটি (হামিদা রহমান) বলেছেন: দারুন একটা রেসিপি দিয়েছেন তো? লিংকটা তুলে রাখলাম। বানাতে হবে একদিন।

ছবিগুলো কি আপনার নিজের তোলা। লোভনীয় !!

১৬ ই নভেম্বর, ২০০৮ সকাল ৯:৩৫

লেখক বলেছেন: আজকেই বানালাম। বানানোর সময় ছবিগুলো তুললাম। এ কারণে ক্যামেরাও কিছু তেলমসলা খেলো :)
পড়ার জন্য আর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকবেন।
শুভেচ্ছা।

২. ১৬ ই নভেম্বর, ২০০৮ সকাল ৯:৩৩
েব।তলভূত বলেছেন: ছাগু-র মাংস!!!! তাইলেতো গন্ধ হইয়া যাইবো :P
১৬ ই নভেম্বর, ২০০৮ সকাল ৯:৩৬

লেখক বলেছেন: ভুতের মাংসের রেসিপিও দিবো ভাবতেছি ;)

৩. ১৬ ই নভেম্বর, ২০০৮ সকাল ৯:৪০
অক্ষর বলেছেন: মিট বল খাইতে মঞ্চায়
১৬ ই নভেম্বর, ২০০৮ সকাল ৯:৪৬

লেখক বলেছেন: আর কি কি মঞ্চায়? আপনাকে এইটারও দাওয়াত দিলাম ;)

আজকে বানানোর পর মনে করছিলাম পুরোটা একাই শেষ করবো। অর্ধেক মাংস আর তিনটা রুটি (ছবিতে আছে) খাওয়ার পর দেখি পেট ভরে গেছে। বাকিটা এখনো শেষ করতে পারি নাই :(

৪. ১৬ ই নভেম্বর, ২০০৮ সকাল ৯:৪০
নাঈম বলেছেন: ওরেরেরে........কত মজা রে........খাইতাম মন্চায় :(
১৬ ই নভেম্বর, ২০০৮ সকাল ৯:৪৭

লেখক বলেছেন: অর্ধেক এখনো বাকি আছে.... ;)

৫. ১৬ ই নভেম্বর, ২০০৮ সকাল ৯:৫০
অক্ষর বলেছেন: ঐটা ডি.হেইচ.এল কৈরা দেন, তাইলেই হৈবো
১৬ ই নভেম্বর, ২০০৮ সকাল ৯:৫৫

লেখক বলেছেন: দূর বাসি খাবারের কোনো মজা নাই

৬. ১৬ ই নভেম্বর, ২০০৮ সকাল ৯:৫৮
অক্ষর বলেছেন: দেন বাসি তো কি হৈছে? ঐটাই খাই, কি আর করুম
১৬ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:০২

লেখক বলেছেন: সর্বনাশ কথা। পরে আমার নামে মামলা হোক আর ইন্টারপোলের সহায়তায় দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা হোক আরকি.... :(

৭. ১৬ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:০৭
নামহীনা বলেছেন: প্রিয়তে রাখলাম........
১৬ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:১১

লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
শুভেচ্ছা....

৮. ১৬ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:০৮
ফেরারী পাখি বলেছেন: হায়রে এই সব লেখা তো জামাই বাবাজিরে দেখানো যাবে না। দেখালেই তো আমার বারোটা বাজবে।

ধুর ভাই। আম্নেরে এত দিন খুউব ভালো জানতাম। এখন দেখি আম্নে তো মানুষ সুবিধার না---হে হে হে মাইনাস দিলাম।

ওরে ভুল করে প্লাস দিয়েছি।
১৬ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:১৪

লেখক বলেছেন: জামাই বাবাজিকেই তো দেখাতে হবে। তারপর বলতে হবে এমন রান্না চাই-ই চাই ;)

সর্বনাশ করছেন। এ পোস্টে এখনো একটাও মাইনাস পাইলাম না :(

৯. ১৬ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:২৩
অনন্ত দিগন্ত বলেছেন: চিকেন মিট - বল স্যুপ আমার খুব প্রিয় ......

আর এই কারি টা, দেখেই বলে দেয়া যায় যে- অনেক মজা হয়েছে খেতে ......
১৬ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:৩২

লেখক বলেছেন: জেনে খুশি হলাম।

পড়ার জন্য আর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

১০. ১৬ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:৫১
কঁাকন বলেছেন: এইটা আমি পারি
জটিল মজা খাইতে :)
১৬ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০৯

লেখক বলেছেন: হুমম.... দাওয়াত চাই।
মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

১১. ১৬ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:৫৮
রং বেরংয়ের খেলা বলেছেন: পছন্দের তালিকায় রাখলাম। এর সাথে জয়ফল, জয়ত্রী গুড়া বা কাবাব চিনি মেশালে কেমন হয়??
১৬ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:১০

লেখক বলেছেন: মশলা ইচ্ছামতো মেশাবেন। স্বাদে পরিবর্তন আসবে। আমার হাতের কাছে যা আছে তা দিয়েই রান্না করলাম।
শুভেচ্ছা।

১২. ১৬ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:০১
জানা বলেছেন:
মমমমমম! খিদে পেয়ে গেলো! :P
১৬ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:১২

লেখক বলেছেন: দাওয়াত রইলো। এইদিকে আসলে অবশ্যই আসবেন ;)

মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানা আপু।

শুভেচ্ছা রইলো। ভালো থাকবেন।

১৩. ১৬ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:১৪
সুলতানা শিরীন সাজি বলেছেন: এই ছেলের কি হইছে.....।?
আরব রান্নার পোস্ট দিলো......এখন আবার পরোটা ,মিট বল?:)
কাহিনি কি রে দুরন্ত ডলফিন?
খুব খাওয়া দাওয়া চলতেছে?
ভালো থাকো।
শুভকামনা।

১৬ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:১৪

লেখক বলেছেন: হুমম.... আমি নিজেই বুঝতে পারছি না :)
কয়দিন খালি খাই খাই করছি আর ভাবছি পৃথিবীতে কতো রকম খাওন দাওনই না আছে।
শুভেচ্ছা রইলো।
ভালো থাকবেন।

১৪. ১৬ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:১৪
আইরিন সুলতানা বলেছেন: এতোগুলো লাইভ ছবি দেওয়াটা কি ঠিক হইলো !!!!

এতো দিন শুনলাম ফুটবল, টেনিস বল, ক্রিকেট বল.....এখন শুনলাম মিট বল....!!!!
১৬ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:১৬

লেখক বলেছেন: হা হা....
এই বল খাওয়া যায়। জিনিস মজার আছে :) ট্রাই করেই দেখেন না।
শুভেচ্ছা রইলো।
ভালো থাকবেন।

১৫. ১৬ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:২৭
রাজর্ষী বলেছেন: হেই এইটা তো আমি গতকাল খেলাম, তবে সেটা ছিলো নরওয়েজিয়ান মিটবল। কিছুটা অন্যরকম, রবার্ট রান্সিলো।
১৬ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:১৭

লেখক বলেছেন: কেমন খেলেন বিস্তারিত জানতে চাই।
মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
শুভেচ্ছা।

১৬. ১৬ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:২৯
মু্ক্ত মানব বলেছেন: সচিত্র রেসিপি ক্ষুধা জাগাইলো।
একদিন ট্রাই করতে হবে। শুভেচ্ছা নিন।
১৬ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:১৯

লেখক বলেছেন: ট্রাই করেন। রুচিমতো মসলা পরিবর্তন করতে পারেন।
শুভেচ্ছা রইলো।

১৭. ১৬ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:৩০
নুশেরা বলেছেন: বাহ্ বাহ্, রেস্টুরেন্টের শেফের রান্নার বদলে নিজের রান্নার ফুডব্লগ-কাম-রেসিপি। জবাব নেই, দূরন্ত!
১৬ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:২৩

লেখক বলেছেন: চিন্তা করে দেখলাম বাসাতেই ট্রাই করি :)
তাই আরকি....
বুঝতেই পারছেন এই রেসিপিটা খুবই বেসিক। ইচ্ছামতো মসলা অ্যাড করা যাবে....
ভালো থাকবেন। শুভেচ্ছা রইলো।

১৮. ১৬ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:৫০
ফারহান দাউদ বলেছেন: দুপুর টাইমে এইসব রেসিপি দিয়া খিদা বাড়ানির কোন মানে নাই:(
১৬ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:২৭

লেখক বলেছেন: আপনারও দাওয়াত রইলো ;)

মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা রইলো।

১৯. ১৬ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০৮
মাহবুব সুমন বলেছেন: আমি দোকান থেকে রেডিমেইড মিটবল কিনি ঝামেলা এড়ানোর জন্য।

বোতলের টমাটো সস না দিয়ে ফ্রেস টমাটো কুচি দিতে পারেন , সাথে সামান্য কিছু পেঁয়াজ পুচি। তবে এগুলো বেশীক্ষন রান্না করা যাবে না, এতে এগুলোর ফ্লেবার মিস করবেন।

নামানোর আগে কাঁচা মরিচ ফালি করে , সাথে কিছু ধনে পাতা ও অল্প ২/১ টা পুদিনা পাতা দিয়ে নামিয়ে ফেলুন। দেখবেন টমাটোর ফ্লেবারের সাথে কাঁচা মরিচ, ধনে, পুদিনা মিলে অন্য রকম লাগছে।
১৬ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৩

লেখক বলেছেন: মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

মিটবলও দোকানে পাওয়া যায়? জানতাম না।

টাটকা টমেটোর আইডিয়াটা চমৎকার। আমিও রেসিপিতে বলেছি, নামানোর আগে কাঁচামরিচ, ধনেপাতা ইত্যাদি দিয়ে নামাতে। তবে এ রান্নার সময় আমার বাসায় এসব ছিলোনা বলে দেয়া হয়নি :)

ভালো থাকবেন। শুভেচ্ছা রইলো।

২০. ১৬ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৮
মাহবুব সুমন বলেছেন: নান রুটি বানানোর রেসেপি জানেনতো ?
সেভাবে ডো রেডী করবেন, তান্দুরতো নাই তাই ফ্রাইইং প্যানেই কাজ সারবেন। খালি ফ্রাইং প্যান এর উপরটা ঢেকে দিবেন কোনো কিছু দিয়ে, দেখবেন প্রায় নানরুটি বানিয়ে ফেলেছেন বাসায়। মিটবলের সাথে দারুন লাগে।
১৬ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:৪৭

লেখক বলেছেন: নান রুটির একটা রেসিপি আছে। ব্লগেরই। কিন্তু এখনো বানাই নাই। মসলা কিনতে হবে তো।
তবে এখানে কাছাকাছি রেস্টুরেন্টে নান পাওয়া যায়। প্রতি পিস ৩০ পেন্স করে। সেখান থেকেও কিনে আনা যায়....
এর পর মিটবলের সাথে ট্রাই করবো।
অসংখ্য ধন্যবাদ।

১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৩০

লেখক বলেছেন: দাওয়াত রইলো ;)
চইলা আসেন।

১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ৩:১৮

লেখক বলেছেন: মজার না?

শুভেচ্ছা।

১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ৩:২০

লেখক বলেছেন: দাওয়াত রইলো।

২৩. ১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১:৪১
ঝুমী বলেছেন: এ-তো দেখি লোভনীয় খাবার!!! +:)
১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ৩:১৯

লেখক বলেছেন: হুমম.... দাওয়াত রইলো।

২৪. ১৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:১৯
ঝুমী বলেছেন: শুনে খুশি হলাম। অনেক ধন্যবাদ। :)
১৯ শে নভেম্বর, ২০০৮ রাত ২:০৪

লেখক বলেছেন: :)

২৫. ২২ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১২:০৩
শিরোনামহীন বলেছেন: মিটবল মসলায় কসানো ছাড়া এমনিও খাইতে খুবি মজা। আম্মা যখন বানায় ভাজা পর্ব থেকে মসলায় ঢালা পর্ব পর্যন্ত ৬/৭ টা মিটবল গায়েব হয়ে যায়। মানে আমার পেটএ। ;)
২২ শে নভেম্বর, ২০০৮ রাত ৮:২৭

লেখক বলেছেন: আমারও একই অবস্থা। টেস্ট করতে গিয়ে ৬-৭ টা গায়েব করে ফেলি :)
মন্তব্যের জন্য ধন্যবাদ।
শুভেচ্ছা।

২৬. ২২ শে নভেম্বর, ২০০৮ রাত ১০:০৫
আইরিন সুলতানা বলেছেন:

আজকে রান্না করলাম অবশেষে, মাত্র খাওয়া শেষ করে উঠলাম ...ফ্রাইড রাইস উইথ মিটবল ...(ফ্রায়েড রাইস না রাইন্ধা থাকতে পারলাম না)






স্বাদ খারাপ হয় নাই ...রেসিপি'র জন্য ধইন্যা পাতা :)
২২ শে নভেম্বর, ২০০৮ রাত ১০:১০

লেখক বলেছেন: বাব্বাহ ছবি সহ :) দারুণ ব্যাপার।
আর ফ্রায়েড রাইস দেখে আরো লোভ লাগলো....
শুভেচ্ছা ও অসংখ্য ধন্যবাদ।

২২ শে নভেম্বর, ২০০৮ রাত ১০:১০

লেখক বলেছেন: কি ভাইজান? আপনারেও দাওয়াত দিলাম ;)
ধন্যবাদ।

২৮. ২২ শে নভেম্বর, ২০০৮ রাত ১০:১৪
সাইফুর বলেছেন: দেশে আসেন ভাই...এই রেসিপি বানাইয়া খাওয়াবো :)
২২ শে নভেম্বর, ২০০৮ রাত ১০:৫৫

লেখক বলেছেন: যাক একটা দাওয়াতও পেয়ে গেলাম।
অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা..... ;)

৩০ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৫:০৪

লেখক বলেছেন: স্বাগতম। দাওয়াত রইলো ;)

৩০. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৫৫
সুরঞ্জনা বলেছেন: Khub bhalo laglo. Priyo te rakhlam.
২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৫৫

লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

 

মোট সময় লেগেছে ১.০৬১৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
স্বপ্ন দেখি একজন কবি হওয়ার। ভালো লাগে বন্ধুদের নিয়ে মজা করতে, ঘোরাঘুরি করতে, নানা ধরনের বিষয় পড়তে আর লেখালেখি করতে।...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ