সহস্র প্রতিনামের ,তাদের গলায় জয়মাল্য দিতে এগিয়ে আসুক ভোরমেলা।
আর যারা তপস্যার তালা পাহারা দিয়ে কাটিয়েছে রাত, তাদের দরোজায়
লুটিয়ে পড়ুক প্রশান্তির প্রজাপতি। রঙলাগা চোখের নিয়মে লিপিবদ্ধ এইসব
ধারাবিররণী পাঠে মাঠে দাঁড়াক সারিবদ্ধ মানুষ।আমি আপাতত: লাইন সোজা
করে দাঁড়াবার তাগিদ দিয়ে যাচ্ছি। যারা মেরুদন্ড নিয়ে গর্ব করে, কিংবা যারা
মেরুদন্ডহীন। সবাই এক কাতারে দাঁড়িয়ে শিখে নিতে পারে চিহ্নায়নের শেষ
সবক। কদম ও কড়ই বৃক্ষের প্রধান নিয়তি।সাগরে, নদীতে ভাসার শিল্পপ্রভা
ছবি - কিটেন জাজ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

