যায় না। অন্যায়ের প্রতিবাদ করা যায় না। আমি যতক্ষণ সৃষ্টিতে নিমগ্ন থাকি, সে সময়টুকু একান্ত আমার হয়েই থাকে । আমি কবি । কবিতা লিখি। তা
আমার এক ধরনের অহংকার। অহংকার আর অহমিকা শব্দ দুটির মাঝে নিশ্চয়ই পার্থক্য আছে। পার্থক্য আছে গর্ব আর বড়াই শব্দ দুটির মাঝেও।
আমি বড়াই করি না। কিন্তু আমার সৎসাহস আমার নান্দনিক চেতনা, আমাকে শাণিত করে যায়। আমি মেধাবী নই, তা জানি। আমি মেধাবীদেরকে শ্রদ্ধা করি। ঘৃণা করি সেইসব কীটদেরকে যারা মানুষকে , মানবতাকে তুচ্ছ তাচ্ছল্য করে।
কবিতা কিংবা কবিকে সবাই ভালোবাসবে , তা প্রত্যাশিত নয়। কিন্তু
এটাও প্রত্যাশিত নয় , কেউ কবিকূলের প্রতি অসংলগ্ন আচরণ করবে।
কবিদেরকে হেয় প্রতিপন্ন করবে।
আমাদের চারপাশে এমন অনেক মমি আছে , যারা চোখ থাকতেও
জন্মান্ধ। আমি এদেরকে মানুষ বলি না। বলি মমি কিংবা রোবট।
মানুষ মহৎ হয় । মানুষের মানবিক হাজারো গুনাবলি থাকে। আমি মানুষ
নিয়ে ভাবতে চাই । মানুষের কাছে যেতে চাই। মানুষ নিয়ে কাজ করতে
চাই। তাই এসব- দু পা থাকার পরও যারা চারপায়ী আচরণ করে , তাদেরকে দেয়ার মতো সময় আমার হাতে নেই।
সবিনয়ে বলি ,
বন্যেরা বনের সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে
এখানে , এই সামহ্যোয়ার ইন ব্লগে যারা বন্য আচরণ করে কিংবা করছে তাদেরকে যথাস্থানে খাঁচায় রাখা হোক।
মাননীয় কর্তৃপক্ষ , আমরা মানব শিশুরা নিরাপদ মাতৃক্রোড়ে থাকতে চাই।
আমাদের সৃজনশীলতার নিরাপত্তা দিন , প্লিজ !
সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


