বয়ে যায় একা। কিছু ভারী মেঘ নিয়ে আকাশ
বাজায় মূর্চ্ছনামূরতি।এভাবে গতি ঠিক রেখে
পৃথিবী শিখে নেয় নতুন কক্ষপথের মাত্রামন।
খুব সহজে ফেরার নিশ্চয়তা কেউই দেয় না।
কোনো বীজই মৃত্তিকার স্পর্শ ছাড়া ঘটাতে
পারে না সফল অংকুরোদগম ! বপনবিদ্যা
রপ্ত করে বিপন্ন নগর , তার কান্না ও রেখে
যায় মানুষের জন্য। মানুষ তার হাত ধরে বাঁচে
কিংবা বাঁচতে চায়। মুছে দিয়ে কিছু কিছু স্মৃতি ।
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০০৮ রাত ৮:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


