somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার গ্রামের জীবন

১১ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জন্মেছি গ্রামে, বেড়ে উঠেছি গ্রামে। তারপর একসময় পড়াশুনা ও চাকুরীর কারনে গ্রাম থেকে দূরে ছিলাম তেরটি বছর। সকলে আনলাকি বললে ও সেই ১৩ বছর পরে আবার ফিরে এলাম মাটির টানে। গত জুলাইতে তল্পিতল্পাসহ ফিরেছি নিজের মাটিতে। গত ১৩ বছর যে আসি নি তা নয়, তবে সেটা ছিল বেড়াতে আসা।

বাংলাদেশের গ্রামের জীবন! সত্যি এর তুলনা হয় না। সকাল বেলা পাখির ডাক শুনে ঘুম ভাঙ্গে, ভোরের নির্মল বাতাসে ছুটে যাই আমাদের স্বপ্নগ্রাম এর কার্যক্রম দেখতে, সকাল আটটা নাগাদ ফিরে টাটকা সব্জি দিয়ে সকালের নাস্তা, এরপর আবার ও নিজেদের কার্যক্রম তদারকি, মাঝে মধ্যে বাজারে বা শহরে যাচ্ছি, দুপুরে ফিরে আবার ও তাজা মাছের ঝোল আর নিজেদের ক্ষেতের ধান থেকে হওয়া চালের ভাত। বিকালে গ্রামের মাঠে শিশু কিশোরদের নানাবিধ খেলাধুলা উপভোগ করা, সন্ধ্যার সময় বন্ধুদের নিয়ে আড্ডা, মিটিং, সালিশী বৈঠক এই সব। রাতে এসে খাওয়া দাওয়া সেরে ঝিঁঝিঁ পোকার ডাক শুনতে শুনতে ঘুমিয়ে পড়া।

এ তো গেলো ভালো দিক, খারাপ দিক ও আছে, মোবাইলের কল্যাণে সারা বিশ্বের সাথে যোগাযোগ থাকলে ও ইন্টারনেট ব্যবহারে পড়েছি মহা সমস্যায়। গ্রামের বাড়িতে বাংলালায়নের নেটওয়ার্ক নেই, বাধ্য হয়ে জিপি একটিভ করলাম, কিন্তু তিন চার ঘন্টা বসে মেইলটা হয়তো বা চেক করতে পারি, কিন্তু ফেসবুক বা ব্লগ এ প্রবেশাধিকার নেই। নিলাম সিটিসেল জুম, একই অবস্থা। একে একে বাংলা লিংক, টেলিটক, এয়ারটেল, রবি সবাই ফেল মারল। কাজেই, সোস্যাল নেটওয়ার্কিং থেকে আপাতত দূরে। মাঝে মধ্যে শহরে এলে, যদি রাত থাকার সম্ভবনা থাকে তাহলে নিজের ল্যাপটপখানি আর মোডেমগুলিকে ঘাড়ে করে নিয়ে আসি, সেকানে বসেই যেটুকু যা করতে পারি।

শুনছি ৩জি নেটওয়ার্ক চালু হচ্ছে, কিন্তু আমরা যারা গ্রামে থাকি তাদের কি লাভ! আমরা তো চাইলেও ডিজিটাল বাংলাদেশের অংশ হতে পারব না, যতক্ষন না কানেক্টিভিটি সমস্যা দূর হচ্ছে।
৯টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

×