-কবে...?
-হবে, বাছা হবে...
-ধুর বাল, আর ভালা লাগেনা..
-এত জলদি অধৈর্য হইলা মামা..
জানো না সবুরে মেওয়া ফলে
-চুপ কর বাঞ্চোত। আতলামি বাদ দে...
-হা..হা..হা..
-তুমি আসলেই অস্থির আছো
-হবে হয়ত...
-যাক..মাথা ঠান্ডা কর...
-আচ্ছা করলাম।
-তবে এখনো অমন গজরাচ্ছো কেন..?
-তোরে আমার খাইয়া ফালাইতে
ইচ্ছা হইতাছে শালা..
-হা..হা..হা..
আচ্ছা আমি তাইলে ভাগি,
যদি বাঁইচা থাকি
পড়ে একদিন হইবো দোস্ত...
অনুপের সাথে আমার
শেষ কথা গুলো এমনই ছিল।
এরপর আমরা দুজন দু'দিকে;
ও কথা রাখেনি...আবার রেখেছে
পরে আর কখনো হয়নি
কারন ও'তো ছিলই না।
শেষবার কফিনের মাঝে যখন
ওর মুখটা দেখি...
তখনও ঠোঁটের কোনে সেই হাসি
যেন বলছে...
বন্ধু, এখন পারিনি তাতে কি...
তুইও আয়, ফের হবে
দু জনে মিলে মৌজ মেরে
চুটিয়ে জল গিলব আর
চিৎকার করে বলব-
ঈশ্বর...
আমায় অতৃপ্ত কর
আমাদের অসুখ দাও
কারন তুমি...
যা চাই তার উল্টোটাই তো দাও।।
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


