০১. কুকুরটা আপনার
ছোট দুইটা বাচ্চা রাস্তার ধারে কুকুরের ছানা নিয়া ঝগড়া করতাছে। এমন সময় হাজির হলো শিক্ষক।
শিক্ষক : কি ব্যাপার তোমরা ঝগড়া করতাছো কেন?
বাচ্চারা : স্যার আমরা ঠিক করছি যে বেশি মজাদার মিথ্যা বলতে পারবে তাকে এই কুকুর ছানাটি দেওয়া হবে।
শিক্ষক : কি বলিস, তোদের বয়সে মিথ্যা কি জিনিস আমরা জানতামই না। আর তোরা এই বয়সে মিথ্যা বলা শিখিস?
বাচ্চারা : স্যার, তাহলে কুকুর ছানাটা শেষ পর্যন্ত পেয়ে গেলেন।
০২. হাতির বাচ্চা
মা জান, হাতির দুধ খেয়ে না একটা বাচ্চার এক সপ্তাহে বিশ পাউন্ড ওজন বেড়ে গেছে।
কি বলিস, তা এটা কার বাচ্চারে?
এটা ঐ হাতিটারি বাচ্চা।
০৩. ইনকামট্যাক্স অফিস
বন্ধু : জানিস দোস্ত, আজ তোর ধন-সম্পদের তারিফ করে এলাম।
ধনী বন্ধু : কার কাছে দোস?
বন্ধু : ইনকামট্যাক্স অফিসারের কাছে।
০৪. আপনি যা খাবেন আপনার নাতি তা শোধ করবে
এক লোক হোটেলের সাইনবোর্ড দেখে খুব খুশি হয়ে ইচ্ছেমতো খেলেন।
ওয়েটারঃ স্যার, আপনার বিল ৫০০ টাকা।
লোকটাঃ কী বলছেন ভাই? আমার বিল? কিন্তু আপনাদের সাইনবোর্ডে যে লেখা, আপনি যা খাবেন আপনার নাতি তা শোধ করবে।
ওয়েটারঃ সেটা না হয় না দিন। কিন্তু এই ৫০০ টাকা দিন। এটা আপনার নানা খেয়ে গেছেন।
০৫. ব্যাঙ্কে কত টাকা আছে
প্রেমিকঃতোমার বাবার কাছে আমাদের বিয়ের প্রস্তাব রেখেছো?
প্রেমিকাঃহ্যাঁ।
প্রেমিকঃতোমার বাবা কি বললেন?
প্রেমিকাঃতিনি জানতে চাইলেন, তোমার ব্যাঙ্কে কত টাকা আছে।
প্রেমিকঃকি বললে?
প্রেমিকাঃযা সত্যি তাই বললাম,দুলাখ।
প্রেমিকঃতোমার বাবা কি বললেন?
প্রেমিকাঃতিনি টাকাটা ধার চাইলেন।
.....সংগ্রহ : জোকস ভান্ডার.......
আজকের জন্য এখানে শেষ।
সমাপ্ত
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১০ বিকাল ৫:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



