somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ফকির ইলিয়াস
আলোর আয়না এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ত্ব লেখকের।এখান থেকে কোনো লেখা লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ, ছাপা, অনুলিপি করা গ্রহনযোগ্য নয়।লেখা অন্য কোথাও প্রকাশ, ছাপা করতে চাইলে লেখকের সম্মতি নিতে হবে। লেখকের ইমেল - [email protected]

সাহিত্যে কর্ষিত উত্তরাধিকার : লন্ডন থেকে সিলেট অথবা সিলেট থেকে লন্ডন-৬ষ্ঠ পর্ব

১৭ ই আগস্ট, ২০০৯ রাত ১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাহিত্য ভুবনে দুটি শব্দ আছে। 'সংকোচন ' ও 'সম্প্রসারণ'। একজন লেখকেরদৃষ্টি যখন সংকোচিত হয়ে আসে তখন , তার ভুবন ও ছোট হয়ে পড়ে। তাই শির উঁচু করে লেখালেখিতে টিকে থাকা , সবসময় সকল লেখকের পক্ষে সম্ভব হয়ে উঠে না। এই যে অনুশীলন , তার জন্য চাই অধ্যবসায়। কিন্তু সেইকঠিন কাজটি পারেন ক'জন?
আশির দশকের যে সব কবি লেখকরা সিলেটের মাঠকে সমৃদ্ধ করেছেন তাদের কয়েকজনের নাম এখানে নিতে চাই। এদের মাঝে - কিশওয়ার ইবনে দিলওয়ার, তমিজ উদদীন লোদী, ফজলুল হক, ফতেহ ওসমানী ,এ কে শেরাম ,দিলু নাসের ,আতাউর রহমান মিলাদ , সফিয়া জাহির,
সেলিম আউয়াল, মুহিত চৌধুরী ,আব্দুল হাই মিনার, মহসীন বখত ,
আহমদ সিরাজ, আবদুল হামিদ মাহবুব প্রমুখ বিশেষ ভাবে উল্লেখযোগ্য ।
তারা তাদের স্ব স্ব ক্ষেত্রে কাজ করে গেছেন, যাচ্ছেন নিরলসভাবে।
সিলেট বিভাগে আশি ও নব্বই দশকের শুরুতে আরো যারা লেখালেখিতে সক্রিয় থেকেছেন বা আছেন তাদের মাঝে আরো কিছু নাম এখানে নিতে চাই। তাদের মাঝে , মমিনুল মউজদীন, আকমল হিসেন নিপু, মুজিব ইরম, কামাল রাহমান, শোয়াইব জিবরান, আতিক রহমান, সুমন সুপান্থ প্রমুখের কাজ বিভিন্নভাবে আলোচিত হয়েছে।
বিশেষ করে কিশওয়ার এবং শোয়েব শাদাব এর ''সিজোফ্রেনিয়া ''
আক্রান্ত জীবন শোকাহত করেছে এই এলাকার কবিকূলকে।
....................................
লেখালেখির একটা অব্যাহত ধারা বিদ্যমান রয়েছে বেশ প্রত্যয়ের সাথেই
সিলেট বিভাগে। এই সময়ে নবীন কবিদের পদচারণা আলোকিত করছে,সিলেটের মাটি ও মানুষ কে। বেরুচ্ছে বেশ কিছু ছোটো কাগজ,
গবেষণা ধর্মী গ্রন্থাবলি।
কিছু ছোটো কাগজের নাম এখানে প্রণিধানযোগ্য ।
সৈয়দ আফসার সম্পাদিত - ''অর্কিড'' ,আহমদ সায়েম সম্পাদিত ''সূনৃত''
মুজাহিদ আহমদ সম্পাদিত '' কোরাস'',তাপু শিকদার সম্পাদিত ''কীর্তনিয়া''
চ্যবন দাশ সম্পাদিত ''উজানগাঁ'' ,কাজী জিননূর সম্পাদিত ''জারুল''
মালেকুল হক সম্পাদিত ''গন্দম'',হাসান মোরশেদ সম্পাদিত ''সহবাস'' ,
সামন্ত সাবুল সম্পাদিত '' লেখাবিল'' , অপূর্ব সোহাগ সম্পাদিত ''দাহপত্র''
মুহম্মদ ইমদাদ ( আরো চার জন) সম্পাদিত '' হরমা'' ইত্যাদি।
এই সম্পাদক বৃন্দ ছাড়াও শূন্যদশকে সিলেট বিভাগে যারা উল্লেখযোগ্য
লেখালেখি করছেন , তাদের মধ্যে লায়লা ফেরদৌস ইতু, সেজুল হোসেন,
জয়নাল আবেদীন শিবু , সবুজ আরেফিন,জাকির জাফরান ,মুহম্মদ ইমদাদ, শেখ লুৎফর,জাহেদ আহমদ ,এমদাদ রহমান, মোস্তাফিজুর রহমান জাবেদ, আবুল হাসনাত প্রমুখ ।
.................................
সিলেটের লেখালেখিতে একটি উজ্জ্বল দিক দখল করে রেখেছে মরমীবাদ। মরমী গানের আলো ফেলে অনেক বাউল কবি করে গেছেন
তাদের মননের বুনন। তেমনি একটি গ্রন্থ '' সিলেটের পাঁচশ মরমী কবি''-
সম্পাদক - মোহাম্মদ সিদ্দিকুর রহমান। পাঁচশ জন কবির লেখা গান স্থান পেয়েছে এই গ্রন্থে। আছে কবিদের সংক্ষিপ্ত জীবনী ও।
..............................
মানুষের শিকড়ই হচ্ছে তার মৌলিক পরিচিতির শ্রেষ্ঠ অবস্থান। যে মানুষ
আত্মার ভেতরে তার ভাবনার রসদ নিয়ে দেশান্তরে যায় , সে সাথে করে নিয়ে যায় তার মনন ও । সিলেট থেকে লন্ডনে অভিবাসী কবিরা পৌঁছে
সেখানেই গড়ে নিয়েছেন আরেক বাংলা। তৃতীয় বাংলা।
সেই বাংলার কবিরা কেমন আছেন ? কেমন লিখছেন ?
বিলেতে বাংলা সাহিত্যের বিকাশে তাদের ভূমিকা কি ? তার খন্ডচিত্র থাকবে আগামী লেখা গুলোতে ।
( চলবে ..........)
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০১২ সকাল ৯:৩৩
১৪টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×