হাঁ , তারা সেই পরাজিত আলবদর রাজাকার। গতকাল জামাতের আমীর নিজামী কি বলেছে , সেই রিপোর্ট টি দেখুন। এখন ও দ্বিজাতি তত্ত্বের ভুত
তাদের ঘাড়ে ।এখনও পাকিস্তান ভেঙে যাওয়ায় সেইসব শকুনেরা শোকাহত!
এরা কেন এই দেশে রাজনীতি করবে? এরা কেন এই দেশে গণপ্রতিনিধি
হবে ?
Click This Link
বিজয় দিবসেও জিন্নাহর দ্বিজাতি তত্ত্বের পক্ষে অবস্থান নিজামীর
-----------------------------------------------------------------
কাগজ প্রতিবেদক : মহান মুক্তিযুদ্ধ আর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে নানা ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের পর এবার লাখো শহীদের রক্তের বিনিময়ে কবর দেয়া ধর্মীয় দ্বিজাতি তত্ত্বের পক্ষে প্রকাশ্যে সাফাই গাইলেন চিহ্নিত যুদ্ধাপরাধী, একাত্তরের ঘাতক আল-বদর বাহিনী প্রধান, জামাতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী। গোটা দেশ যখন যুদ্ধাপরাধীদের প্রতিরোধ ও বিচারের দাবিতে সোচ্চার ঠিক সেই মুহূর্তে বিজয় দিবসে ঢাকা মহানগর জামাত আয়োজিত কর্মসূচিতে নিজামী বলেছেন, ‘মোহাম্মদ আলী জিন্নাহর দ্বিজাতি তত্ত্ব ভুল ছিল না। বরং এর যথার্থতা বাংলাদেশের স্বাধীনতার পরেও প্রমাণিত হয়েছে।’
মগবাজারের আল ফালাহ মিলনায়তনে আয়োজিত এই আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে নিজামী মোহাম্মদ আলী জিন্নাহকে কায়েদে আজম (মহান নেতা/জাতির জনক) আখ্যায়িত করে বলেছেন, ‘একাত্তরে ১৬ ডিসেম্বরের পরে ভারতের বেতার কেন্দ্র আকাশবাণী থেকে বারবার প্রচার করা হয়েছিল, কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহর দ্বিজাতি তত্ত্ব ভুল প্রমাণিত হয়েছে।’
নিজামী বলেন, জাতির স্থপতি মরহুম শেখ মুজিবুর রহমান স্বাধীন দেশের মাটিতে নেমেই বলেন, বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। ১৯৭৪ সালে মুসলিম দেশগুলোর সংগঠন ওআইসিতে যোগ দিয়েছিলেন তিনি। আর এতেই নিজামী যুক্তি দেখান, এসব কারণে জিন্নাহর তত্ত্ব নিয়ে ভারতের দাবি ভুল প্রমাণিত হয়েছে।
৪ দলের শরিক জামাতের এই শীর্ষ নেতার উদ্দেশ্যমূলক বিভ্রান্তিকর তথ্য প্রচারণার এখানেই শেষ নয়। বাংলাদেশের স্বাধীনতার জন্য যাদের অবদান অসীম সেই ভারতীয় মিত্রবাহিনীর বিরুদ্ধে একাত্তরের মতোই অভিযোগ এনে জামাত নেতা বলেছেন, ভারতীয় বাহিনী স্বাধীনতা যুদ্ধের সময় এদেশে ব্যাপক লুটপাট চালিয়েছে। এদেশের কলকারখানার নাট-বল্টু, কলেজের বিজ্ঞানাগারের যন্ত্রপাতি এমনকি ব্লাড ব্যাংক থেকে রক্তও লুট করে নিয়ে গেছে তারা।
আওয়ামী লীগসহ ১৪ দলের সমালোচনা করে নিজামী এবার আবিষ্কার করেছেন, ১৪ দল ৭২-এর সংবিধানে ফেরত যাওয়ার কথা বলে। কিন্তু ৭২-এর সংবিধানে ফেরত যাওয়া আর কুরআন-সুন্নাহ বিরোধী আইন করা একই কথা।
ঢাকা মহানগর জামাতের সহকারী সেক্রেটারি আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা, কেন্দ্রীয় মজলিশে শুরা ও মহানগরী কর্মপরিষদ সদস্য এডভোকেট মসিউল আলম, সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মুজিবুর রহমান প্রমুখ।
দৈনিক ভোরের কাগজ / ঢাকা/ ১৭ ডিসেম্বর ২০০৮
যারা এখনো বাংলাদেশকে মনেপ্রাণে মেনে নিতে পারছে না .....
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১৮টি মন্তব্য ১৭টি উত্তর
আলোচিত ব্লগ
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
যে যায় লঙ্কায় সে হয় রাবণ

ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন
স্মৃতির নৌকা
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।