কালো চশমা পরা সেই জেনারেল কি তার জীবদ্দশায় কখনো বলেছিলেন,
তিনি স্বাধীনতার ঘোষক ?
না, বলেন নি। একজন মহানায়কের পক্ষে একজন সৈনিক সে ঘোষনা পাঠ করেছিলেন মাত্র। তিনি ই তাই ঘোষক হয়ে গেলেন ?
অন্যের চিঠি কেউ পাঠ করে শোনালে , সে কি চিঠির লেখক হয়ে যায়?
না , হয় না।
জে. জিয়া সেই স্বৈরশাসক যিনি ক্ষমতায় যাবার জন্য চরম বিশ্বাসঘাতকতা
করে তারই একজন ত্রাণকর্তা কর্নেল তাহের কে ফাঁসিতে ঝুলান।
শত শত সেনা অফিসারকে হত্যা করেন , গোপনে- বিনা বিচারে।
সেসব কথা বাংলার মানুষ ভুলে যান নি। যাবেন ও না কোনোদিন।
রাজাকার শাহ আজিজ, মশিউর রহমান যাদু মিয়া, আব্দুল আলীম, খান এ সবুর এর মতো কুখ্যাত রাজাকারদেরকে কেবিনেটে টেনেছিলেন , ক্ষমতায়
টিকে থাকার জন্য।
আর তার জায়া খালেদা জিয়া নিজামী- মুজাহিদ নামের দুই কুখ্যাত রাজাকারকে মন্ত্রী বানিয়ে বাংলাদেশি জাতীয়তাবাদী সাধনায় সিদ্ধি লাভে
ব্রত হন !
আজ হাইকোর্টে যে রায় হয়েছে সেই রায় ঐতিহাসিক। এই রায় সত্যের
পক্ষে গণমানুষের প্রত্যাশা।
যারা জাতির জনক শেখ মুজিবের নাম মুছে দেবার চেষ্টা করছে , তারা
নতুন নয়। এরা সেই পরাজিত শক্তি। এরা সেই দানব- যারা আজো
লাখো শহীদের রক্তকে , লাখো মা-বোনের সম্ভ্রম কে তুচ্ছ-তাচ্ছল্য করে। জিয়া স্বাধীনতার ঘোষক - এর চাইতে নির্লজ্জ মিথ্যাচার বাংলাদেশের
ইতিহাসে আর কিছুই নেই। জিয়া এজজন সেক্টর কমান্ডার । এটাই
তার শুরুর পরিচয়। এর চেয়ে বেশী কিছু নয় ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


