এখন আমার আর ইচ্ছে হয় না কিছুই
না প্রেম, না উদ্বেলতা, না ক্রোধ বোঝাই আগুন...
অনুভূতির সব টুকরো-টাকরা পাথর এনে
জমিয়ে দেখি পাহাড়সম উচ্চ্তার শীর্ষে দাঁড়িয়ে
আমারই কিছু করুনাপ্লুত প্রেম মুষলধারে কাঁদছে,
যার ঢল নেমে ধ্বসে যাচ্ছে খন্ড বিখন্ড
সব পাথরেরা নানান রঙের।
লাল রঙের এক পাথর, যে কিনা নির্দেশ করেছিল বিপদসীমা-
গড়িয়ে গড়িয়ে একতোড়া কালো গোলাপের রুপ নিতেই
ঐ দিকের এক টুকরো নীল পাথর
বাষ্পীভূত হয়ে আকাশে মিলিয়ে গেল মূহুর্তেই।
এখন এইসব প্রস্তর খন্ডের গড়াগড়ি দেখতে
আর ভালো লাগছে না আমার,
ওরা যতই গড়াবে সাথে করে নিয়ে আসবে
আমার গুহা জীবনের স্মৃতি।
শিকার দৃশ্যের মধুর নির্মমতা আর কোন পলাতক গান
তার হারিয়ে যাওয়া সুরের খোঁজে
নিজেই চিৎকার করে বেড়াবে বেলাভূমিতে...
যে ঢেউয়ে মিলিয়ে গেছে সেই সুর, তার অতলে দেখি
এক দেবতা নামের ছদ্মবেশী মহাপ্রতারকের আস্তানা-
যার অসুরবৃত্তির উপকথা জানা ছিল
এই পাহার, সমুদ্র আর উপত্যকার,
জানতো না শুধু সেই কালো গোলাপের কন্যা।
পাথরে পাথর না ঠুকেই আগুন জ্বালাতো যে একদিন
আর আজ মহাপ্লাবনের গান শোনাবে বলে যে তরুন
অপেক্ষমান নিজেরই গড়া অনুভূতি গিরির শীর্ষচূড়ায়,
ভালো করে একবার ওর দিকে তাকিয়ে দেখো...
কিছুই ইচ্ছে করছে না এখন আর
না প্রেম, না উদ্বেলতা, না ক্রোধ, কেবলই আগুন।
আলোচিত ব্লগ
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।