কিছু আঁচড় আর আক্ষেপের বন্যা বইয়ে দিয়ে। আর
তৃষ্ণার চারপাশে ঘুরপাক খায় যে হলদে পাখি ,ঠিক
তার সতীর্থ আকাশ ছুঁয়ে করে যাও পাঠের তপস্যা ।
আমি সন্ধান ভালোবাসি। পথের খোরাক হয়ে দিনের
আড়ালে লুকিয়ে থাকে যে ছায়া , তাকেও ভালোবাসি।
জানি ,সব সন্ধ্যাকে করা যায় না করায়ত। কিংবা ভোর
হবার আগে সব রাত ও দেয় না প্রেম জেগে ওঠার সায়চিহ্ন।
না হয় থেকে যাও , এভাবেই অধরা বেসাতি হয়ে। আমি খুব
দূর থেকে আলিংগনের হাওয়া উড়িয়ে দিয়ে জেনে যাবো ,এক
খন্ড আকাশ ঝুলে আছে আমার মাথার উপর। একটি দগ্ধ
ধ্রুবতারা দেখিয়ে যাচ্ছে আলোর আইকন, নৈঋত থেকে...শুধুই
ছবি- নরমা হেশেল
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


