somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশের কৃষি: সার প্রস্তুতকারীদের অসাধুতায় কৃষি ক্ষেত্রে অশনিসংকেত

১১ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশ কৃষি প্রধান দেশ - এ কথা নতুন করে বলার কোন প্রয়োজন নেই। কিন্তু বাংলাদেশের কৃষি ক্রমে ধ্বংসের পথে। ঢাকা বা অন্যান্য প্রধান শহরের আশেপাশের জেলা শহরগুলির কৃষি জমি অনেক আগে থেকেই ডেভলপারদের দৌরাত্নে আর কৃষি জমি নেই। কিন্তু সম্প্রতি, কৃষি ক্ষেত্রে নতুন অশনিসংকেত দেখা দিয়েছে।

হাইব্রিড জাতের ফসল চাষের সাথে সাথে কৃষি ক্ষেত্রে বেড়েছে রাসায়নিক সারের ব্যবহার। দেশের বাজারে এখন নিত্য নতুন রাসায়নিক সার, যার নাম এক সময় বাংলাদেশের কেউই জানত না। এই সময়ের কৃষিতে সবচেয়ে বেশী ব্যবহৃত হচ্ছে ডিএপি, এমওপি, টিএসপি, এনপিকেএস (মিশ্র), বোরন, জিংক, ম্যাগনেসিয়াম প্রভৃতি রাসায়নিক সার।

এসব সার প্রস্তুত ও বাজারজাতের কাজে নিয়োজিত রয়েছে দেশের অনেক বেসরকারী সার উৎপাদনকারী প্রতিষ্ঠান। আর এ সকল সার ডিলার ও রিটেইলারদের মাধ্যমে পৌছে যাচ্ছে দেশের আনাচে কানাচের কৃষকদের হাতে। সম্প্রতি বাজারে প্রাপ্ত অনেকগুলি সার ব্যবহার করি এবং প্রাপ্ত ফলাফল দেখে আতন্কিত হই। কোন সারেই গ্রহণযোগ্যমাত্রার কোন ফলাফল নেই। যা দুই একটিতে কিছু আছে তা নেই এর সমান।

বিষয়টি নিয়ে কথা বললাম দেশের একজন বড় সার ডিলারের সাথে। তিনি জানালেন, এখন বাজারে যত সার আছে এর কোনটিই গ্রহণযোগ্য বা ব্যবহার যোগ্য নয়। বাংলাদেশের বেশীরভাগ কৃষক সারের সঠিক ব্যবহার ও কার্যকরীতা সম্পর্কে জানেনা আর কোম্পানীগুলি এই সুযোগটাকেই কাজে লাগাচ্ছে। সার ব্যবহার বা চাষাবাদ সম্পর্কে কৃষক সার ব্যবসায়ী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এবং সার প্রস্তুতকারী প্রতিষ্ঠানের প্রতিনিধির উপর নির্ভরশীল। তিনি আরও জানান সঠিক মানের সার এর যে উৎপাদন খরচ পড়বে তা আমাদের মত দেশের কৃষকদের ক্রয় ক্ষমতার বাইরে। তারপর ভালো কোম্পানীগুলি অসাধু কোম্পানীর লো প্রাইসিং এর সাথে প্রতিযোগীতায় টিকতে না পেরে বাধ্য হচ্ছে লো কোয়ালিটি সার প্রস্তুত করতে। তিনি উদাহরন দিয়ে বলেন ৫০ কেজি এনপিকেএস (মিশ্র) সার তৈরীতে খরচ হয় কমপক্ষে ২৩০০ টাকা। কিন্তু বর্তমান বাজারে অসংখ্য মিশ্রসার রয়েছে এবং সর্বোচ্চ খুচরা মূল্য ৮০০ টাকা। এ অবস্থায় সঠিকমানের সার প্রস্তুত করা আর নিজের পায়ে নিজে কুড়াল মারা একই কথা, কারন সে সারের চাহিদা বাজারে নেই।

জিজ্ঞাসা করেছিলাম কৃষি বিভাগ থেকে কোন তদারকি হয় কি না। তিনি জানালেন নিয়মিতই হয়, তবে তদারকি নয় মাসোহারা। কোন কোন এলাকয় কখনও কখনও সৎ কিছু কর্মকর্তা নিয়মানুযায়ী কাজ করেন, তারা বাজার থেকে স্যাম্পল নিয়ে খামারবাড়িতে পরীক্ষার জন্য পাঠান, কিন্তু খামারবাড়িতে প্রতিটি কোম্পানীরই লিয়াজো রয়েছে। টেস্টে কোন স্যাম্পল গেলেই, সংশ্লিষ্ট কোম্পানী বিষয়টি ম্যানেজ করে নেয় এবং কোন পরীক্ষা ছাড়াই রিপোর্ট তৈরি হয়ে যায়। আর সে রিপোর্ট সবসময় সন্তোষজনকই হয়।

উনার সাথে কথা বলার পর, আমার স্বপ্নগ্রাম কর্মসূচী নিয়ে সত্যি শন্কিত হয়ে পড়েছি। তিনি শেষে একটি ভালো পরামর্শ দিলেন আর তা হলো রাসায়নিক সার ছেড়ে যদি জৈব সার ব্যবহার শুরু করতে পারি তবে ভালো হয়, বাজারে যে সকল জৈবসার আছে তার মান সত্যি সন্তোষজনক। আর যদি পারি নিজেরাই যেন জৈবসার উৎপাদনের ব্যবস্তা করি।
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

×