somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তামিমের ঝড়ো ইনিংস এবং চমৎকার ক্যাচের কাছে হার মানলেন বাংলাদেশের ক্যাপ্টেন সাকিব আল হাসান।

০৬ ই জুলাই, ২০১১ দুপুর ১:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইংল্যান্ডের ফ্রেন্ডস লাইফ টি-টোয়েন্টি টুর্নামেন্টে মঙ্গলবার মুখোমুখি হয়েছিল সাকিবের দল ওরচেস্টারশায়ার ও তামিমের দল নটিংহ্যামশায়ার। মাঠের লড়াইয়ে সাকিবের দল ১০ রানে হারলেও ব্যক্তিগত লড়াইয়ে দুজনেই সমান পরিমাণ দ্যুতি ছড়িয়ে বাংলাদেশের নাম উজ্জ্বল করেন।

তামিম ইকবাল ব্যাট হাতে খেলেন ৩৫ রানের এক ঝড়ো ইনিংস। আর সাকিব-আল-হাসান ব্যাট হাতে ২০
রানের পাশাপাশি দখল করেন একটি উইকেট।

টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারের শেষ বলে অলআউট হওয়ার আগে নটিংহ্যাম তোলে ১৫২ রান।

২৫ বলে ৩৫ রানের ইনিংসে তামিম ৩টি চার ও ১টি ছক্কা হাঁকান। তিনটি চারের একটি আবার সাকিবের বলেই মারা!

আর সাকিব ৪ ওভারে ২২ রান দিয়ে নটিংহ্যাম অধিনায়ক অ্যাডাম ভোগসের উইকেটি তুলে নেন।

জবাবে, ১৫৩ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ওরচেস্টারশায়ার ৫ উইকেটে ১৪২ রানের বেশি তুলতে পারেনি। আগের ম্যাচগুলোতে ব্যাট হাতে চরমভাবে ব্যর্থ সাকিব একটি চারের সাহায্যে ২২ বলে করেন ২০ রান।

মজার ব্যাপার হচ্ছে, সাকিব-আল-হাসানের ক্যাচটা জমেছে তামিম ইকবাল খানের হাতেই। স্টিভেন মুলানির ফুলটসটি সজোরে হাঁকাতে গিয়ে তামিমের হাতে তুলে দেন সাকিব।

সে সময় জয়ের জন্য ওরচেস্টারের দরকার ছিল ২৭ বলে ৩৭ রান, হাতে ছিল ৮ উইকেট। ভুল শটে উইকেট বিলিয়ে হতাশায় মাথা নাড়তে নাড়তে মাঠ ছাড়েন সাকিব। আর তার ক্যাচ মুঠোবন্দি করে সতীর্থদের সঙ্গে উল্লাসে ফেটে পড়েন তামিম।

একই মাঠে দুই বাঙ্গালির হাসি-কান্না মিলে গেলেও গ্যালারীতে উপস্থিত বাঙ্গালিদের জন্য দিনটি শুধু আনন্দই বয়ে এনেছে। এমনিতে কাউন্টি ক্রিকেটে প্রচুর দর্শক হলেও টি-টোয়েন্টি ম্যাচগুলোতে দর্শক উপস্থিতির হার একটু কমে যায়। তাই সাকিব-তামিমের খেলা দেখতে মাঠে উপস্থিত উল্লেখযোগ্য বাঙ্গালিদের চোখে পড়েছে আলাদা করে।

বাংলাদেশের জার্সি গায়ে চাপিয়ে এবং জাতীয় পতাকা উঁচিয়ে ধরে সাকিব-তামিম জুটিকে তারা উৎসাহ দিয়ে গেছেন পুরো সময়।

এ জয় দিয়ে পয়েন্ট তালিকায় সবার ওপরে থাকা তামিমের দল নটিংহ্যামশায়ার পৌছে গেছে শেষ আটের লড়াইয়ে। সাকিবের দল ওরচেস্টারের ভাগ্য এখনো পেন্ডুলামের মতো দুলছে। তালিকার চর্তু স্থানে থাকলেও বাকি দলগুলোর চেয়ে দুটো ম্যাচ বেশি খেলেছে তারা।

বিস্তারিত
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×