প্রবাসী বাঙালীর জন্য আনন্দ সংবাদ। সৌদী আরবে রাষ্ট্রদূত হচ্ছেন যুক্তরাষ্ট্র অভিবাসী ড: এ কে এ মোমেন । আমাদের অতি পরিচিত স্বজন মোমেন ভাই। সত্যের পক্ষে সব সময়ই তিনি সোচ্চার। তাঁর নতুন কর্মক্ষেত্রেও সে
চেতনা তিনি সমুন্নত রাখবেন , সেটাই প্রত্যাশা ।
----------------------------------------------------------------------------
সংবাদ ,বার্তা সংস্থা এনা -র সৌজন্যে
--------------------------------------
বস্টনে ফেন্সমিংহ্যাম স্টেট কলেজের অর্থনীতি এবং ব্যবসা প্রশাসন ডিপার্টমেন্টের চেয়ারম্যান এবং কম্যুনিটি এ্যাক্টিভিস্ট ড: এ কে এ মোমেনকে সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত নিয়োগের সংবাদকে প্রবাসীরা অভিনন্দিত করেছে। উল্লেখ্য যে, ড: মোমেন ইতিপূর্বে ১৯৯৮ থেকে ২০০৩ সাল পর্যন্ত সৌদি আরবের অর্থ ও জাতীয় অর্থনীতি মন্ত্রণালয়ের অধীনে যুক্তরাষ্ট্রের একটি প্রকল্পে অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ড: মোমেন ১৯৯৩, ১৯৯৪, ১৯৯৫ এবং ১৯৯৬ সালে যুক্তরাষ্ট্র কংগ্রেসে শিশু শ্রম, শিশুকে জকি হিসেবে ব্যবহার এবং শিশু পতিতাবৃত্তির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন। তার নিরন্তর প্রয়াসের ফল হিসেবে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ে আদম পাচার সম্পর্কিত সহকারী পররাষ্ট্রমন্ত্রীর পদ সৃষ্টি হয়েছে।
এছাড়া পারস্য উপসাগরীয় অঞ্চলে শিশুকে উটের জকি হিসেবে ব্যবহারের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। সৌদি আরবে কর্মরত অবস্খায় তিনি প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন সমস্যা নিয়েও সোচ্চার ছিলেন। সে অভিজ্ঞতার আলোকে এবং সে সময় সৌদি প্রশাসনের সাথে গড়ে উঠা সম্পর্ককে বাংলাদেশের স্বার্থে ব্যবহার করতে সর্ব মহলে ড: মোমেনের এ নিয়োগ যথার্থ হবে বলে যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদ এবং আওয়ামী লীগের পক্ষ থেকে আশা পোষণ করা হয়েছে।
আরো উল্লেখ্য যে, মুক্তিযুদ্ধের সময় তিনি মুজিব নগর সরকারের সাথে কাজ করেন। এরপর স্বাধীন দেশেও নতুন সরকারের অধীনে যোগদান করেন। কিন্তু ১৯৮২ সালে তাকে বরখাস্ত করা হয় বিশেষ সামরিক অর্ডিন্যান্স (৯) জারীর মাধ্যমে। সেই থেকে তিনি যুক্তরাষ্ট্রে এসেছেন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চতর ডিগ্রী নিয়ে বর্তমান পদে অধিষ্ঠিত রয়েছেন। একইসাথে তিনি মানবাধিকার, গণতন্ত্র এবং সুশাসনের জন্যেও কাজ করে চলেছেন।
সৌদী আরবে রাষ্ট্রদূত হচ্ছেন যুক্তরাষ্ট্র অভিবাসী ড: এ কে এ মোমেন
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১৮টি মন্তব্য ১৭টি উত্তর
আলোচিত ব্লগ
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
যে যায় লঙ্কায় সে হয় রাবণ

ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন
স্মৃতির নৌকা
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।