আগামীকাল অফিস এর পর শুক্রবার এবং শনিবার সাপ্তাহিক ছুটি। আর রবিবার বিজয়া দশমী উপলক্ষে সরকারী ছুটি। তিন দিনের ছুটি ঈদের পর প্রথম পাচ্ছি, তাই নিয়ত করলাম এবার ছুটিটা গ্রামে কাটাই।অনেকদিন পর ছেলেবেলার বন্ধুদের সাথে ভাগ করে নিই হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দূর্গাপূজা। এদিকে আমার সুপারভাইজার হিন্দু হওয়ায় উনার ১৪ থেকে ১৮ পর্যন্ত ছুটি প্রয়োজন, দ্বিতীয় ব্যক্তি হিসাবে তার ছুটিকালীন সময়ে ভারপ্রাপ্ত হিসাবে আমাকেই তার দায়িত্ব পালন করতে হবে। তারপর ও ভাবলাম ছুটির তিন দিন তো পাচ্ছি। ১৮ তারিখ খুলনায় অফিসিয়াল দায়িত্ব নিয়ে নিলাম এই জন্য যে, ১৯ তারিখ নিরিবিলি ঢাকা ফিরব। সব কিছু সেভাবেই ঠিক করলাম এমনকি যুদ্ধ করে বাসের টিকেট ও কেনা হয়ে গেছে। আগামীকাল সন্ধ্যায় রওনা হব স্বপরিবারে।
আজ অফিসে কাজ করছি এমন সময় একটি মেইল পেলাম। আমাদের এক বিদেশী গেস্ট আগামী ১৬ তারিখ বাংলাদেশে ল্যান্ড করছেন, আসছেন স্পেন থেকে, তাকে সময় দিতে হবে আমার সুপারভাইজারের, কিন্তু ঐ সময় তো তার দায়িত্বে আমি
মেইলটা পেয়ে মেজাজ চরম খারাপ হলে ও মাথা ঠান্ডা রেখে বসলাম মিটিং এ। মিটিং এ জানলাম, যারা তাকে সঙ্গ দেয়ার মত তারা সবাই এর থেকে বেশী গুরুত্বপূর্ণ কাজে আটকা পড়ছে ঐ সময়ে। কাজেই দূর্ভাষী তোমার আর কোন গতি নেই এই স্পানিশ ভদ্রলোককে সময় তোমাকেই দিতে হবে।
ওদিকে বৌ আমার ব্যাগ গুছিয়ে রেখেছে, গ্রামে যাওয়ার উদ্দেশ্যে কিছু কেনা কাটা ও করেছে। কারন বিয়ের পর পাঁচ বছর কেটে গেলে ও আমার হিন্দু বন্ধুদের পূজার কোন দাওয়াত এ পর্যন্ত সে রাখতে পারেনি, এবার আর তাকে ঠেকাচ্ছে কে
বুঝতে পারছি আজ আমার কপালে কি জুটবে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



