আমি তোমাকে ভালবাসিনি...
ভালবাসিনি তোমার ঐ কাজল কালো চোখ গুলিকে,,
আমি ভালবাসিনি তোমার ঐ দীঘল কালো কেশ গুলিকে,,
আমি তো শুধু ভালবেসেছি আমাদের ঐ ভালবাসাটাকে,,
যে ভালবাসা আমি হৃদয়ে পুষেছিলাম স্বযত্নে,,
তোমারই আগমনে যে ভালবাসা হয়েছিল পরিপূর্ণ...
হ্যা,আমি আমাদের ঐ ভালবাসাটাকেই ভালবেসেছিলাম,,
যে ভালবাসা আমাকে শিখিয়েছিল তোমাকে ভালবাসতে....
আজ তুমি নেই, আমি কি কাঁদবো??
না,,আমি কাঁদবো না..
কারন আমি তো তোমাকে ভালবাসিনি,,
ভালবাসি আমাদের মাঝের ঐ ভালবাসাটাকে,,
যা চিরকালই রয়ে যাবে আমার হৃদয়ের এই ছোট্ট কুঠুরিতে........

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


