বিশ্বের সবচেয়ে কঠিন চাকরি নিলেন ২০ বছরের অনভিজ্ঞ এক ছাত্রী। পুরোটা দেখুন...
ঘটনাটি উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর। দেশটির সীমান্তবর্তী চিহুয়াহুয়া প্রদেশের প্রাজেদিস জি গুয়েরেরো মিউনিসিপ্যালিটি হচ্ছে সবচে অপরাধপ্রবণ এলাকাগুলোর অন্যতম। এযাবত সেখানাকার পুলিশবাহিনীর প্রধানের দায়িত্ব যিনিই নিয়েছেন তিনিই অপহূত ও খুন হয়েছেন। ফলে ওই পদে চাকরি করার জন্য লোক খুঁজে পাওয়া যাচ্ছিল না। সেই চাকরিটি নিয়ে পুরুষ পুলিশদের লজ্জায় ফেলে দিয়েছেন মারিসোল ভ্যালেস। তার বয়স মাত্র ২০ বছর। তিনি এক সন্তানের জননী এবং এখনও পড়াশুনা করছেন। মেয়রের কার্যালয় জানায়, এ অঞ্চলে প্রতিদিন সহিংসতার আশংকার মধ্যে ভ্যালেসই কেবল এই পদটি গ্রহণ করতে রাজী হয়েছেন।
ভ্যালেস বলেন, তিনি কারো চোখ রাঙ্গানি বরদাশত করবেন না। তিনি মেক্সিকোর সবচেয়ে গোলযোগপূর্ণ শহর সিউদাদ জুয়ারেজের কাছে একটি কলেজে অপরাধবিদ্যায় পড়াশুনা করছেন। পুলিশ প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, 'মেক্সিকোর এখন আমরা সবাই ভীত।' ভ্যালেস ১৯ পুলিশ কর্মকর্তার সামনে আনুষ্ঠানিকভাবে তার নতুন দায়িত্ব গ্রহণ করেন।
ভ্যালেস বলেন, 'আমি ঝুঁকি নিয়েছি, কারণ আমি চাই আমার সন্তান ভিন্ন একটা সমাজে বসবাস করুক। আমি চাই লোকজন কোন ধরণের ভয়ভীতি ছাড়াই বাইরে বের হতে হোক।' উলেস্নখ্য, ওই অঞ্চলটিতে এ বছর আড়াই হাজারেরও বেশি লোক নিহত হয়েছে। শহরটি অবৈধ মাদক ও মানব পাচারের অন্যতম ট্রানজিট পয়েন্ট। ভ্যালেস বলেছেন, 'সমাজের উন্নয়নে তরুণদের সম্পৃক্ত হওয়া প্রয়োজন।' তিনি আরো বলেন, 'আমার কোনো অভিজ্ঞতা নেই। তবে চাকরি করলেই অভিজ্ঞতা তৈরি হবে।' তার এই দুঃসাহস দেখে পেরিওদিস্তা ডিজিটাল তার খবরের শিরোনাম দিয়েছে, 'মেক্সিকোতে পুরুষ নেই'!
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।