টেস্ট ক্রিকেটে অবস্থানের দিক থেকে বাংলাদেশের অবস্থান ৯ আর ভারতের অবস্থান ০১। সে হিসাবে ভারত বাংলাদেশ যুদ্ধ অসমই বলা যায়। কিন্তু বাংলাদেশের খেলা দেখলে আমি বলব না এটা অসম যুদ্ধ। চট্টগ্রাম টেস্টে ভারতকে প্রথম ইনিংসে ২৪৩ রানে বেধে ফেলা বোলার সাকিব ও শাহাদাৎ এর অসামান্য সাফল্য। এরপর ব্যাটিং এ ২৪২ এ অলআউট। মাত্র ১ রানের লিড ভারতের। ২য় ইনিংসে ভারত ৪১৩ রান করল ৮ উইকেটে। জবাবে বাংলাদেশের স্বীকৃত ব্যাটসম্যানরা সবাই আত্নাহুতি দিল মুশফিকুর রহিম দলকে টেনে নিয়ে গেল মিডল অর্ডার থেকে। ঐ টেস্টে কে বাংলাদেশ দলকে জিততে বলেছিল আমি জানি না, যখন আমাদের সামনে ৪১৫ রানের টার্গেট এবং ১০০ ওভার খেলতে হবে, হাতে মাত্র ১০ টা উইকেট, তখন কেন বাংলাদেশ দলের টেষ্ট প্লেয়াররা টি ২০ মেজাজে খেলবে। যদি বাংলাদেশের ইচ্ছা থাকত পুরা দিনই খেলব তাতে রান যাই আসুক, আমি নিশ্চিন্ত বলতে পারি বাংলাদেশ ম্যাচ জিতত।
এবার আসি মিরপুর টেস্টের আলোচনায়। সকাল বেলা দুই ওপেনার ডাক মারল, শাহরিয়ার নাফিসকে বাদ দিয়ে জুনায়েদকে আনা হলো সে ৭ রান করে আত্নহত্যা করল। এরপর বাংলাদেশের লিটল মাস্টার (ডিসেম্বর ২০০৮ এ একটি সেঞ্চুরি তারপর ৫০ ও নেই কোন ম্যাচে) টি২০ মেজাজে ব্যাট চালিয়ে যখন আত্নহত্যা করলেন তখন তার ব্যক্তিগত স্কোর ৩১ বলে ৩৯। সত্যি তিনি টেস্ট খেলোয়াড়!!!
এরপর দেশসেরা ক্রিকেটার সাকিব সেও ৩৪ রান করে ঘরে ফিরল। মুশফিকুর রহিম চেষ্টা করে ব্যর্থ। শেষে টেইলএন্ডার মাহমুদুল্লার অপরাজিত ৯৬ এবং শাহাদাৎ, শফিউল এবং রুবেলের দৃঢ় ব্যাটিং ২৩৩ রানের মন্দের ভালো স্কোর এনে দিল বাংলাদেশকে।
এখন প্রশ্ন হলো, কোচ বলছেন আশরাফুলকে রিপ্লেস করা উচিৎ কিন্তু বিকল্প নেই। আমার প্রস্তাব ঘরোয়া ক্রিকেটে যারা ভালো করছে, তাদের ধারাবাহিকতা, মাঠের কন্ডিশন এবং কি ধরনের বলে তারা পারফর্ম করছে বিবেচনায় নিয়ে তাদেরকে কেন নার্সিং করছি না আমরা। বিকল্প কি এমনি এমনি তৈরী হবে!!!!!!!!!!
বাংলাদেশ দলের টেইল এন্ডাররা যে পারফর্মেন্স করছে সে সাথে তাল মিলিয়ে যদি টপঅর্ডার খেলতে পারে তাহলে আজকে বাংলাদেশ অলআউট হতো না, এবং আগামীকাল লাঞ্চ পর্যন্ত তাদের ইনিংস যেতে পারত, তাহলে স্কোরটা কত হত!
লোটাস কামালের মত লোককে মাথায় বসিয়ে টিম এর উন্নয়ন এবং খেলার উন্নয়ন সম্ভব না, আর রাজনৈতিক বিবেচনায় জাতীয় দল নির্ধারন কখনও দেশের জন্য মঙ্গল বয়ে আনবেনা। তাই বাংলাদেশ ক্রিকেটের গৌরব ধরে রাখতে প্রয়োজন রাজনীতিমুক্ত ক্রিকেট বোর্ড এবং নতুন নতুন মেধা খোজাঁর সঠিক পরিকল্পনা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


