somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ফকির ইলিয়াস
আলোর আয়না এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ত্ব লেখকের।এখান থেকে কোনো লেখা লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ, ছাপা, অনুলিপি করা গ্রহনযোগ্য নয়।লেখা অন্য কোথাও প্রকাশ, ছাপা করতে চাইলে লেখকের সম্মতি নিতে হবে। লেখকের ইমেল - [email protected]

সাহিত্যে কর্ষিত উত্তরাধিকার : লন্ডন থেকে সিলেট অথবা সিলেট থেকে লন্ডন -৭ম পর্ব

১৮ ই আগস্ট, ২০০৯ রাত ১২:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সিলেট থেকে সাহিত্যের আলো নিয়ে অনেক যাত্রী পাড়ি জমিয়েছে বিলাতে। তারা লিখছেন। তারা করে যাচ্ছেন সত্যের সাধনা।
বিলাতে সাপ্তাহিক গুলো প্রকাশের পাশাপাশি বিভিন্ন দিবস উপলক্ষে
স্মরণিকা বের হতো। এই নিবন্ধের শুরুতে আমি কিছু নাম উল্লেখ করেছি,
যারা বিলাতের সাহিত্য ভুবন কে আলোকিত করেছেন বিভিন্ন সময়ে।
বিলাত থেকে ছোট কাগজ প্রকাশনায় কাজল রশীদ সম্পাদিত ''শব্দরূপ''
একটি দৃষ্টান্ত। এই লিটল ম্যাগ টি ই একটি পরিপূর্ণ ছোটো কাগজের দাবীদার। যদিও তা খুব সমৃদ্ধ ছিল না। এর পর যে ছোটো কাগজ টি
সমৃদ্ধ হয়ে প্রকাশিত হয় , তা হচ্ছে - ''শব্দপাঠ''। ''শব্দরূপ'' আনুষ্টানিক ভাবে বিলুপ্ত ঘোষনা করে '' শব্দপাঠ'' প্রকাশে ঐক্যবদ্ধ হন - আতাউর রহমান মিলাদ, আবু মকসুদ ও কাজল রশীদ। তারা তিনজন খুব দক্ষতার সাথেই এই কাগজ টি প্রকাশ করে যাচ্ছেন। পাশাপাশি গড়ে তুলেছেন,-প্রবাস প্রকাশনী । যে প্রকাশনী টি ইতিমধ্যে বেশ কিছু সৃজনশীল, মননশীল গ্রন্থ প্রকাশ করেছে।
............................................
এখানে বলে নেয়া ভালো , বিলাতে সাহিত্যচর্চা একটা নবতর প্রাণ পেয়েছে ১৯৯০ সালের পরে। কিছু সিনিয়র সাহিত্যিক , আব্দুল গাফফার
চৌধুরী , কাদের মাহমুদ, অমরনাথ চক্রবর্তী ,আব্দুল মতিন, তাসাদ্দুক আহমদ, -এঁদের হাত ধরে এগিয়েছেন ফরীদ আহমদ রেজা, শামীম আজাদ, আতাউর রহমান মিলাদ , সফিয়া জাহির, রেণু লুৎফা, মুকিদ চৌধুরী , সিকদার কামাল , সৈয়দ শাহীন,আব্দুল মুখতার মুকিত, আ ম নেসওয়ার, আজম ফারুক, তাবেদার রসুল বকুল প্রমুখ ।
এখানে উল্লেখ করা দরকার, গোলাম মুরশিদ বিশিষ্ট সাহিত্যিক হলেও
তিনি সব সময়ই থেকেছেন গণবিচ্ছিন্ন। ফলে , বিলাতের পাঠকের প্রতি
দায়বোধ তিনি কখনও দেখিয়েছেন বলে আমার মনে হয় নি। বরং না না
রকম বিতর্ক তৈরি করে বাজার ধরার অপচেষ্টা করেছেন।
..............................................
বিলাত থেকে বিশেষ করে কবিতা নিয়ে একাধিক সংকলন এর আগেও
বেরিয়েছে। আজ যারা কবিতা লিখছেন , কিংবা সাহিত্য জগতে পদচারণার প্রস্তুতি নিচ্ছেন , তাদের সেসব ইতিহাস জানা দরকার বলে মনে করি। তা জানলে - তারা শুধু উপকৃতই হবেন না, নিজেকে তৈরী
করতে পারবেন সময় উপযোগী করে।
এই নবীন পাঠকরা যদি '' এখানে একুশ '' নামের স্মরণিকাটি না পড়েন তবে জানতে পারবেন না , ১৯৮০ দশকে কিভাবে পালিত হতো বিলাতে একুশ । কে কি লিখতেন সে সময়ে ।
এখানে আরো দুটি স্মরণিকার কথা উল্লেখ করা খুব দরকারি ।
সেগুলো হচ্ছে - '' কবিতার মত একুশে ফেব্রুয়ারি '' / সম্পাদক মাসুদ আহমেদ , জুলাই ১৯৮৮ । এবং ''পূর্বদেশ'' / সম্পাদক রেণু লুৎফা ,
ডিসেম্বর ১৯৯৬।
...........................................
এই সময়ে বিলাতের ছড়া গগণ কে উজ্জ্বল করে যারা রেখেছেন , তাদের
মাঝে উল্লেখযোগ্য নাম - দিলু নাসের । বিশেষ করে এরশাদ বিরোধী
আন্দোলনে, দেশের গণতান্ত্রিক মানুষের প্রত্যাশার পক্ষে দিলু নাসের সব সময়ই থেকেছেন সোচ্চার। এমন সপ্তাহ ও দেখা গেছে , দিলু নাসেরের
ছড়া গুরুত্বের সাথে ছাপা হয়েছে বিলাতের একাধিক সাপ্তাহিকের
শেষ পৃষ্টায়। ছড়া লিখে সুনাম কুড়িয়েছেন - রব্বানী চৌধুরী ও।
পরবর্তী সময়ে , শাহাদত করিম ও এসে যোগ দিয়েছেন এই কাফেলায়।
..........................................
বিলাতের কবিদেরকে নিয়ে যে সব কবিতার সংকলন প্রকাশিত হয়েছে,
এর মাঝে '' বৃটেনে কবি ও কবিতা '' / সম্পাদক - তাবেদার রসুল বকুল।
প্রকাশ কাল - ১ জুন ১৯৯৯।
এই গ্রন্থটির সূচি আমি এই নিবন্ধের সাথে যোগ করছি।
প্রিয় পাঠক- পাঠিকা , দয়া করে আপনারা ঐ সূচিটার দিকে একটু নজর
বুলাবেন। ওখানে যারা লিখেছিলেন , কিংবা যাদের কবিতা স্থান পেয়েছিল, তারা সবাই এখন কি লেখালেখিতে সক্রিয় আছেন ?
না - নেই। অনেকেই এখন কালের অতলে হারিয়ে গেছেন। অথবা বলা
যায় তারা মৌসুমী কবি হিসেবে আবির্ভূত হয়েছিলেন। মহাকাল তাদেরকে গ্রহণ করে নি।
তাই বলি, সাহিত্য নিয়ে উচ্চকন্ঠ হওয়ার কোনো কারণ নেই।
অতিপ্রগতিবাদী সেজে যারা লেখালেখির শব্দায়নে অন্যের নির্মল
চরিত্র হননের পাঁয়তারা করেন , এরা মানবতার শত্রু। কবিতার শত্রু।
কবিতা ধ্যানের বিষয়। নগ্নতার শিল্পিত প্রকাশ হতেই পারে। কিন্তু
হিন্দি গানের কলি কবিতার রসদ করে যারা দাঁত বের করে হাসার চেষ্টা
করেন , তাদেরকেও কি আমরা কবি বলবো ?
কবিতা বলবো ?
( চলবে ..........)


সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০০৯ রাত ১২:৩০
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×