বসবাসের দিক থেকে দ্বিতীয় অযোগ্য শহর আমাদের রাজধানী শহর ঢাকা। দূষন আর যানজটে ঢাকায় বসবাসকারীদের নাভিশ্বাস উঠেছে অনেক আগেই। সম্প্রতি তার সাথে যোগ হয়েছে বিদ্যুতের লুকোচুরি, গ্যাস না থাকা আর পানির জন্য হাহাকার।
ঢাকায় আমরা যারা বসবাস করছি তারা মূলত চাকুরী বা ব্যবসা বানিজ্যের জন্য বসবাস করছি। এছাড়া অন্যান্য যে সব নাগরিক সুযোগ সুবিধার জন্য আমরা ঢাকায় বাস করি তার সবগুলিই অনুপস্থিত এ শহরে।
প্রতিদিন সকালে আমাদের মত চাকুরীজীবিদের ঘর্মাক্ত হতে হয় সময়মত অফিসে পৌছাতে, বাসে বাদুর ঝোলা ঝুলতে ঝুলতে মানিব্যাগ ও মোবাইলের মায়া ত্যাগ করে ১ কি:মি: পথ পাড়ি দিতে লাগে ১ ঘন্টা। অফিসে পৌছানোর পর বিদ্যুতের যন্ত্রনায় প্রতিদিন জেনারেটরে প্রায় ৩০ থেকে ৩৫ লিটার ডিজেল খরচ। এই অশান্তি থেকে মুক্তি দিতে আমরা মানে আমাদের অফিস নতুন একটি পদক্ষেপ হাতে নিতে যাচ্ছি। প্রস্তাবিত পদক্ষেপটি এমন –
১. অফিস হবে সম্পূর্ন অনলাইন অফিস।
২. কোন কর্মকর্তা বা কর্মীকে অফিসে আসতে হবে না (শুধুমাত্র প্রশাসন ও হিসাব বিভাগ ছাড়া)
৩. সকল কর্মকর্তা ও কর্মীকে একটি করে ল্যাপটপ (কমপক্ষে ৪ ঘন্টা পাওয়ার ব্যাকআপসহ) ও ইন্টারনেট সংযোগ দেয়া হবে।
৪. সকল কর্মকর্তা ও কর্মী অফিসের নির্ধারিত সময়ে অনলাইনে আসবেন এবং ওয়েবসাইটে হাজিরা দিবেন লগইন এর মাধ্যমে। এরপর তিনি মেসেঞ্জারে অনলাইনে থাকবেন সম্পূর্ন অফিস সময়।
৫. অফিস ভবন সংকুচিত করা হবে (এখন ৫ টি ফ্লোরে আমাদের অফিস একটি ফ্লোর ছাড়া বাকি সব ছেড়ে দেয়া হবে)।
৬. অফিসে কারও জন্য নির্ধারিত কোন ডেস্ক থাকবে না। কনফারেন্স রুমে বসে কাজ করতে হবে। (যদি কেউ অফিসে বসে কোন কাজ করার প্রয়োজন মনে করেন)।
৭. সপ্তাহে দুইদিন অফিসে আসবেন কর্মকর্তা বা কর্মীরা প্রয়োজনীয় পেপারওয়ার্ক শেষ করতে। এবং মাসিক কর্মী সভার দিনে সকলের অফিসে আসা বাধ্যতামূলক (ধীরে ধীরে কর্মীসভা ও অনলাইন কন্ফারেন্সিং এর মাধ্যমে করা হবে)।
সুবিধা
১. অফিস স্পেস এর ভাড়া সাশ্রয় হবে।
২. অফিস এ বিদ্যুৎ এর চাহিদা ও জেনারেটর ব্যবহার কমবে।
৩. জানযটের কারনে কর্মীর কর্মদক্ষতা হ্রাস পাবে না।
৪. কর্মঘন্টা সাশ্রয় হবে।
অসুবিধা
১. সৎ ও নিবেদিতপ্রাণ কর্মীর অভাব
২. ফাঁকিবাজ কর্মীরা ফাকিঁ দেয়ার সুযোগ বেশী পাবে।
৩. অবকাঠামোর অভাব।
সাবধানতা
১. সুপারভাইজারকে কাজ আদায়ে দক্ষ হতে হবে।
২. দক্ষ ও নিবেদিতপ্রান কর্মী নিয়োগ করতে হবে।
৩. নিরাপত্তা জামানত এর ব্যবস্থা করতে হবে।
বিষয়টি এখনও পরীক্ষা নীরিক্ষা পর্যায়ে আছে তাই সকলের মূল্যবান মতামত আশা করছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





