.......................................
.................................
হাতে মাদুলি অথবা কবচ রেখেছি তা বলি না।
তারপরও স্পর্শে কাঁপাতে পারি রাত, রাগের রক্তপ্রভা
আর পৈথানের রজত রহস্য। পিরীতের পাপড়ি ঘেরা কোনো
এক চাঁদময় রমনীর মুখ। দেখে এঁকে যেতে পারি অবিকল বর্ষার
ঢেউ। শ্রাবণের ঘ্রাণ নেয়া পাখির পদছাপ। আমি আরোও আঁকতে পারি
নিষিদ্ধ ঘুমের ঘনত্ব।যারা পদ্মজন্ম নিয়ে ভেসে বেড়ায় তালুক থেকে তালুকে
তাদের পাঁজরের ছবি। বৃষ্টিঘোরে সংসার পাতে যে সদ্য বিবাহিত দম্পতি
তাদের মধুচন্দ্রিমা স্মৃতি। যে প্রান্তপ্রতিমা আমাকে লালন করে ঠিক
সেইসব ধ্বনিদের বিপরীতে, রেখে যাই জিজ্ঞাসার জলবিদ্যা
আর উত্তরের উন্মনা ঊরুতে তলিয়ে যাওয়া শামুকের
মুখ। কামজ শূন্যতার রাতগামী স্থায়ী অধিবাস।
ছবি- স্টিভেন ভোব
সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০০৯ সকাল ৯:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




