somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেসিনৈপুণ্যে সুপার কাপ বার্সেলোনার। রিয়াল কে ৩-২ গোলে হারিয়ে বছরের ১ম শিরোপা বার্সার। ম্যাচে মেসির ২ গোল।

১৮ ই আগস্ট, ২০১১ দুপুর ১২:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



লিওনেল মেসির শেষ মুহূর্তের গোলে রিয়াল মাদ্রিদকে হারিয়ে স্পেনিশ সুপার কাপ ঘরে তুলেছে বার্সেলোনা। অবশ্য বার্সাকে ড্র করলেই চলত। কারন ১ম লেগের খেলায় রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে বার্সা ২-২ ড্র করেছিল। তাই ফিফার হিসেব মতে নিজের মাঠে ড্র করলেই জয়ী হবে বার্সা। তবে ড্রয়ের আর প্রয়োজন হয় নাই, নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে মেসির জাদুতে ৩-২ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ২০১০/২০১১ ইউরো চ্যাম্পিয়নরা।
খেলাটি বাংলাদেশের এমন এক সময়ে শুরু যখন সবাই সেহরি খেতে ঘুম থেকে উঠে, ঠিক রাত ৩:০০টায়। তাই প্রায় ফুটবল প্রেমিকরা খেলাটি মিস করেন নাই। যারা মিস করেছেন তাদের জন্য আমার এই লেখা।

মঙ্গলবার রাতে ঘরের মাঠে দ্বিতীয় লেগে হোসে মরিনহোর দলকে ৩-২ গোলে হারায় পেপ গার্দিওলার শিষ্যরা। এর আগের খেলাটি ২-২ গোলে ড্র হয়েছিলো। ফলে দুই খেলা মিলিয়ে ব্যবধান দাঁড়ায় ৫-৪ এবং তা বার্সেলোনার পক্ষে।

মঙ্গলবার বার্সার পক্ষে দুটি চমৎকার গোল করেছেন আর্জেন্টাই তারকা লিঁও মেসি। অন্যটি আসে আন্দ্রে ইনিয়েস্তার পা থেকে। অবশ্য ১ম গোলটাতেও মেসির পায়ের জাদু দেখা গেছে। খেলার ১৪ মিনিটের সময় রিয়ালের ৫/৬ জন খেলোয়াড়ের পাশ কেটে একেবারে খালি জায়গায় ইনিয়েস্তার পায়ে বল তুলে দেন মেসি। আর ইনিয়েস্তাও ভুল করলেন না। তিনিও গোল কিপার ক্যাসিয়াস কে বোকা বানিয়ে বল জালে পাঠিয়ে দেন।
এদিকে রিয়ালও গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। তার প্রমান পায় খেলার ১৯ মিনিটের সময়। করিম বেনজেমার চমৎকার পাস থেকে বল জালে পাঠিয়ে দেন সার্জিও রামোস ১-১। অবশ্য রেফারির দৃষ্টিতে গোলটা রোনালদোর নামে ধরা হয়। আর অন্যদিকে বার্সার খেলোয়াড়রা অফ সাইড বলে চিৎকার দিচ্ছেন। কিন্তু সাইড রেফারি সেটা ধরতে পারলেন না।
যখন খেলা ১-১ নিয়ে বিরতিতে যাচ্ছিলো, তখনি মেসির গোলে আবারো এগিয়ে যায় বার্সা ২-১।
বিরতির পর ধারুন এক জটলা থেকে গোল করে রিয়াল কে ম্যাচে ফেরান করিম বেনজেমা ২-২।

ড্র নিয়েই যখন ম্যাচ শেষ হচ্ছিল তখনই মেসির আবার কারিশমা। খেলার ৮৭ মিনিটের সময় আর্সেনাল থেকে আনা স্পেনের তারকা খেলোয়াড় ফ্যব্রিগাসের দুর্ধান্ত এক পাসে বল পায় মেসি। মেসি আবার বল পাঠিয়ে দেয় আদ্রিয়ানোকে। আদ্রিয়ানো রিয়ালের একজন খেলোয়াড়কে কাটিয়ে বল ঠেলে দেন আবারো মেসির কাছে। এবার আর কোন পাস নয়, সরাসরি বল রিয়ালের জালে পাঠিয়ে দেন মেসি, ৩-২ গোলে এগিয়ে যায় বার্সা আর মেসির হয়ে যায় ম্যাচের ২ গোল। অবশ্য এই বল ঠেকানোর মত কোন কিছুই করার ছিল না ক্যাসিয়াসের। কারন মেসির শর্টটি দুর্ধান্ত গতিতে জালে চলে যায়।
ম্যাচের শেষ দিকে রিয়ালের আগের স্বভাব অনুযায়ি ঝগড়া শুরু করে দেয়। আর তাতে লাল কার্ড খেয়ে মাঠের বাইরে চলে যায় মার্সেলো। খেলায় রোনালদো সহকারে রিয়ালোর প্রায় ৫/৬ জন হলুদ কার্ড খায়।


youtube goal highlights
সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০১১ দুপুর ১২:৪৯
৭টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রী, ক্রাউড ফান্ডিং-এর সুযোগ তৈরি করে সরকারী লাভজনক প্রজেক্টে জনগণের বিনিয়োগ নিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১২ ই জুন, ২০২৬ রাত ১:৩১

বাংলাদেশের বর্তমান সরকার বিনিয়োগ পরিস্থিতি নিয়ে চিন্তিত, তা বুঝা যাচ্ছে। নাহলে, খোদ প্রধানমন্ত্রী দেশে বিনিয়োগ নিয়ে আসতে জনগণকে অনুরোধ করতেন না। আমার মন হয়, দেশের মানুষের কাছেই অনেক সম্পদ আছে... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

×