১.
শুধু তোমার জন্যে
আরেকটি রজনী ঘুমহীন জেগে থাকা...
শুধু তোমার জন্যে
এক মুঠো ফুল হাতে পথের শেষে দাঁড়িয়ে থাকা...
শুধু তোমার জন্যে
আসবে বলে আরেকটি দিবস অধীর অপেক্ষায় বসে থাকা...
শুধু তোমার জন্যে
এক ফোটা অশ্রু বিন্দুর নির্জনে ঝড়ে পরার প্রহঢ় গুনা...
শুধু তোমার জন্যে
স্বপ্ন বুনা,, অথবা স্বপ্নের ভীরে নিঃসঙ্গতাদের একটু মুচকি হাসা....
শুধু তোমার জন্যে
হৃদয়ের গহীনে সুপ্ত বাসনা গুলো নিরাশার সাগরে নিমজ্জিত হওয়া...
শুধু তোমার জন্যে
হয়তোবা ভুল করে আরেকটি বার ভালবাসার আবেশে জড়িয়ে থাকা....
শুধু তোমার জন্যে...
শুধুই তোমার জন্যে...
২.
একদিন ভালবাসা এসেছিল...
চুপটি করে কানে কানেআমার বলেছিল,,
"দেবে স্থান তোমার হৃদয় নামক ঐ রাজপ্রাসাদে??ফু টাবো ভালবাসার ফুল,,প্রশান্তির অনুভূতি জড়িয়ে রয়"
বলিলাম "বড্ড গরীব আমি,,যাকে তুমি ভাবছো প্রাসাদ তাতো এক ছোট্ট কুটির বৈকিআর কিছুই নয়"
৩.
ক্লান্তি ভুলে হয়তো একদিন আসবো ফিরে তোমার কাছে...
এক বুক ভালবাসা এবং একটি সতেজ লাল গোলাপ হাতে...
পারবেনা সেদিন আমায় ফিরিয়ে দিতে...
হয়তো একটু অভিমানী হবে দেড়ী হলো বলে...
ক্ষণিকের অভিমানে গাল ফোলাবে...
এক ফোটা অশ্রু তোমার চোখ বেয়ে গালের আঙ্গিনায় বিচরণ করবে...
সে দিন আমি ছুঁয়ে দিবো তোমার কোমল গালে আলতো করে...
বাধা হয়ে দাড়াবো তোমার অশ্রুধারার বয়ে চলার পথে...
হাটু গেড়ে গোলাপ এগিয়ে বলবো,,
"ভালবাসি,,ভালবাসি এবং ভালবাসি"
৪.
সাদা মেঘেদের ভীরে অজস্র তারা তোমার জন্য...
স্বচ্ছ ঝিলের একরাশ নীলপদ্ম তোমার জন্য...
দূর সীমান্তের অগনিত প্রান্তর তোমার জন্য...
নিয়ন চাঁদের এক মুঠোআলো তোমার জন্য...
সবুজ ঘাসের শুভ্র একবিন্দু শিশির তোমার জন্য...
নিকুঞ্জ ভরা রক্ত লাল গোলাপ তোমার জন্য...
বিনিমনে হৃদয় নিংড়ানো এক ফোঁটা ভালবাসা দিও,,
শুধুই আমার জন্য...
৫.
ব্যবধান ভুলে আজ আসবো মোরা কাছেতে...
হাতে হাত রেখে তোমার হাটবো মোরা পাশেতে...
বেদনার প্রাচীন ভেঙ্গে সুখেরা ঐ উকি মারে...
লুকোচুরী মনে ভেতর খেলা করে চুপিসারে...
তুমি আমি বসে আছি নিঝুম এই সাঝেতে...
ভালবাসা বাসা বাধে দেখো দুজনার মাঝেতে...
৬.
নিস্তব্ধতার আড়ালে সুখেরা কথা বলে..
কখনো অবচেতনায়,কখনো আপন ছলে..
তুমি আমি পাশাপাশি,,এইতো আছি বেশ...
হয়না কভু যেনো এই নিঝুম রাত্রি শেষ...
দূর অজানায় দেখো চেয়ে,ভালবাসা ধেয়ে আসে...
নিয়ন আলোর স্নিগ্ধতায় নীলপদ্ম ঝিলে ভাসে...
দেবো পারি সকল বাঁধা তুমি আমি একই সাথে..
রেখো গো এই হাত আমার তোমার ঐ কোমল হাতে....
৭.
টুপ টুপ বৃষ্টিতে,তুমি আমি একই সাথে...
স্নিগ্ধতা কোলে নিয়ে,চলেছি আপন রথে...!
তুমি বললে বৃষ্টি,অঝড় শ্রাবণ ধারায়..
দূর সীমান্ত পানে দেখো,পাগল এই মন হারায়...!
তুমি হবে জোছনা,চাঁদের নিয়ন আলো...
ঝড়বে আজ এই মনের ঘরে,খোঁচবে আধার কালো...!
মেঘে মেঘে ভেসে বেড়াই,লোকুচুরি খেলা করে...
তোমারই জন্যে এনে দেবো ভালবাসা হৃদয় ভরে...!!
৮.
তুমি হীনা দিনের আলোয় আঁধারেরা খেলা করে..
তুমি হীনা ঘোর অমানিশা এই পৃথিবী জুড়ে...
তুমি হীনা মরুহীন প্রান্তরেও দেখা দেয় মরিচিকারা..
তুমি হীনা ক্লান্ত পথিক আমি আজ পথ হারা...
তুমি হীনা নিঃসঙ্গতারা কথা বলে ভেতর অন্তরায়...
তুমি হীনা বিউগলের সুর বাজে আপন মূর্ছনায়..
তুমি হীনা আমি যেন আজ আমি নই...
তুমি হীনা নিজেকে হাড়িয়ে দিশেহারা হয়ে রই...
তুমি হীনা আকাশটা কাঁদে বৃষ্টি নামার ছলে...
তুমি হীনা হৃদয়ের আঙ্গিনায় সীমাহীন আশা,আরেকটিবার ফিরে আসবে বলে...!!
৯.
তোর চোখের তারায় স্বপ্ন দেখি,
স্বপ্ন ধারার হরেক রূপ...!
প্রেম পিয়াসীর আপন ছলে,
মিথ্যে হলো আলোক ধুপ...!
মন পোড়ানো জ্বালারে তোর,
সুখ ছাড়ানো অভিনয়...!
তোর প্রেমের জলে সিক্ত হয়ে,
প্রেম পুজারীর জীবন ক্ষয়...!
১০.
ভালবাসি তোমায়,
সীমাহীন কল্পনায়..
ভালবাসি তোমায়,
কতশত জল্পনায়..
ভালবাসি তোমায়,
সূর্য্যিমামার ঝিলিকে..
ভালবাসি তোমায়,
চাঁদের নিয়ন আলোকে..
ভালবাসি তোমায়,
সাদা মেঘের খাজেতে..
ভালবাসি তোমায়,
ডায়রীর পাতার ভাজেতে..
ভালবাসি তোমায়,
ছন্দে ভরা কবিতায়..
ভালবাসি তোমায়,
বন্ধি ফ্রেমের ছবিটায়..
ভালবাসি তোমায়,
না বলা সংলাপে..
ভালবাসি তোমায়,
রক্ত লাল গোলাপে..
ভালবাসি তোমায়,
দিনের আলোর মাঝেতে..
ভালাবাসি তোমায়,
এই সন্ধ্যা সাঝেতে..
ভালবাসি তোমায়,
ভালবাসার সোহাগে..
ভালবাসি তোমায়,
হৃদয় ভরা আবেগে...
১১.
শীতের রিক্ততাকে ছাপিয়ে ধরণীর বুকে আঁছড়ে পরবে,,
নতুন সূর্য্যের উত্তাপহীন স্নিগ্ধ আলোক রেখা..
দূর দিগন্ত পানে হারাবে মনপাখি,,
তাকে বন্ধি করার সন্ধি আটবে দুরন্ত প্রকৃতি..
কঁচি ফুলের হৃদয় ভোলানো সুবাস খেলা করবে নাকের ডগায়,
এক মুঠো গোলাপ অথবা বকুল হাতে,
অপেক্ষায় থাকবে প্রিয়জনের...
দক্ষিণের হিমেল হাওয়া বুকে কাঁপন ধরাবে,
কোকিলের কুহু কুহু গান সাহস জোগাবে,
হৃদয়ের সকল অব্যক্ত বাসনা প্রকাশের...
বসন্তের সুনীল আকাশের নিচে,
বসিবে মেলা সকল কপোতকপোতীর...
বুকে থাকবে হৃদয় নিংরানো আবেগের ছায়া,,
এবং মুখে মুখে গান শুধুই ভালবাসার....!!
সর্বশেষ এডিট : ০৫ ই মে, ২০১২ রাত ১:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



