ইন্না লিল্লাহহি ওয়া ইন্না ইলাহীর রাজিওন......:'(
খুব খুব বেশি পছন্দের এবং অন্যরকম শ্রদ্ধা আর উচ্চতায় রাখা এই অভিনেতাকে সামনাসামনি দেখার একটা সুপ্ত শখ ছিল আমার ছোটবেলা থেকেই।কিন্তু তা আর হলোনা!হয়তো কাল দেখবো তার মরদেহ।
ঘুম থেকে উঠে সকালে খবরটা পাওয়ার পর থেকেই আমি নিস্তব্ধ হয়ে গেছি!ভাবলাম শেয়ার দিবো কিন্তু সেই লেখার শক্তিটুকু হারিয়ে ফেলেছিলাম!
আম্মুকে,বন্ধুদের এবং কাছের মানুষদের ফোন দিয়ে খবরটা জানাতেই তাদের মাঝেই হাহাকারের সুর আর আমায় জানালো স্বান্তনা।
বাংলাদেশের আকাশে নক্ষত্রগুলোর খসে পড়ার মিছিলে যোগ দিলেন তিনিও!
আর কত শোক সহ্য করা যায়?
প্রতিনিয়তই এভাবে আমাদের এতিম আর মেধাশূণ্য করে তাঁরা পাড়ি জমাচ্ছে না ফেরার দেশে!
সত্যিই অনেক ভালোবাসতাম তোমায় ফরীদি...:'(:'(
তোমায় স্থান পূরণ হবার নয়!
তোমার আত্মার মাগফেরাত কামনা করছি।যেখানেই থেকো ভালো থেকো,শান্তিতে থেকো...গভীর শ্রদ্ধাঞ্ছলী...।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



