somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফিরে দেখাঃ খুলনা বিশ্ববিদ্যালয় ২০০৪

৩১ শে জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সময় ২০০৪ সাল। আসার বন্ধু সেতু অর্থনীতি থেকে পাস করে বের হবে হবে করছে। পরীক্ষা শেষ একটি মাত্র ভাইভা বাকি। বিশাল অবসর আর এই অবসরে ফার্স্ট ইয়ারের এক মেয়েকে ভালোবেসে ফেললো সে। মেয়েটিও সেতুকে জীবনের থেকে বেশী ভালোবাসে।

১৩ই মার্চ ২০০৪ এর কথা খুলনা বিশ্ববিদ্যালয়ের কেউ ই কোনদিন ভূলবেনা। সেদিন কটকা সমূদ্র সৈকতে খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের ছাত্র ছাত্রীরা শিক্ষা সফরে গিয়ে বুয়েটের দুইজন এবয় খুবির ৯ জন সহ মোট ১১ জনের সলিল সমাধী হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজেদের দায় এড়াতে একটি তদন্ত কমিটি গঠন করে এবং কমিটি রায় দেয় দূর্ঘটনার জন্য ছাত্র-ছাত্রীরাই দায়ী এবং তাদের সুপারিশ ছিল
১। দোষী ছাত্র ছাত্রীদের বিশ্ববিদ্যালয় থেকে বহিঃস্কার করা (অবশ্য সেখানে যাদের নাম উল্লেখ করা হয় তাদের ৭ জনই নিহত হয় ঐ দূর্ঘটনায়)।
২। ভবিষ্যতে কোন শিক্ষা সফরের অনুমতি প্রদান না করা সহ আরও অনেক কিছু।

পত্রিকায় এসব খবর পড়ে সাধারণ ছাত্র -ছাত্রীরা ফেটে পড়ে ক্ষোভে, সেতু ও ছিল তাদের একজন।

জুন মাসে তৎকালিন ভিসি আঃ কাদের ভূইয়ার নৈতিক স্খলনের প্রমান মেলে এবং ইউজিসি তদন্ত কমিটি তদন্তে যায় খুবিতে, সেখানে সেতু সহ অনেক ছাত্র-ছাত্রী স্বাক্ষ্য প্রদান করে যার মধ্যে সেতু বিভিন্ন প্রমান সহ কাদের ভূইয়ার দূর্নীতি ও ছাত্রি নীপিড়নের বিষয়টি তুলে ধরে। সেতুর ব্যক্তিগত জীবনের আলোচনা করতে পারছিনা কারন ওকে কথা দিয়েছি ওর জীবন নিয়ে কখনও লিখবো না তাই।

আর এরই ফলশ্রুতিতে ওদের উপর নেমে আসে অত্যাচারের খড়গ। জুলাই এর চার তারিখ সেতুর বিভাগের কিছু ছাত্র যায় অনিয়মের বিরুদ্ধে স্মারকলিপি প্রদান করতে, ভিসি সাহেব অফিসে না থেকে সময় দিয়েও ঐ সময় ক্যাম্পাস্থ বাসভবনে ছিলেন এবং ছাত্র বিষয়ক পরিচালকের দপ্তরের একজন সহকারী ছাত্র বিষয়ক পরিচালকের পরামর্শে ছাত্ররা ভিসির বাসভবনে যায় স্মারকলিপি দিতে। সেখানে আগে থেকে সাজিয়ে রাখা ভিসির দালালেরা ভাংচুর করে দায় চাপায় ছাত্রদের উপর এবং সন্ধ্যা বেলায় সেতুসহ মোট পনের জনকে বিশ্ববিদ্যালয় থেকে বহিঃস্কার করা হয়।

আর ভিসি পক্ষের শিক্ষকেরা শিক্ষক সমিতির ব্যানারে দোষী ছাত্রদের বিচার না হওয়া পর্যন্ত অনির্দিস্ট কালের ক্লাস বর্জনের ঘোষনা দেয়। কিন্তু সেদিন কোন ছাত্র ভাংচুর করেনি করেছিল কাদের ভূইয়ার পা-চাটা কিছূ কর্মকর্তা।

এরপর সেতু হাইকোর্টে রীট মামলা দায়ের করে ঘুরতে থাকে কোর্টের বারান্দায় বারান্দায়, প্রায় ৮-৯ লাখ টাকা খরচের পর ২০০৫ সালের ২৫ এপ্রিল মহামন্য হাইকোর্ট সেতুর বিরুদ্ধে নেয়া শাস্তিমূলক ব্যবস্থাকে অবৈধ বলে রায় দেয় এবং ১৫ দিনের মধ্যে ছাত্র হিসাবে তার সব অধিকার ফেরত দিতে নির্দেশ দেয়।

কিন্তু ততদিনে কেটে গেছে একটি বছর। আর সেতু রায় পাওয়াতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাকিদের মাফ করে দেয়। আর শিক্শা মন্ত্রনালয় ভিসি কাদের ভূইয়াকে বাধ্যতামূলক অবসরে পাঠায়।


{বন্ধু সেতু মাফ করিস যে টুকু লিখেছি তার জন্য}
৬টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকাল

লিখেছেন রাজীব নুর, ০৭ ই জুন, ২০২৬ রাত ১০:৫১



আজকাল আমার মনে হয় -
আমাকে কেউ পছন্দ করে না,
কারো কাছে গেলে, সে বিরক্ত হয়।
পোশাক অগোছালো, এলোমেলো চুল,
চোখের দৃষ্টি কেমন ঘোলাটে!
বীরত্ব দেখানোর কিছু নেই।
চতুর পুরুষ স্ত্রীর... ...বাকিটুকু পড়ুন

সামুতে ৯টি বছরঃ একজন লিলিপুটিয়ান থেকে সত্যিকার ব্লগার হয়ে উঠার গল্প

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ রাত ১:২৮

আজ আমার ৩য় বইয়ের জন্য চুক্তি করতে প্রকাশক আমন্ত্রণ জানিয়েছিলেন। প্রকাশনা সংস্থা 'উত্তরণ'-এর মাসুদ ভাইয়ের বাংলাবাজারের অফিসে ঘণ্টাখানেক ছিলাম। তাঁর সাথে কথা বলতে বলতেই আমার মনে একটি বোধোদয় আসে! আমি... ...বাকিটুকু পড়ুন

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×