তার দৃঢ়তা ছিল জাতির স্বপক্ষে। গণমানুষের স্বপক্ষে।
কিন্তু মাহাজোট সরকারের পক্ষ থেকে বার বার বলা হচ্ছিল , দুদক চেয়ারম্যানের উচিৎ সম্মানের সাথে পদত্যাগ করা।
কেন ? বর্তমান সরকার এর কোন ব্যাখ্যা দেয়নি।
হাসান মশহুদের পদত্যাগের পর বর্তমান সরকার পক্ষকে বেশ খুশীই মনে
হচ্ছে ।
Click This Link
বর্তমান সরকার কি এই পদে তাদের পছন্দের কাউকে বসাতে চাইছে ?
তা পারবেই। কিন্তু দুদক তো কোন সরকারের ক্রীড়াক্ষেত্র নয় যে তারা
এটা নিয়ে ইচ্ছে মতো খেলবেন। যদি কাউকে এই পদে ক্রীড়নক হিসেবে
বসিয়ে মতলব হাসিলের চেষ্টা করা হয় , তবে সরকার কে আরো অনেক
দুর্গতির মুখোমুখি দাঁড়াতে হতে পারে।
মনে রাখতে হবে দুর্নীতিবাজ , সরকারি - বিরোধী যে দলেরই হোক না কেন - এরা দেশ ও জাতির শত্রু। কাউকে বাঁচাবার - কাউকে ফাঁসাবার
নীতি নিয়ে কোনো শাসকগোষ্টীই পার পায় নি - পাবেও না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

