ফিল্ড মার্শাল মানেকশ - এঁর প্রতি অন্তিম শ্রদ্ধা
---------------------------------------------------
ভারতের সাবেক সেনাপ্রধান ফিল্ড মার্শাল স্যাম মানেকশ আর নেই। গতকাল২৭ জুন ২০০৮ তামিলনাডুর একটি সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্খায় তিনি মারা যান। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় তিনি ভারতের সেনাপ্রধান ছিলেন। ফিল্ড মার্শাল মানেকশ ভারত-পাকিস্তান যুদ্ধসহ পাঁচটি যুদ্ধে অংশগ্রহণ করে কৃতিত্বপূর্ণ স্বাক্ষর রাখায় তাকে শ্রেষ্ঠ যুদ্ধবীর মনে করেন ভারতীয় জনগণ।
ভারতীয় কর্মকর্তারা জানান, শারীরিক অসুস্খতার কারণে তিনি দীর্ঘদিন দরে তামিলনাডুর একটি সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই তিনি মারা যান।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানের বিরুদ্ধে ভারত সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়লে ওই যুদ্ধের প্রধান কৌশল নির্মাতা ছিলেন তিনি। তার কৌশলেই ভারত যুদ্ধে যোগ দেয়ার মাত্র ১৪ দিনের মধ্যেই পাকিস্তান পরাজিত হয়।
সামরিক বাহিনীতে বর্ণাঢ্য জীবনের অধিকারী ছিলেন মানেকশ। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সাবেক বার্মায় ব্রিটিশ বাহিনীর অধীনে যুদ্ধ করেন। ওই যুদ্ধে জাপানি বাহিনীর সঙ্গে যুদ্ধে গুরুতর আহত হন মানেকশ।
১৯৭৩ সালে ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ ফিল্ড মার্শাল খেতাব অর্জন করেন স্যাম মানেকশ। এর আগে ১৯৬৯ সালে তিনি ভারতের সেনাপ্রধান হন। ভারতের প্রতিরক্ষামন্ত্রী একে এন্টলি এক বিবৃতিতে বলেন, মানেকশ’র মৃত্যুতে এক মহান সেনা, দেশপ্রেমিক এবং এক আদর্শ সন্তানকে হারাল ভারত ।
বাংলাদেশের মহান মুক্তিযু্দ্ধে তাঁর বীরত্বের জন্য তাঁর প্রতি অন্তিম শ্রদ্ধা ।
ফিল্ড মার্শাল মানেকশ - এঁর প্রতি অন্তিম শ্রদ্ধা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১৭টি মন্তব্য ৭টি উত্তর
আলোচিত ব্লগ
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
যে যায় লঙ্কায় সে হয় রাবণ

ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন
স্মৃতির নৌকা
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।