ব্রেকিং নিউজ : দেশের বাজারের অবস্থা এতই আকাশচোঁয়া যে, বানিজ্য মন্ত্রী সেটা জানেনই না। আর না জানার কারনে তাকে সেটার খেসারত দিতে হলো। তাও আবার পৃথিবী থেকে চির বিদায় নিয়ে।
যেভাবে মৃত্যুবরণ করেন : ভাইরে দু:খের কথা কি কমু (!) আজ সকালে মন্ত্রী ঘুম থেকে উঠে দেখে যে তার বউ হাউ মাউ করে চিৎকার দিচ্ছে। কি হয়েছে বলে জানতে গেলে আরো ক্ষেপে যায় আমাদের মেডাম। পরে মন্ত্রী ঠান্ডা মাথায় তাকে প্রশ্ন করে কেন চিৎকার করছো? তখন মেডাম বলে যে ফ্রিজে রান্না করার মত কিছুই নেই। আর একথা শুনার পরে মন্ত্রী হাসতে হাসতে বলে এটা কোন সমস্য হলো? কাজের ছেলেটাকে বাজারে পাঠাও। বাজার করে নিয়ে আসুক। এ কথা শুনার পরেতো মেডাম আরো ক্ষ্যপা। বলে যে ছেলেটা যে ঈদের ছুটিতে গেছে এখনোতো তার আসার কোন খবরই নাই। একেবারে তোমার মত ফাঁকিবাজ। এটা শুনার পর মন্ত্রী সামান্য লজ্জা বোধ করলো
এবারে মন্ত্রী আসলেন কাঁচাবাজারে, এসেই আলুর দাম জিজ্ঞেস করলেন আলুর হালি কত? দোকানদার বললো আলু হালি না, কে.জি। আর কেজি হলো ১৮ টাকা। একটু বিস্মিত হয়ে মন্ত্রী বললো এত দাম কেন?
দোকানদার : দাম বেশি দিয়ে কিনতে হয়, তাই বেশি দামে বিক্রি করি।
মন্ত্রী : ঠিক আছে ২ কে.জি দাও।
দোকানদার : এই নেন।
মন্ত্রী : টমেটো কত?
দোকানদার : ১১০ টাকা।
মন্ত্রী : কি?????
দোকানদার : ১১০ টাকা কে.জি.
এরই মাঝে কা.......ন বাজারে হইহুল্লোড় শুরু হয়ে গেলো। কি হলো???? কি হলো????? সবার একই কথা। পরে একলোক ভিতর থেকে এসে বলে যে টমেটোর দাম শুনে বানিজ্য মন্ত্রী হার্টএ্যাটাক করেছে। পরে স্থানীয় দোকানদাররা মিলে একটি হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। (ইন্নালিল্লাহে.........রাজিউন)। চির বিদায় নিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেন আমাদের প্রিয় এবং পৃথিবীর সেরা মন্ত্রীদের একজন। আর একথা শুনার পর মন্ত্রীর দেশসহ পুরো বিশ্ব হতবাক হয়ে যায়। সবার মুখে একই কথা আহ লোকটা কত ভালো ছিল। নিজ দেশের জনগনের জন্য কতই না কিছু করল। নিজ হাতে বাঁশ কেটে সাধারন পাবলিকরে দিত। আরো কত কি....................
আমরা সামু ব্লগ থেকে মন্ত্রীর পরিবারের জন্য গভীর সমবেদনা জানাচ্ছি।
ভাইরে আমি কোন মন্ত্রীর নাম বলি নাই। আপনারা সাবেক অথবা বর্তমান যে কোন দেশের যে কোন একজন বানিজ্য মন্ত্রির নাম ধরে নিতে পারেন। তাই এই গরীবরে কোন মামলা দিয়েন না।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।
শুনুন শুনুন যাওয়ার আগে একটি কথা বলে যাই, আমি এখন যে গল্পটা বলেছি সেটা ছিল সম্পূর্ন কাল্পনিক। কেমন লাগছে জানাবেন...................................।
View this link
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



