আমার প্রিয় পোস্ট

গন্ধটা বড় জ্বালাচ্ছে....

২৬ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৩১

শেয়ারঃ
0 1 0

আমি এক আম পাবলিক। মেংগ পিপল কয় আজ কালকার ডিজুস পোলাপাইন। এই আমের গন্ধ আমার নাকে কেন জানি লাশের গন্ধের মত লাগে। কারণ খুজতে শুরু করলাম, পাই না।

চিন্তা করতে থাকি। খুজতে থাকি নিজের আমল আখলাখ। নাহ। এমন কিছু ত করিনাই। মানুষ খুন?ওরে বাপরে। একটা ইদুর মারি নাই জীবনে মানুষ খুন কেমনে? তবু খালি লাশের গন্ধ আসে কেন? তাও আবার নিজের গা থেকে?

গত বছর এমন দিনে বিডিআর মামারা খেপছিল। হেগ লগে আমিও খেপছিলাম। দে মাইরা, হালায় আর্মি ঘুষ খাইতে খাইতে দ্যাশ টা রে শেষ কইরা দিছে। মুন্নি আপার হাতে মাইক। ৮ম পাস বিডিআর জওয়ানের কথায় আমিও দিলাম ফাল। ফেস বুক ফাডায় লিখা লিখি, গো বি ডি আর গো। আরে শালা এরে ওরে ফোন দিতে থাকলাম। চমৎকার আরেকটা টিভি প্রগ্রাম যায়গা, দেখ। লাইভ যুদ্ধ... ইন্টারেস্টিং। কিন্তু হের পর থাইকা আমার গায়ে লাশের গন্ধ করব ক্যান?

দিন যায় সন্ধা হয়, আমি জানি অনেক সংখ্যক আর্মি অফিসার ভিতরে, বাইরে বাংগালী হাজারও, মরব তাবু উঁকি দিব। আর চ্যানেলের টি, আর পি, যুদ্ধ ঘরে ঘরে। চা নিয়া টিভির সামনে বইসা মজা দেখি। ফোনে ফোনে শেয়ার করি। আতন্ক এনজয় করতে থাকি। কিন্তু তাই বইলা আমার গায়ে লাশের গন্ধ করব?

অল্প বয়সি যুবক নানক কে দেখি গেটের সামনে রাজনৈতিক মক্তিমা দিতে, আরেক যুবা মির্জা আজম সাথে। এইবার ইন্টারেস্ট আরও জমছে। তার পর দেখি আমাদের অতি প্রিয় সাহারা আপা, যিনি রাজনিতির জন্য জীবনে অনেক কিছু ত্যাগ করে মন্ত্রিত্ত পেয়েছেন, সেই সর্ব কালের সর্ব শ্রেষ্ট স্বরাস্ট্র মন্ত্রি কে। দেখি খালেদা আপার চুপচাপ থাকা। আর হাসিনা আপার যুদ্ধাবস্থার নাটকীয় রাজনৈতিক সমাধান। আমি ত শুধু দর্শক, তাহলে এই লাশের গন্ধ ক্যান?

একে একে বেরিয়ে আসে লাশ, পায়খানার ড্রেন দিয়ে, বেরিয়ে আসে গণ কবর, বোনেরা বেরিয়ে আসে আতংকিত ছোট ছোট বাবুরা বেরিয়ে আসে, জগতের অন্যতম নির্মমতার সাক্ষি হয়ে। আমার ভিতরের মানুষ টা কিছু সময়ের জন্য জেগে ওঠে। চোখ ভিজে যায়। তার পর মুনতাসির মামুনরা বলেন আর্মি চোর, আর্মি ডাকাত, আর্মি খারাপ। আমি আবার ও ফাল দিয়া উঠি। বলি গত দুই বছরে আর্মি কম করছে? ফেরেস্তার মত মানুষেরা, হাসিনা, খালেদা, সাকা, জলিল, তারেক, ঈত্যাদী রে কি প্যদানি দিছে,... এক মইন কুলাংগারের দোষ ত পুরা আর্মির ঘাড়েই দিতে হইব। ঠিকই ত তাই বইলা আমার গায়ে লাশের গন্ধ...

ভুলে যাই সেই ছোট ছোট বাবুদের কথা, বোনদের কথা। মানুষ অবস্থায় বেরিয়ে আসা আমার চোখের জ্বল রক্ত হয়ে যায়। আমার শরির দিয়ে আবার লাশের গন্ধ বের হয়। আজ কোনও এক বৃষ্টির দিনে আমার সেই বিধবা বোন যখন দীর্ঘশ্বাষ ফেলেন, আমি তখন কোনও গার্ল ফ্রেন্ড নিয়ে অথবা বউ কে নিয়ে সিনেপ্লেক্স এ। ছোট ছোট বাবুদের চোখ যখন বুঝে উঠতে পারে না কি যেন নেই, তখন আমি বাড়িতে আমার বাবাকে ফোন করে বলি, কত দিন দেখি না, এবার ছুটি তে আসব।.... ইশ গন্ধ টা বড় বিশ্রি।

একদিন স্বপনে দেখলাম তাঁকে। সে বল্ল আমি নাকি মরে গেছি। তাই লাশের গন্ধ টা আসলে আমার গা থেকেই বের হচ্ছে। আঁতকে উঠলাম। মানতে চাইলাম না। তার পর একে একে বিশ্বাস হতে শুরু করল। তাকালাম হতাশ চোখে। কিছুক্ষনের জন্য এলোমেলো হয়ে গেল সব। আমি মরে গেছি, বেঁচে থাকলে এত কিছুর নিরব দর্শক আমি হতে পারতাম না। ঘুম ভেংগে গেল হঠাৎ.... আরে দেরি হয়ে গেছে। আজ বাংলাদেশের খেলা না? এই আশরাফুল টা যে কি?... রাতের স্বপ্ন কোথায়..হারিয়ে গেল। কিন্তু গন্ধ টা যে বড় জালাচ্ছে.....

 

সর্বশেষ এডিট : ২৬ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৩১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৬ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৪৩
চতুরভূজ বলেছেন: আমার জলেই টলমল করে আঁখি
তোমার চোখের অশ্রু কোথায় রাখি!



+
২৬ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৪৬

লেখক বলেছেন: ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য।

২. ২৬ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৫০
রাজসোহান বলেছেন: সত্যিই গন্ধটা বেড়ে যাচ্ছে
২৬ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৫৫

লেখক বলেছেন: তাতে কি আমরা বিচলিত?

৩. ২৬ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৫২
কারিমাট বলেছেন: রাজসোহান বলেছেন: সত্যিই গন্ধটা বেড়ে যাচ্ছে
২৬ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৫৬

লেখক বলেছেন: কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ।

৪. ২৬ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৩২
চাতকপাখি বলেছেন: আমরা আম জনতা (Mango people).
...................
.............কি?
২৬ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:০২

লেখক বলেছেন: আপনি আমার চাইতেও ম্যাংগ পিপল। তাই বোঝেন নি।

৫. ২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৪৩
ক্ষতিগ্রস্থ বলেছেন: ভালোতো ! গন্ধটা যতক্ষণ জালাবে ততক্ষণ মানুষ আছেন – জানা থাকছে

আমারতো গন্ধ-টেস্টে যেতেই ভয় করছে... পাছে না ফেল মারি.
২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৫৪

লেখক বলেছেন: একা মানুষ বেঁচে থেকে কি করব বলেন?

৬. ২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:১৮
টেকনলজী বলেছেন: ক্ষতিগ্রস্থ বলেছেন: ভালোতো ! গন্ধটা যতক্ষণ জালাবে ততক্ষণ মানুষ আছেন – জানা থাকছে
২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:২৮

লেখক বলেছেন: কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:১১

লেখক বলেছেন: দেখছি।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:৫৮

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ লিংকটির জন্য।

৯. ২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৩৮
বায়োস্কোপ বলেছেন: লেখাটা ভাল লাগল।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:৩৯

লেখক বলেছেন: ধন্যবাদ ধৈর্য্য ধরে পড়ার জন্য।

১০. ০১ লা মার্চ, ২০১০ রাত ৯:৫৪
ত্রিশোনকু বলেছেন: তার পর মুনতাসির মামুনরা বলেন আর্মি চোর, আর্মি ডাকাত, আর্মি খারাপ। আমি আবার ও ফাল দিয়া উঠি। বলি গত দুই বছরে আর্মি কম করছে? ফেরেস্তার মত মানুষেরা, হাসিনা, খালেদা, সাকা, জলিল, তারেক, ঈত্যাদী রে কি প্যদানি দিছে,... এক মইন কুলাংগারের দোষ ত পুরা আর্মির ঘাড়েই দিতে হইব। ঠিকই ত তাই বইলা আমার গায়ে লাশের গন্ধ... ছোট ছোট বাবুদের চোখ যখন বুঝে উঠতে পারে না কি যেন নেই, তখন আমি বাড়িতে আমার বাবাকে ফোন করে বলি, কত দিন দেখি না, এবার ছুটি তে আসব।.... ইশ গন্ধ টা বড় বিশ্রি। আমি মরে গেছি, বেঁচে থাকলে এত কিছুর নিরব দর্শক আমি হতে পারতাম না। ঘুম ভেংগে গেল হঠাৎ.... আরে দেরি হয়ে গেছে। আজ বাংলাদেশের খেলা না? এই আশরাফুল টা যে কি?... রাতের স্বপ্ন কোথায়..হারিয়ে গেল। কিন্তু গন্ধ টা যে বড় জালাচ্ছে.....

বিডিআর হত্যাযজ্ঞের ওপর আমার পড়া শ্রেষ্ঠ লেখা।

হৃদয় নিংড়ানো ভালবাসা ও শ্রদ্ধা।

মেরিনারের কবিতায় আপনার মন্তব্য আমাকে অত্যন্ত আর্দ্র করায় এখানে আসা।

চোখে এত জল কেন?
০৩ রা মার্চ, ২০১০ রাত ১০:১১

লেখক বলেছেন: আমার ত্রুটিপুর্ণ লেখা কে এতটা সম্মান প্রদর্শন করার জন্য অনেক, অনেক, অনেক ধন্যবাদ। আপনার জন্যেও আমার হৃদয় নিংড়ানো ভালবাসা ও শ্রদ্ধা। মেরিনারের কবিতাটা অসাধারণ। আমরা হয়ত এখনও মানুষ। তাই চোখে জল। অনেক ভাল থাকবেন, কাছে থাকবেন।

১১. ০১ লা মার্চ, ২০১০ রাত ১০:০০
সকাল রয় বলেছেন: ভালো একটা লিখা

আমন্ত্রণ রইলো এটা পড়বার
হাত ভরতি বকুল নেই
০৩ রা মার্চ, ২০১০ রাত ১১:০৪

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ। আপনার লিংক এ যাচ্ছি।

০৩ রা মার্চ, ২০১০ রাত ১১:০৪

লেখক বলেছেন: যাচ্ছি। ধন্যবাদ।

১৩. ০২ রা মার্চ, ২০১০ রাত ১১:১০
কালপুরুষ বলেছেন: অসম্ভব সুন্দর লেখনী। খুব ভাল লাগলো। কেমন একটা হাহাকার পুরো লেখা জুড়ে। প্রিয়তে রেখে দিলাম।
০৩ রা মার্চ, ২০১০ রাত ১১:০৬

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ। আপনার কমেন্ট আমাকে আরও উৎসাহীত করবে। সাথে থাকবেন।

১৪. ০৪ ঠা মার্চ, ২০১০ রাত ১০:১৯
সকাল রয় বলেছেন: ধন্যবাদ
আপনাকে
ভালো থাকবেন।
০৪ ঠা মার্চ, ২০১০ রাত ১০:৩৯

লেখক বলেছেন: আপনিও।

০৭ ই মার্চ, ২০১০ রাত ৮:১৬

লেখক বলেছেন: জ্বি কষ্ট করছি।

১৬. ০৬ ই মার্চ, ২০১০ দুপুর ১২:২৫
সুলতানা শিরীন সাজি বলেছেন:
মন কেমন করা লেখা.............

শুভকামনা.........
০৭ ই মার্চ, ২০১০ রাত ৮:১৮

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ। কষ্ট করে পড়ার জন্য।

 

মোট সময় লেগেছে ০.৯৯১৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমার রাজনৈতিক পরিচয় খুঁজতে যেয়না। নিজেরটাই হারিয়ে ফেলবে।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই