somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বদলে যাচ্ছে কুয়ালালামপুর, বদলে যাচ্ছে মালোয়েশিয়া . . .

২৪ শে মার্চ, ২০১৪ সকাল ৭:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ থেকে প্রায় আড়াই বছর আগে পড়াশুনার জন্য আসার [বা তার ও আগে দুবার ঘুরতে আসা] পর মালোয়েশিয়ার যে রূপ, সৌন্দর্য, খাবার, মানুষের আন্তরিক ব্যবহার ইত্যাদি দেখে মুগ্ধ হয়ে হয়েছিলাম, সেই মালোয়েশিয়া আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাচ্ছে। এই বছর পরিবেশ মারাত্মক বিরূপ ছিল, অসম্ভব গরম আর গরম সৃষ্ঠ ধোয়াঁ যা স্বাভাবিক জীবন ব্যাহত করার জন্য যথেষ্ঠ। এর সাথে যুক্ত হয়েছে মাসব্যাপী পানির সমস্যা [২ দিন পানি থাকে, ২ দিন থাকে না]। যদিও প্রকৃতির উপর কারও হাত নাই, কিন্তু ইদানিং এখানে বিদেশী এবং পর্যটকেরা নানান রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন- ছোটখাট চুরি [মোবাইল, ল্যাপটপ, ইত্যাদি], থেকে বাসাবাড়ী ডাকাতি [মুলত, তামিলদের দিকেই সবাই আঙ্গুল তোলে এইসব ঘটনার জন্য] নিত্যনৈমত্তিক ঘটনা। খুবই আশ্চর্য হয়েছি গত সপ্তাহে আমাদের Library-র মেইন গেইটে লেখা "[Please do not leave you valuable things unattended]" দেখে। প্রায় সবত্র সি.সি. ক্যামেরা থাকার পরেও যখন এই কথা লিখছে তখন বুঝা যায় যে, কোন সমস্যা হচ্ছে।

যে কারণে এই লেখা, অনেকেই মালোয়েশিয়া ঘুরতে আসেন তাদের জন্য বিশেষ পরামর্শ হচ্ছে-

- পারত পক্ষে ট্যাক্সি ব্যবহার করবেন না। পাবলিক ট্রান্সপোর্ট বেশী নিরাপদ ও আরামদায়ক। ওয়েবসাইটে সব তথ্য থাকে। এর পরেও যদি উঠতেই হয় তবে তামিল ট্যাক্সি ড্রাইভার পরিহার করবেন [গৌরবর্ণ, ভয়ংকর চেহারার আর peculiar hair cut দেয়া (আমার ধারণা ঢাকাতে এখন তামিল মুভি খুব চলে- আমাদের পরিচিত কেউ কেউ খুব গল্প করে, সেখান থেকে একটা ধারণা পেতে পারেন)] । যদি এদের ট্রাক্সি নিতে ও হয়, যেকোন ধরনের পরিস্থিতির জন্য মানসিক প্রস্তুতি নিয়ে রাখা ভালো।

এয়ারপোর্ট থেকে বাস বা ট্রেন আছে...খুব আরামদায়ক এবং নিরাপদ। যদি টেক্সি নিতেই হয়, তবে এয়ারপোর্ট টেক্সি নেয়া ভালো, যেখানে বাজেট টেক্সি ও আছে।

- বাংলাদেশে এমনিতেই আমরা কাউকে বিশ্বাস করি না, আমাদের এই গুণটা এখানেও ব্যবহার করলে ভালো, কি দরকার কাউকে বিশ্বাস করার [বিশেষভাবে আমাদের তিন প্রতিবেশী দেশের লোকদেরকে- নে.পা.ভা. ;);) ]...বিশেষভাবে ভা.পা. রা আপনাকে সাহায্য করার খুব আগ্রহ দেখালে বুঝবেন যে, আপনার আখেরে খবর আছে।

এতোসব বলার পরেও, এই সব সামান্য কিছু জিনিস মেনে নিতে পারলে, মালোয়েশিয়া একটি অসাধারণ দেশ [আমার ৩/৪ টি দেশ দেখার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি]। জাতি হিসাবে মালে মুসলিমরা অনেক উত্তম সিফতওয়ালা, মালে চায়নিজরা ও অনেক ভালো, কিন্তু তামিলরা..উফ আর না বলি [দয়া করে কেউ কোন কষ্ট নিবেন না]। মসজিদগুলা অসাধারণ..অসাধারণ...অসাধারণ...

- যেকোন ধরণের দুর্ঘটনা হলে (যে কোন, যে কোন), স্বাভাবিকভাবে মেনে নেন, কাউকে কিছু বলে কিছু হবে না, কোন লাভ নাই, কেবল সময় নষ্ট ছাড়া...

[বাসায় পানি নাই গতকাল থেকে, সকালে ঘুম থেকে উঠার পর মন মেজাজ ভালো না..কি করি??? মালোয়েশিয়ার দোষক্রটি আর গুনগান করে দিলাম দুই কলম লিখে। আসলে বাংলাদেশের উপরে কোন দেশ নাই...]
সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০১৪ সকাল ৭:১৯
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাবা শান্তি কমিটির চেয়ারম্যান, ছেলে কিশোর মুক্তিযোদ্ধা

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:২১

মুক্তিযুদ্ধকে ঘিরে অনেক হৃদয়বিদারক ঘটনা আছে। কুমিল্লার এমনই একটি ঘটনার কথা বলেছেন একজন মুক্তিযোদ্ধা -

কুমিল্লা শহরের উত্তর দিকে রসুল আহমদ নামে একজন ব্যক্তি ছিলেন। তিনি ছিলেন শান্তি কমিটির চেয়ারম্যান।... ...বাকিটুকু পড়ুন

শব্দের সীমা (জনস্বাস্থ্য বিষয়ক সতর্কতা!)

লিখেছেন আবু সিদ, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪০

“সুন্দর শব্দ মধুচক্রের মতো, আত্মার জন্য সুমিষ্ট এবং অস্থির জন্য আরোগ্য।” — প্রবচন ১৬:২৪, বাইবেল

প্রতিদিন বাসা থেকে বের হলেই হাজারো শব্দ উড়ে এসে আছড়ে পড়ে আমাদের কানে। দূর ও নিকট... ...বাকিটুকু পড়ুন

একজন কর্মী ও তার ন্যায্য পাওনা

লিখেছেন কিরকুট, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২০

বাংলাদেশের বেসরকারি খাত নিয়ে কথা বলতে গেলে আমরা সাধারণত বিনিয়োগ, মুনাফা, ব্যবসায়িক প্রবৃদ্ধি, বাজার সম্প্রসারণ কিংবা উদ্যোক্তার ঝুঁকির কথা ভাবি। কিন্তু এই পুরো ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কর্মীর শ্রম নিয়ে... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১১



২৮ ফেব্রুয়ারি ২০২৬।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন

আ-তে আনন্দবাজার, আ-তে আওয়ামী লীগ

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৫


ইন্টারনেটে খবর পড়তে পড়তে হঠাৎ একটা শিরোনাম সামনে এলো। পড়েই কয়েক সেকেন্ডের জন্য মনে হলো, বাংলাদেশের বিদ্যুৎ খাতে বুঝি বিশাল কোনো ঘটনা ঘটে গেছে। শিরোনাম, “আধ পয়সা বেশি... ...বাকিটুকু পড়ুন

×