ল্যাম্পপোষ্টের কোটর গলিয়ে বেড়িয়ে আসা
আলো মাখা বৃষ্টির জল, নির্ঘুম রক্তচোষা
প্রহরীর কৌতূহলী দোষ খোঁজা চোখ
দূর থেকে ভেসে আসা ঘুম ভাঙানি হুইসেল
নিশাচর তারুণ্যের উল্লাস বা সক্রিয় মুয়াজ্জিন
সশব্দে বিদায় নেয়া বালি শূন্য ট্রাক
স্তব্ধ-ঘুমন্ত রোকেয়া হল, লাইব্রেরী, মধু-কলা ভবন
আর টিএসসি, রাতজাগা পথচারীর অবাক চাহনী
দোয়েল চত্ত্বরের দুলি খালার শাকের ঝিমুনি
এসবই ছিল সেই ভবঘুরে রাতের সাক্ষী
সর্বশেষ এডিট : ২৭ শে জানুয়ারি, ২০০৯ রাত ২:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


