করি পিৎজা উৎসবের। কেন্টাকি ফ্রায়েড চিকেন আর মাদকের
রঙিন বোতলের উষ্ণতায় ডুবে আমরা ওয়াল পেপারে দেখি
ভুখাদেরকে নিয়ে আঁকা শেষ চিত্রশিল্প। কান্নারত শিশুদেরকে
থামিয়ে বলি , এই নাও লালিপপ । চুষো। ক্ষুধা দূর হয়ে যাবে।
মেয়াদহীন কোকের বোতল ওদের হাতে তুলে দিতে দিতে আবার
ফিরি বিশ্বখাদ্য বিষয়ক আলোচনার টেবিলে। দেখি একটা মরা
ব্যাঙ পা তুলে আকাশের দিকে (নাকি আমাদের মুখের দিকে)
পড়ে আছে , টেবিলের ঠিক মধ্যভাগে - অনেকটা বেওয়ারিশ !
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


