আমার প্রিয় পোস্ট

সমাধী (জসীমউদ্দিনের ‌‌'কবর' কবিতার প্যারোডি)

২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:২২

শেয়ারঃ
0 0 0

এইখানে মোর প্রেমিকার সমাধী আফিম গাছের তলে
এতটি বছর স্মৃতিতে রেখেছি গাঁজার টানে টানে।
শৈশব থেকে করেছিলাম প্রেম চাঁদের মতন মুখ
ছ্যাকা খেয়ে বিয়ে হলো না বলে কেঁদে ভাসাইত বুক।

স্কুল কলেজে ঘুরিয়া ফিরিতে ভাবিয়া হইতাম সারা
সারা ক্যাম্পাস ভরি এত প্রেম মোর ছড়াইয়া দিলো কারা!
সোনালী সকালে দেখিতে তাহারে দু-নয়ন ভরি
সাইকেল লইয়া পড়িতে ছুটিতাম গাঁয়ের ও পথ ধরি
যাইবার কালে চেয়ে চেয়ে তারে দেখিয়া লইতাম কত
এসব লইয়া বন্ধুরা মোরে তামাশা করিত শত।

মামার বাড়িতে যাইবার কালে কগিত ছুঁইয়া গাঁ
আমারে দেখিতে যাইও কিন্তু খুলনার নিরালা।
রূপসা ঘাটে ফেরি পার হয়ে দু'টাকা যাইত বেঁচে
ফাঁরাজিপাড়া থেকে ফুল কিনে নিয়ে যাইতাম হেঁটে
দুই টাকার ফুল ও বাদাম লইয়া হাতে ---
সন্ধ্যা বেলায় ছুটিয়া যাইতাম তার মামাবাড়ির গেটে।

হেসোনা, হেসোনা, শোন বন্ধু, সেই ফুল বাদাম পেয়ে
ডার্লিং যে আমার কত খুশি হত দেখিতিস যদি চেয়ে!
হাত নেড়ে নেড়ে -- কহিত কাঁদিয়া, এতদিনে এলে?
মামাত ভাইয়ের জ্বালায় আমিযে হেথায়, কেঁদে মরি আখিঁ জলে।

আমারে না দেখিয়া এত ব্যথা যার জানিনা কেমনে হায়!
মামাত ভাইয়ের ঘর করিতেছে, খুলনার নিরালায়!
হাত তুলে দোয়া করো বন্ধু, হায় খোদা দয়াময়!
ঐ রাক্ষসী যেন -- চিরসূখী হয়।

তারপর, এ শূণ্য জীবনে - হেরোইনকে সঙ্গী করি;
একে একে, ছাড়িয়া গিয়াছে সকলেই - যায়নি যে সে ছাড়ি।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:২৯
কুচ্ছিত হাঁসের ছানা বলেছেন: ভাই, ভাল একটা কবিতারে এমনে না পঁচাইলে চলতো না? --
২. ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:৩৯
ফেরারী পথিক বলেছেন: একমত........
ভালো লাগে নাই...
মাইনাস.......
৩. ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:৪১
নতুন বলেছেন: এটা প‌্যারডি করার কবিতা না... ভাই...

পোস্টা মুছে ফেলুন..
৪. ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:৪৭
রাতমজুর বলেছেন: "খুলনার নিরালায়" - আমনে KU থেইকা নাকি?
২৭ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:২৭

লেখক বলেছেন: রাত মজুর বোধ হয় খুলনা বলতে খুঃবিঃ কে বোঝেন। কোন ব্যাচ, কোন ডিসিপ্লিন জানাবেন দয়া করে।

৫. ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:৪৮
পালর্ামেন্ট বলেছেন: সুন্দর প্রচেষ্টার জন্য পেলাস। মূল কবিতাটা দিটে পারবেন?
২৭ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:২৯

লেখক বলেছেন: দিতে পারবো, তবে লিংক কোথায়?

৬. ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:২১
সোনার বাংলা বলেছেন:

ভাই কি কবিতারে কি বানাইলেন! কবিতার প্যারোডি কইরা মজা লইটে
আছেন! ........
৭. ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৩২
পালর্ামেন্ট বলেছেন: এইখানে মোর প্রেমিকার হল সাত রাস্তার মোড়ে,
এতটা বছর হাঁটিতে হাঁটিতে পায়ে গেছে বাত ধরে।
৮. ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:১৫
নাজিম উদদীন বলেছেন: জসীম উদ্দীনের চাইতে ভাল হয়েছে।

অন্তত একের পর এক লোক মেরে , পাঠকের মন আদ্র করার বেহুদা চেষ্টা করেননি। কবর' একটা ফালতু কবিতা।
২৭ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:২৮

লেখক বলেছেন: ভাই, খাটেরতলা আর আগরতলা এক করলেন! কোথায় আমার গুরু জসীমউদ্দিন আর কোথায় আমি!

৯. ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৫৪
কোলাহল বলেছেন: যে কবিতার সাথে গভীর আবেগ জড়িয়ে থাকে, অজস্র মানুষের ভাল লাগার অনুভুতি নিয়ে বেচে আছে যে পংক্তিমালা তাকে প্যারোডি করার আগে আরেকবার ভাবা উচিত।

মাইনাস দিয়ে গেলাম।
১০. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:০৭
নেমেসিস বলেছেন: প্যারোডি ভাল লাগসে ।

 

মোট সময় লেগেছে ০.৯৫১৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ছোটেবলা থেকে খুবই ডানপিঠে। গ্রামে কেটেছে শৈশব, কৈশোর। সেখান থেকে কলেজের পাঠ চুকিয়ে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশনের পরে এখন একটি...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই