তোমরা যেখানে ভিড়াচ্ছো এই বিশাল জাহাজ, এখানে ভাঙনের গর্ত ছিল।
কাদায় ডুবে যেতো আমার পিতামহের পাযুগল। ভুরু কুঁচকে তিনি ফজরের
আজান শুনে শুনে নোঙরটা মাটিতে পুতে দিতে দিতে গামছাটা বিছাতেন।
আর সেজদার জমিনে বলতেন, হে মহান- তোমার সান্নিধ্য চাই। মানুষ ঠিক
এভাবে স্পর্শের সহচর্য চায়। যারা নাবিক , কিংবা যারা ভাবুক - উভয়েই
তাকায় ঘনিষ্ট সমুদ্রের দিকে।
ডেভিড, তুমি ও তো জানো-কুয়াশার আহ্নিক গতিকে সম্বল করে আমিও
নেমেছিলাম এই সাগর সন্ধানে।আমার ছোট্ট নৌকোটি তোমাদের জাহাজের
ঢেউয়ের তোড়ে হারিয়ে যেতে যেতেও বেঁচে গেছে বহুবার।আসলে পরাজয়
আমার অভিধানে নেই। উত্তাল প্লাবনের মুখোমুখি আমি তাইতো গতরাতে
ঝড়কেও দেখিয়েছি আমার বাহু। বহু মাত্রার উত্তরে ,প্রিয় ডেভিড- আমি
একটি এসওএস(সেভ আওয়ার সোল) পাঠাই নি !
ছবি - মিশাল কেডি
সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০০৯ ভোর ৬:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



