বেশ !! নিজের তালিয়া নিজেই বাজাই। খাবি খাই অর্ধেক জলে আর অর্ধেক স্থলে। তৈরি করি নষ্ট কোলাহল। আর চেয়ে দেখি কে কে যোগ দিলো আমাদের কাফেলায় !
বড় আজিব আমাদের মন। মুহুর্তেই আঙুল উঁচিয়ে অস্বীকার করি নিজের অস্তিত্ব ! কিংবা একধরনের প্রতিকুল প্রতিযোগিতায় নামি কোমরে গামছা বেঁধে । হায় জীবন , হায় আমাদের ভাবনার মুন্ডুপাত !
আচ্ছা মানুষ কতটুকু নগ্ন হলে নিজেকে খু উ ব সংস্কারবাদী কিংবা আধুনিক করতে পারে - তার কোনো বয়ান কি কারো জানা আছে ?
একবার এক বেদেনীর সাথে আমার সখ্যতা গড়ে উঠেছিল ! সেই বেদেনী
বিদায় বেলা বলেছিল - বাবুজি, আমরা সাপের খেলা দেখাই।সাপ আমাদের পোষ মানে। কিন্তু এই সমাজের সাপগুলোকে যদি পোষ মানানো যেতো ,তবে হয়তো সমাজ টা অন্য রকম হতো !
তার কথা আমি আজও শোনি । কানে বাজে ।
দেখি মুখোশ পরে আজ যারা নিরাপদ দুরত্বে থেকে বাণী শোনাচ্ছেন - তারা
আসলেই সর্প প্রজাতি।
বাগানের অচেনা পুষ্পের প্রতি তাদের মুগ্ধতার বড় অভাব।
তারা বাচালতায় ব্যস্ত । তার চেয়েও বেশী ব্যস্ত বগল বাজিয়ে খিস্তি খেউড়
আওড়াতে !!!!
ছবি- জিউসেপি ডি'আলেসিও
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


