মানিব্যাগে এক টাকাও ছিলো না। তারপরও ঘটনা টা ভয়ানক।
১৩ ই জুলাই, ২০১০ বিকাল ৪:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গত ৭ তারিখ বিকালে মতিঝিল থেকে বিকল্প পরিবহন করে ফার্মগেট যাচ্ছিলাম। ফার্মগেটে বাস এসে দাড়ালো, আমিসহ আরো প্রায় ৭/৮ জন গাড়ি থেকে নামলাম। আমি নেমেই সোজা সিজান পয়েন্টের দিকে যাচ্ছিলাম। জায়গাটা ছিল প্রচুর ভিড়। কারন তখন অফিস ছুটি হয়েছিল। হটাৎ আমার পিছন দিয়ে একটা লোক ধাক্কা দিল। আমি পিছনে তাকাতেই লোকটা দ্রুত চলে যাচ্ছে। আমি আমার পিছনের পকেটে রাখা মানিব্যাগে হাত দিলাম দেখি যে মানিব্যাগ নাই। পরে পকেটমার বলে জোরে একটা চিৎকার দিলাম। এবং দোড়ে গিয়ে ২/৩ জনের সহয়তায় পকেটমারটাকে ধরলাম। আমার মানিব্যাগটা তার কাছ থেকে নিয়ে ২/৩ টা চড় দিয়ে দিলাম। এমন সময় দেখি পকেটমারটাকে ৫/৬ জনে ধরে উত্তম মাধ্যম দেওয়া শুরু করেছে। আমি অনেক বুঝিয়েও তাকে রক্ষা করতে পারলাম না। মনে হয় যেন আমি সেই ঘটনার কেউই না। পকেটমারটাকে একেবারে লাশের মত বানিয়ে ফেলেছে। অবশ্য জীবনটা রক্ষা পেয়েছে ২টা সার্জেন্টের কারনে।
পরে পরিবেশ টা শান্ত হলে আমি আবার সেজান পয়েন্টের দিকে চলে যাচ্ছি। আর যেতে যেতে ভাবলাম আমার মানিব্যাগেতো একটা টাকাও ছিল না ছিল শুধু কয়েকটা জরুরি কাগজ আর ভিজিটিং কার্ড। কারন আমি কখনো রাস্তায় নামলে মানিব্যাগে টাকা রাখি না। টাকা রাখি সামনের পকেটে বা নিরাপদ কোন জয়গায়।
পরে অবশ্য পকেটমারটার জন্য মায়া লাগলো। কি আর করা পাবলিক তো আর আমার কথা শুনে না। আমি ভাবলাম কয়েকটা চড় মেরে বুঝিয়ে ছেড়ে দেব। কিন্তু পাবলিক?
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০১০ বিকাল ৫:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন