somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অপেরা ব্রাউজার (এডঅন সমগ্র) [সংগ্রহে রাখার মতো টেকিপোস্ট] B-)

১১ ই এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বহুদিন ধরেই অপেরা ব্রাউজার ব্যবহার করে আসছি, পিসিতে খুব বেশী দিন না হলেও মুঠোফোনে ব্রাউজিং এর কাজটা 'অপেরা মিনি' তেই চালানো হয়েছে সব সময়। আমার বাসার পিসিতে যেদিন প্রথম ইন্টারনেট সংযোগ দিলাম, সেদিনই সবার প্রথমে আমি যে কাজটা করেছিলাম সেটা হলো অপেরা ব্রাউজার ডাউনলোড করা। সেটা গত বছরের কথা, তখন সম্ভবত অপেরা৯ ভার্সনটা চলছিলো। কিন্তু কিছুদিন ব্যবহার করার পর লক্ষ্য করলাম নেট স্পীড অতিরিক্ত স্লো হয়ে গেছে। অন্য ব্রাউজার দিয়ে সহজেই লাইন পাওয়া যাচ্ছে, কিন্তু অপেরা দিয়া পাওয়া যাচ্ছে না। এখনো জানি না সমস্যা কি ছিলো তবে মাস্টার রিসেট করলে আবার সব ঠিক হয়ে যেতো। এই ট্রিকটা বোঝার আগপর্যন্ত মজিলা ফায়ারফক্স দিয়ে ব্রাউজ করেছিলাম কিছুদিন, কিন্তু কেন জানি এই ফায়ারফক্সকে কিছুতেই আপন আপন লাগে না আমার কাছে, মনে হয় এটা আমার না বরং অন্য কারো পিসিতে ব্রাউজ করছি। যাই হোক মাঝে মাঝে এই স্লো হয়ে যাওয়া আর মাস্টার রিসেট করে সেটা ঠিক করা ছাড়া অপেরা নিয়ে আর কোনো সমস্যায় পড়িনি গত দেড় বছরে। আর সম্ভবত ১০.৬৩ এর পর এই সমস্যাটিও আর আমাকে বিরক্ত করেছে বলে মনে পড়ে না। বরং টার্বো, স্পীড ডায়াল, সিনোরাইজেশনের মত ফিচার গুলো দিয়ে আয়েশ করে অপেরা দিয়েই চলেছে সমস্ত ব্রাউজিং।

গত নভেম্বর কি ডিসেম্বরে অপেরা নিয়ে আসে ১১তম সংষ্করন যেটাতে প্রথমবারের মতো এ্যড-অন সাপোর্ট ইনাবল করে দেয়া হয়। এর পর থেকে বাংলা ফন্ট ছোট দেখা, বিভিন্ন সাইট থেকে ডাউনলোড করা সহ যে সব ছোট খাট সমস্যা ছিলো, সবগুলোরই সমাধান পেয়ে গেছি। এখন হঠাত আমার এ্যড-অন লিস্ট চেক করতে গিয়ে দেখি লিস্ট অনেক বড় হয়ে গেছে। কিছু কিছু কাজের আবার কিছু কিছু আছে অকাজের, মানে প্রত্যাশামত কাজ করে না। বিশ্ববিদ্যালয়ে হলে উঠার পর থেকেই খেয়াল করেছি আইটি বিষয়ক বিভিন্ন সমস্যায় প্রায়ই আমার ডাক পড়ে বন্ধুদের রুমে। তাদের একজনকে মডেম দিয়ে ইন্টারনেট সেটাপ করে দেয়ার সময়ই ভাবছিলাম আমার সব এ্যড-অন গুলো নিয়ে একটা ব্লগ পোস্ট দিলে, আমি তো হবোই অন্য অপেরা ইউজাররাও উপকৃত হবেন। এরই অংশ হিসেবে আমার ব্যবহার করা ২৫টি এ্যড অন ডিটেইল সহ শেয়ার করলাম।


এ্যড ব্লক
ad sweep অন্যান্য যে কোনো এডব্লক থেকে এটার পারফর্মেন্স সব থেকে ভালো। অনেক এডঅন-ই আছে যেটা পেজ লোড করতে টাইম বেশী নেয়।
hide gmail ads জিমেইলের এ্যড গুলো বন্ধ করে দেয়।
hide wikipedia donation banner উইকিপিডিয়াতে যাদের ঢু মারার অভ্যাস আছে তারা জানেন প্রতিটা পেজেই একটা বিরক্তিকর ডোনেশন ব্যানার দেখানো হয়, সেটা থামিয়ে দিন এই এ্যড অন ব্যবহার করে।
youtube adsfree ইউটিউবের এ্যডগুলো ব্লক করে দেয়।

ডাউনলোড
fastestTube ইউটিউব থেকে ভিডিও ডাউনলোডের সবথেকে কার্যকর এ্যড অন এটি। এটি ইন্সটল করার পর ভিডিওর নিচে শেয়ারের পাশে ডাউনলোড নামের একটা বাটন দেখতে পাবেন, সেটায় ক্লিক করে ইচ্ছামত রেজুলেশনে নামিয়ে নিতে পারবেন যে কোনো ভিডিও।
download media bar আগের এডঅন টি দিয়ে শুধু ইউটিউবের ভিডিও ডাউনলোড করা যাবে, আর এটা দিয়ে সব ধরনের মিডিয়া ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করতে ইন্সটালেশনের পর যেকোনো ভিডিওর নিচের ছোট্ট মিডিয়া আইকনে ক্লিক করুন।
youtube sound ripper ইউটিউবের ভিডিও এম্পিথ্রি আকারে ডাউনলোড করা যায়।
google images direct গুগলে আমরা যখন কোনো ইমেজ খুজি, তখন দেখা যায় কাঙ্খিত ইমেজটি পেতে হলে মূল পেজে গিয়ে তারপর আবার ক্লিক করে সেই ইমেজটি ডাউনলোড করতে হয়। এই এডঅন টি ইনাবল করলে সার্চের পর সরাসরি সেই ইমেজে চলে যেতে পারবেন, এতে ব্রাউজিং এর খরচও কিছুটা বাচবে।

ডকুমেন্ট
document preview পিডিএফ বা অন্যান্য ইবুক ডাউনলোডের আগে দেখে নিতে চাইলে এই এডঅন টি ইন্সটাল করুন।

ইউটিলিটি
let me see img আমার মত যারা খরচ বাচাতে ইমেজ অফ করে ক্যাচি মুডে ব্রাউজ করেন,তারা এই এডঅন দিয়ে কিছুটা উপকৃত হতে পারবেন।
bug me not কোনো সাইটে লগইন করার জন্য বললে এই এডঅন টি আপনাকে ফেক আইডি দেবে যেটি দিয়ে আপনি সহজেই লগ ইন করতে পারবেন।
youtube autoplay killer ইউটিউবের কোনো লিঙ্কে ক্লিক করলে অটোপ্লে হওয়া থামাতে এই এ্যড অনটি ব্যবহার করুন।

ব্রাউজিং সহায়ক
image preview popup যেকোনো ইমেজের উপর কার্সর নিয়ে গেলেই ইমেজটা পপ আপ করে বড় আকারে দেখাবে, খুবই কাজের একটা এড-অন, মাস্ট ইউজ !
to read sites যে সব সাইট পরে পড়ার জন্যে মার্ক করতে চান, তাদের এক ক্লিকে লিস্টেড করুন এই এডঅন দিয়ে।
save text ব্লগে যারা লেখালিখি করেন তাদের জন্যে চরম একটা এডঅন এটা ! যেখানেই যা কিছু লিখবেন কোনো কারনে ক্রাশ করলে বা ভুল বশত ইউন্ডো ক্লোজ হয়ে গেলেও এর মাধ্যমে পুরো টেক্সট ফিরে পাবেন এই ছোট্ট এডঅনটা ব্যবহার করে।
auto coplete টেক্সটবক্সে অটো কম্পলিট ইনাবল করুন এই এড অন ইন্সটাল করে
focus on textbox এটা ইনাবল করলে টেক্সটবক্স গুলো হালকা নীল বর্ডার দিয়ে শো করবে

সোশাল কমিউনিটি
facebook এই এড অনটি ইন্সটল করলে ফেসবুক অপেরা মিনির মতো লেআউটে একপাশে ওপেন হবে ।
facebook for opera ফেসবুক বন্ধুদের সাথে কোনো কন্টেন্ট এক ক্লিকে শেয়ার করা যায় এটি দিয়ে।
facebook status যে কোনো সাইটে ব্রাউজ করতে করতে স্ট্যটাস আপডেট করার জন্যে এইএড অন টি ব্যবহার করুন।
facebook photo theater killer ফেসবুকের ফটো দেখার নতুন একটা পদ্ধতি হচ্ছে থিয়েটার ভিউ। যেকোনো ফটোতে ক্লিক করলেই চারপাশ কালো হয়ে সেই ইমেজটি লোড হতে থাকে। ব্যায়সাপেক্ষ ফটো থিয়েটারকে রুখে দিন এই এডঅন ইন্সটাল করে।
facechat যারা ফেসবুকে চ্যাট করেন তাদের জন্য সহজ একটি এড অন।
facebook chat message count ফেসবুক মিনিমাইজ করা অবস্থায় চ্যাটে কেউ নক করলে এই এডঅনটি ট্যাবে সেটা দেখাবে।

অন্যান্য
weather forcast ব্রাউজারের পাশে সর্বশেষ আবহাওয়া সতর্কতা পেতে এই স্টাইলিশ এডঅন টি ব্যবহার করুন
Calendar ব্রাউজারের পাশে আজকের তারিখ আর ক্যালেন্ডার শো করা এই এ্যড অন এর কাজ।
islamic date যেকোনো সময় হিজরী চন্দ্রমাসের তারিখ দেখার জন্যে এই এড অন ব্যবহার করতে পারেন।

(কোনও লিঙ্ক কাজ না করলে এখান থেকে সহজেই খুজে নিতে পারবেন এডঅনগুলো, আর অপেরার চলতি ভার্শনটি ডাউনলোড করুন এখানে গিয়ে )
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০১১ রাত ৮:৪৯
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

আমরা এমন কেন?

লিখেছেন তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪

একটা গল্প দিয়ে শুরু করা যাক।

শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×