উইকিলিকসের নাম প্রকাশে অনিচ্ছুক এক গোপন সংবাদাতা জানিয়েছে আজ সকালে তার ব্যক্তিগত গাড়িতে করে তিনি যখন কুমিল্লা যাচ্ছিলেন তখনই এই মর্মান্তিক ঘটনা ঘটে। কুমিল্লা হাইওয়ে পুলিশ জানিয়েছে, তার ব্যক্তগত ড্রাইভার কে দিয়েই তিনি গাড়ি চালাচ্ছিলেন।
দুর্ঘটনার কারন : পুলিশ এবং উইকিলিকসের সংবাদে জানা গেছে, যে রাস্তায় নাকি প্রচুর জ্যাম ছিল এবং রাস্তার কার্পেটিং অবস্থা একেবারে নাজেহাল থাকায় মনে হয় যেন রাস্তায় ছোট ছোট গর্ত করা হয়েছিল। আর এতে করে গাড়ি একেবারে আস্তে চলছিল। আর অন্যদিকে মন্ত্রীর মাথা হয়ে যাচ্ছে গরম। কারন ঢাকায় ফিরে মন্ত্রী পরিবারের জন্য কেনাকাটা করবেন। এদিকে গাড়ি যখন ক্যান্টেমেন্ট পার হয়ে জ্যামবিহীন রাস্তায় আসে তখনই নাকি মন্ত্রী গরম হয়ে ড্রাইভারকে বলে গাড়ি দ্রুত চালাতে। আর এই কথা শুনার পর ড্রাইভার একেবারে নিয়ন্ত্রনহীনভাবে গাড়ি চালান। যেখানে গাড়ি চালানোর কথা ঘন্টায় ৭০ কি.মি সেখানে নাকি গাড়ি চলছে ঘন্টায় প্রায় ১১০ থকে ১২০ কি.মি.। কুমিল্লা আমতলি বিশ্বরোড গেলে গাড়ি নিয়ন্ত্রন হারিয়ে একটি ট্রাকের সাথে মুখোমুখি হয়। এতে করে মন্ত্রী এবং তার ড্রাইভার মারা যায়। গাড়িটি একেবারে ধুমড়ে মুচড়ে যায়। এসব ঘটনা বলেছিলেন মন্ত্রী সাথে থাকা একজন উপ-সচিব। তিনি ভাগ্যক্রমে বেচে যায়। তাকে পরে কুমিল্লা স্বাস্থ্যক্রিনিকে ভর্তি করা হয়। পুলিশ ঘাতক ট্রাকটি আটক করে কিন্তু ট্রাক ড্রাইভারকে আটক করতে পারে নাই।
এদিকে মন্ত্রীর মৃত্যুর খবর শুনে সারা দেশের মানুষ গভীর সমবেদনা জানিয়েছে। কারন মন্ত্রী নাকি যোগাযোগ মন্ত্রী হিসেবে একেবারে সফল ছিলেন। তাই তার জন্য আজ সারাদেশের মানুষ শোকে কাতর হয়ে গেছে।
বি:দ্র: ব্লগার ভাইদের কাছে আমার অনুরোধ, আপনারা ঘটনাটি সত্য ভেবে নিবেন না। কারন এটা একেবারে কাল্পনিক ঘটনা। বর্তমানে রাস্তার অবস্থা দেখে আমার এই কাল্পনিক লেখা। অবশ্য এখানে মন্ত্রীর নাম উল্লেখ নাই। আপনারা সাবেক অথবা বর্তমান যে কোনো একজন যোগাযোগ মন্ত্রী হিসেবে ধরে নিতে পারেন।
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০১১ দুপুর ২:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



