জনসংখ্যা এবং জীবনযাত্রার মান (জনসংখ্যা-৬)
ধরা যাক ব্রাজিলের যদি প্রতি বর্গ কিলোমিটারে দুইজন মানুষের প্রয়োজন মেটানোর মতো খাদ্য, চিকিৎসা, শিক্ষা, কর্মসংস্থান প্রভৃতি সুবিধা থাকে তাহলে দুইয়ের বেশি জনসংখ্যা হলে ব্রাজিলের জনসংখ্যাকে অতিরিক্ত জনসংখ্যা বলা যাবে। কিন্তু আমেরিকার যদি প্রতি কিলোমিটারে ৫০ জন লোকের জন্য সুযোগ-সুবিধা থাকে তাহলে ৫০-এর বেশি লোক হলে তাকে অতিরিক্ত জনসংখ্যা বলা যাবে। এছাড়াও জনসংখ্যার জন্য বিভিন্ন প্রাকৃতিক বিষয়ের গুরুত্ব আছে। যেমন মানুষের অক্সিজেন সরবরাহ করে গাছপালা। গাছপালা, বন্য জীব-জন্তুসহ প্রকৃতির বিভিন্ন উপাদানের সমন্বয়ে মানুষের বসবাসের পরিবেশ তৈরি হয়। এগুলো না থাকলে পরিবেশ কিংবা মানুষের টিকে থাকা অসম্ভব হয়ে পড়ে। এ কারণেই সাহারা মরুভূমির জনসংখ্যার সঙ্গে বাংলাদেশের জনসংখ্যার তুলনা করা চলবে না।
পৃথিবীর বিভিন্ন ধরনের সম্পদ রয়েছে। এর মধ্যে কয়লা, তেল, লোহা এগুলোর পরিচিত। মানুষ নিজেও একটি মূল্যবান সম্পদ। এছাড়াও মানুষ যে প্রাকৃতিক পরিবেশের মধ্যে বাস করে সেই পরিবেশ এবং ভূমি এক ধরনের সম্পদ। আমাদের প্রধান শহরগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ। কারণ শহরগুলো আমাদের বহু চাহিদা মিটিয়ে থাকে।
পৃথিবীর সম্পদের ওপর সব মানুষের চাহিদা থাকলেও সম্পদের বণ্টন বা ব্যবস্থাপনা সেই চাহিদা অনুযায়ী হয় না। পশ্চিমি দেশগুলো যে ভোগ-বিলাস করে থাকে তার অধিকাংশই যোগান দেয় দরিদ্র বা অনুন্নত দেশগুলো। যদিও অনুন্নত দেশগুলো এসব বিলাস দ্রব্য ভোগ করার সুযোগ পায়না।
জনসংখ্যার তুলনায় অন্যান্য সম্পদ কম হলে মানুষের জীবনযাত্রার মান কমে যায় এবং মানুষ চিকিৎসা, শিক্ষা প্রভৃতির অভাব বোধ করে। জীবনযাত্রার মানকে মাপকাঠি ধরে অতিরিক্তি জনসংখ্যা নির্ণয় করা হয়। যখন কোনো অঞ্চলের জনসংখ্যা এতো বেশি হয়ে যায় যে, মানুষের জীবনযাত্রা ব্যাহত হয়, নিত্য প্রয়োজনীয় জিনিস এবং সেবার দীর্ঘস্থায়ী অভাব হয়, তখন সেই অঞ্চলে অতিরিক্ত জনসংখ্যা আছে বলা হয়।
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।