somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গতকালের আর্জেন্টিনা - নাইজেরিয়া ম্যাচঃ আমার ঘরের ফুটবল যুদ্ধ

১৩ ই জুন, ২০১০ দুপুর ২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশ্বকাপ ফুটবলে উত্তেজনায় মোটামুটি দুইভাগে বিভক্ত বাংলাদেশ। একদল শৈল্পিক ফুটবলের সমর্থক আর এক দল শিল্প টিল্প যাই হোক যে কোন ভাবে জয়ের পক্ষে। কাদের কথা বলছি বুঝতে পারছেন নিশ্চয়।
আর এই উত্তেজনায় আমার বাসা যেন হয়ে উঠে বাংলাদেশের প্রতিকী চিত্র। আমার বাসায় জনমানব বলতে আমরা দু'জন - আমি আর অপরাজিতা। কিন্তু বিশ্বকাপ উপলক্ষে দুই পক্ষই দল ভারী করতে ব্যস্ত। আর এক সাথে বসে খেলা দেখার উদ্দেশ্যে গতকাল সন্ধ্যার মধ্যেই ঢাকায় ফিরেছে অপরাজিতা। উল্লেখ্য আমি শৈল্পিক ফুটবল তথা আর্জেন্টিনার সমর্থক আর অপরাজিতা ব্রাজিলের সমর্থক। আর অপরাজিতা দল ভারি করতে খুলনা থেকে ফেরার পথে সাথে করে নিয়ে এসেছে তার খালাত বোনকে যে আবার ব্রাজিলের সমর্থক। আর ওর ছোটভাই আমার পক্ষের। তো গতকাল রাত আটটায় খেলা শুরুর আগে দু'পক্ষের অবস্থান ছিল মুখোমুখি। ব্রাজিল সমর্থকরা বিরোধিতার খাতিরে বিরোধিতা করতে গিয়ে নাইজেরিয়াকে সমর্থন করে বসে। তাদের যুক্তি আফ্রিকান কন্ডিশনে নাইজেরিয়ার কাছে আর্জেন্টিনা দুধের শিশু, আর আমরা তখন আঙ্গুল চুষছিলাম না সেটা পাঠক নিশ্চয় বুঝতে পারছেন। যাই হোক খেলার শুরুতে নাইজেরিয়ার একটা আক্রমন দেখে ব্রাজিল শিবির এমন চেচামেচি শুরু করল সে আর কি বলব। কিন্তু তাদের সে উল্লাস ফিকে হয়ে গেল মাত্র তিন মিনিটের মাথায়। হেইঞ্জের দূর্দান্ত হেডে এগিয়ে গেলো আর্জেন্টিনা। আর আর্জেন্টিনা শিবির তখন পাল্টা দেয়া শুরু করেছে। ফলাফল খেলার সময়ে চা সরবরাহ বন্ধ। আর তাদের সাথে একাত্নতা ঘোষনা করল বিদ্যুৎ বিভাগ। আমরা ও কম যাই না, ল্যাপটপ আর টিভি কার্ড রেডিই ছিল। কাজেই বিদ্যুৎ বিভাগকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শুরু হলো আমাদের খেলা দেখা। কিছুক্ষন পর শালা বাবু কাকে যেন ফোন করে বলল চা দিয়ে যেতে, ওমা পাঁচ মিনিট এর মধ্যে এক ফ্লাস্ক চা সহ বাসার নীচের চায়ের দোকানদার হাজির।
ব্রাজিল শিবির যতই অসহযোগীতা করুক চা খাওয়া এবং খেলা দেখা দুটোই চললো। এরপর মেসি যাদুতে বুদ হয়ে থাকতে বাধ্য হলো ব্রাজিল শিবির। যদিও মেসি গোল পায়নি তারপরে ও শৈল্পিক খেলা তার পায়েই দেখলাম কাল।
দ্বিতীয়ার্ধে যখন নাইজেরিয়া দু একটি আক্রমন করছে তখন আবার উজ্জিবিত ব্রাজিল শিবির কিন্তু তাদের ফিনিশিং দেখে শালাবাবু মন্তব্য করেই বসলো শেষ রক্ষা হবে না ওদের। আর এতে নারীকুল তথা ব্রাজিল শিবির আরও ক্ষেপে গেলো ফলাফল রাতে না খাইয়ে রাখার হুমকি।
ভাইরে, কাল খেলা দেখতে বসে বুঝলাম, কেন ব্রাজিল সমর্থকেরা পেশীশক্তির খেলাকে বেশী পছন্দ করে, কারন সুযোগ পেলে তাদের দলের খেলোয়াড়দের মত তারাও পেশী শক্তি ব্যবহার করে। (উদাহরন কাল চা না খাওয়ানো, রাতে না খাইয়ে রাখার হুমকি আর ব্রাজিল সমর্থক বিদ্যুৎ বিভাগের লোডশেডিং)।
৩৭টি মন্তব্য ৩৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×