আমার দৃষ্টিতে
ব্যর্থতা ---
১। ছাত্রলীগের দানবদেরকে শক্ত হাতে দমন করতে না পারা।
২। পিলখানা হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত করতে না পারা। বরং না না ধামাচাপার মাধ্যমে এই মর্মান্তিক বিষয়টাকে স্থিমিত করে দেয়া।
৩। প্রধান বিরোধী দলকে সংসদ অধিবেশনে হাজির রাখতে না পারা।
৪। টিপাই মুখ বাঁধ বিষয়ে সরকারীভাবে কঠোর সিদ্ধান্ত নিতে না পারা।
৫। দলের আভ্যন্তরিন দ্বন্ধ সরকারের ঘাড়ে চাপাবার প্রচেষ্টা করেছেন কিছু সিনিয়র নেতা । তা দমন করতে না পারা।
৬। দেশের সার্বিক আইনশৃংখলা পরিস্থিতির উন্নতি সাধন করতে না পারা।
৭। জাতির জনকের বংশধরদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা সহ কিছু
আইন প্রণয়নের মাধ্যমে গণবিচ্ছিন্ন হবার পথ তৈরি করা।
৮। রাজাকার আলবদর, যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারে ইতস্তত: করা।
সাফল্য
১। দ্রব্যমূল্যের লাগাম কিছুটা হলেও টেনে ধরা।
২। ডে লাইট সেভিংস টাইমস এর মাধ্যমে সময় সেভ করে বিদ্যুত সাশ্রয়ী
হওয়ার উদ্যোগ নেয়া।
৩। ডিজিটাল বাংলাদেশ গঠনের শ্লোগানের পক্ষে বাজেট প্রণয়ন করে
কাজ করার অংগীকার করা।
৪। মন্ত্রীদের কাজের মূল্যায়নের কথা বলে, কাজে গতি আনার প্রচেষ্টা
অব্যাহত রাখা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

