কেউ কেউ বলেন ,এক ছবি ব্লগে দিয়া নাকি অনেকেই চিরতরুণ থাকার চেষ্টা করেন ! চেষ্টাটায় ক্ষতি কি ! চিরতরুণ (চিরতরুণী ) থাকার মানসিকতা সবারই থাকা উচিৎ বলে আমি মনে করি।
আমি চিরকালই তরুণ থাকতে চাই । অন্তত কবিতা লেখায়। তরুণ-তরুণী
যারা কবিতা লেখায় নতুন বাঁক নির্মাণে ব্রতী হন, আমি সবসময়ই তাদের
সহযাত্রী হতে চাই। আমি তাদের ভালো কাজের অনুসারী হতে চাই।
এই ব্লগে যারা ভালো লিখেন, তাদের কয়েকজনের কবিতা নিয়ে আমি
পাঁচ পর্বে একটা আলোচনা করেছি।
Click This Link
এই লেখাটি লন্ডন থেকে প্রকাশিত সাপ্তাহিক সুরমা এর সাহিত্য পাতায়
ছাপা হয়েছে চলতি সংখ্যায় ( ২২ - ২৮ মে ২০০৯ )।
লেখাটি - ''ব্লগের কবিতা : প্রবাহ ঝলকের বিস্তীর্ণ আকাশ '' এই শিরোনামে ছাপা হয়েছে।
খবরটি আমাকে জানিয়েছেন সহ ব্লগার জলপাই দেশি । তাকে ধন্যবাদ।
অশেষ ধন্যবাদ সুরমা 'র সাহিত্য সম্পাদক বন্ধুবর কবি আহমদ ময়েজ কে। আর ঋণী সাপ্তাহিক সুরমা পরিবারের কাছে। যারা প্রায় দুইযুগেরও
বেশী সময় ধরে আমাকে তাদের পারিবারের একজন সদস্য হিসেবেই
স্নেহধন্য করে রেখেছেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


